এক্সপ্লোর

Purba Bardhaman: টোটো চালিয়েই ঘর চলে! প্রধান পদে শুধুই 'সেবা' গোপালের

Ketugram News: বরাবরই তাঁর পেশা টোটো চালানো। পঞ্চায়েত প্রধান পদে বসেও নিয়ম বদলায়নি। পুরনো পেশাকেই আঁকড়ে থাকবেন তিনি।

রাণা দাস, পূর্ব বর্ধমান: পঞ্চায়েত অফিসে কাজের জন্য তড়িঘড়ি করে বেরিয়েছিলেন এক গ্রামবাসী। রাস্তায় এসেই চোখে পড়ল একটি টোটো। সেটায় উঠে তড়িঘড়ি নির্দেশ দিলেন টোটোচালককে, তাড়াহুড়ো করে টোটো চালাতে বলতেই চালকের জবাব, 'তাড়া নেই, প্রধান এখনও পৌঁছননি অফিসে।' তা শুনেই যাত্রী পাল্টা প্রশ্ন করেন, 'আপনি কীভাবে জানলেন? দেরি হয়ে গিয়েছে।' তারপরেই ওই ব্যক্তির চোখ যায় চালকের দিকে। ভাল করে দেখতেই হেসে ফেললেন যাত্রী। কারণ যার সঙ্গে তাঁর দেখা করার জন্য এত তাড়াহুড়ো, তিনি চালাচ্ছেন সেই টোটো।

অনেকটা সিনেমার মতো লাগলেও আদৌ সিনেমা নয়। বাংলার এক গ্রামেই বাস্তব ঘটনা এটি। ওই টোটো চালক আসলে কেতুগ্রাম (Ketugram) দু নম্বর ব্লকের তৃণমূল (TMC) পরিচালিত গঙ্গাটিকুরি পঞ্চায়েতের প্রধান গোপাল হাজরা। পঞ্চায়েত প্রধান তাঁর পরিচয়, তারই সঙ্গে তাঁর পেশা টোটো চালানোই। সংসার চলে সেই রোজগারেই। 

দিনভর ব্যস্ততা:
ভোর হলেই টোটো নিয়ে বেরিয়ে পড়েন গোপাল হাজরা। বেশ কিছুটা রোজগার করে সকাল ১০টার আগেই বাড়ি ফেরেন তিনি। তারপর স্নান-খাওয়া সেরে পঞ্চায়েত অফিসে। কারণ পঞ্চায়েত অফিসেও যে রয়েছে ঢের কাজ। প্রধান হিসাবে অফিসের কাজ সেরে আবার বিকেল থেকে রাত্রি পর্যন্ত টোটোচালকের ভূমিকায় ফিরে যান গোপাল। পঞ্চায়েতের বিভিন্ন কর্মসূচিতে যাওয়ার সময়ও তাঁর ভরসা টোটো। সেই টোটো চালিয়েই পৌঁছে যান সেখানে।

পঞ্চায়েত প্রধান (Panchayat Pradhan) হওয়ার আগে থেকেই এলাকায় টোটোচালক হিসেবেই পরিচয় গোপাল হাজরার। টোটো চালিয়েই তিনি সংসার চালাতেন। এবারের পঞ্চায়েত ভোটে দল তাঁকে প্রার্থী করে, জিতেও যান। গঙ্গাটিকুরি পঞ্চায়েতের প্রধান করে দল। তাঁর পরেও পেশা ছাড়েননি তিনি। কেন? তিনি বলছেন, 'পাঁচ বছর পরে যদি প্রধান না থাকি, তখন তো টোটো চালিয়েই খেতে হবে।' পাশাপাশি পঞ্চায়েত প্রধান হিসেবে যে ভাতা তিনি পান তাতে টোটো না চালালে সংসার চালানো কঠিন হয়ে যাবে বলেই মনে করেন তিনি। 

আরও পড়ুন: জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল প্ল্যাটফর্মে, মৃত্যু, জখম একাধিক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
News Live Updates: আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
আশুতোষ কলেজে পতাকা উত্তোলন ঘিরে তৃণমূল-এবিভিপি অশান্তি
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর

ভিডিও

RSS News: 'সারা বিশ্বে ভারতকে শ্রেষ্ঠ দেশ হিসেবে তুলে ধরতে হবে', বার্তা দত্তাত্রেয় হোসাবালের
Nadia News: তৃণমূল নেতার বাড়ির কাছে ফাটল বোমা, বিস্ফোরণে জখম ২ | ABP Ananda Live
Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget