এক্সপ্লোর

Subhashgram Fire : আগুনের লেলিহান শিখার গ্রাসে প্লাস্টিক কারখানা, কালো ধোঁয়ায় আতঙ্ক বারুইপুর পলিটেকনিক কলেজের পাশে

South 24 Parganas News : প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুনের জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে।

রঞ্জিত হালদার ও হিন্দোল দে, কলকাতা : কালো ধোঁয়ার আস্তরণে যেন আরও নিকষ অন্ধকার। আগুনের লেলিহান শিখায় চোখের সামনে গিলে খাচ্ছে আস্ত একটা কারখানাকে ! সুভাষগ্রামে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন। রাত ৯ টা নাগাদ আগুন লাগার পর ক্রমশ বেড়েছে আগুনের তেজ ও পরিধি। আগুন লাগার পরই ঘটনাস্থলে ছুটে যায় দশটি দমকলের ইঞ্জিন। কিন্তু আগুন নেভানোর ব্যাপারে গভীর রাত পর্যন্ত সাফল্য আসেনি। যাতে আগুন না ছড়িয়ে পড়ে সেটাই প্রাথমিকভাবে নিশ্চিত করে ক্রমশ আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন দমকলকর্মীরা।

সুভাষগ্রামে যে প্লাস্টিকের কারখানায় আগুন লেগেছে, তার পাশেই রয়েছে বারুইপুর পলিটেকনিক কলেজ। তাই প্লাস্টিক কারখানায় লাগা আগুন যাতে পলিটেকনিক কলেজে না ছড়িয়ে পড়ে, সেটাই প্রাথমিকভাবে নিশ্চিত করার কাজে হাত লাগিয়েছেন দমকলকর্মীরা। এদিকে, কারখানাটির পাশে রয়েছে একটি খাটালও। তাই গবাদি পশুরাও যাতে আগুনের আঁচ থেকে বাঁচে, সেই মরিয়া চেষ্টাও চালানো হচ্ছে। সবমিলিয়ে প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুনের জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে। যদিও সৌভাগ্যবশত, বিধ্বংসী আগুন লাগলেও ঘটনায় কেউ হতাহত হননি। তবে লেলিহান আগুনের শিখায় গোটা কারখানাটা কার্যত ছাইতে পরিণত হওয়ার পথে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে তপসিয়ায় একটি রাসায়নিক কারখানায় আগুন (Tapsia Factory Fire) লেগেছিল। আগুন নেভানোর কাজে নামে দমকলের সাতটি ইঞ্জিন। ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় সমস্যায় পড়েন দমকলকর্মীরা। বেশ কয়েকঘণ্টার চেষ্টায় শেষমেশ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলেন তাঁরা। গত মার্চ থেকে এপ্রিলের মাঝে ইতিমধ্যেই কলকাতা-সহ একাধিক জেলায় বারবার আগুন লাগার ঘটনা ঘটেছিল। দাহ্য পদার্থ থাকায় তো বটেই কখনও শর্ট সার্কিটের কারণেও মর্মান্তিক ঘটনার মুখোমুখি হতে হয়েছিল রাজ্যকে। সম্প্রতি তিলজলায় প্রিন্টিং কারখানাতেও ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছিল। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় সেবার বাবা ও ছেলের। আর এক ছেলেকে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।  এবার সুভাষগ্রামে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল।                        

আরও পড়ুন- শ্বাসকষ্ট কমাতে দেওয়া হচ্ছে সিপ্যাপ, ৮ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্য ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget