এক্সপ্লোর

South 24 Parganas: বঞ্চনা-অভিযোগে তালাবন্ধ বিজেপির পঞ্চায়েত প্রধান! বিক্ষোভ তৃণমূলের

Mathurapaur News: উন্নয়নমূলক কাজে পক্ষপাতের অভিযোগ তুলে, ৩ ঘণ্টার বেশি সময় তালাবন্দি করে রাখা হল প্রধান-সহ পঞ্চায়েতের বিজেপি সদস্যদের।

গৌতম মণ্ডল, মথুরাপর, দক্ষিণ ২৪ পরগনা: বিভিন্ন সরকারি প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে, একদিকে মোদি সরকারকে রোজ আক্রমণ করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতারা। অন্যদিকে, বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য সরকারকে তুলোধনা করছে বিজেপি (BJP)। ঠিক এমন সময়েই বিজেপি পরিচালিত একটি গ্রাম পঞ্চায়েতের (Gram Panchayat) বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হল তৃণমূল (TMC)।

উন্নয়নমূলক কাজে পক্ষপাতের অভিযোগ তুলে, ৩ ঘণ্টার বেশি সময় তালাবন্দি করে রাখা হল প্রধান-সহ পঞ্চায়েতের বিজেপি সদস্যদের। এই ঘটনা ঘিরেই উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মথুরাপুর (Mathurapaur) ২ পঞ্চায়েত সমিতির কাশীনগর গ্রাম পঞ্চায়েতে। 

গত পঞ্চায়েত ভোটে একচেটিয়া ঘাসফুল ঝড়ের মধ্যেও পদ্ম ফুটেছিল কাশীনগর গ্রাম পঞ্চায়েতে। ১২টি আসনের মধ্যে ৭টিতেই জয়ী হয়েছিল গেরুয়া শিবির। তৃণমূলের দখলে গিয়েছিল ৩টি আসন। একটি করে আসনে জিতেছিল সিপিএম ও নির্দল প্রার্থী।               

তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, বিজেপি পরিচালিত বোর্ড তাঁদের জেতা বুথে উন্নয়নের কাজে পক্ষপাতদুষ্ট আচরণ করছে। নির্বাচিত তৃণমূল সদস্যদের এলাকায় ১০০ দিনের কাজে (100 days work) বৈষম্য করা হচ্ছে। কাশীনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রবিউল মোল্লা বলেন, 'আমাদের এলাকায় কাজ হচ্ছে না। একশো দিনের কাজ পাচ্ছি না।' সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন কাশীনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং বিজেপি নেত্রী বর্ণালি বাগ। 

উন্নয়নের কাজে পক্ষপাতের অভিযোগ তুলে, মঙ্গলবার বিকেলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বিজেপি পরিচালিত গ্রামপঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। স্থানীয় সূত্রে খবর, প্রধান সহ বিজেপি সদস্যদের তিন ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়। পঞ্চায়েতের এক বিজেপি সদস্যা অসুস্থ বোধ করায়, তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তারপরে পঞ্চায়েত দফতরের তালা খুলে দেন তৃণমূল সদস্যরা।

বিজেপি নেতৃত্ব এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ এনেছে। বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নব্যেন্দু নস্কর বলেন, 'পঞ্চায়েত দখল করতেই তৃণমূল অস্থিরতা তৈরির চেষ্টা করছে।' অভিযোগ উড়িয়ে বিজেপির পঞ্চায়েতের বিরুদ্ধেই পক্ষপাতদুষ্ট পদক্ষেপের অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত দফতরে তালা ঝুলিয়ে দেওয়ায়, রায়দিঘি থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।

আরও পড়ুন: টোটো চালিয়েই ঘর চলে! প্রধান পদে শুধুই 'সেবা' গোপালের

সেরা শিরোনাম

By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
Kolkata Traffic Update: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?
Raiganj: ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?
ফের ABVP বনাম SFI, বিশ্ববিদ্যালয় চত্বরের পর এবার সংঘর্ষ রায়গঞ্জ থানার সামনে, নেপথ্যে কোন কারণ ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget