এক্সপ্লোর

Balurghat News: মাছে-পান্তায় খাতির মেয়েকে, বালুরঘাটের পালবাড়িতে উমার আরাধনা, পুজোর বয়স ৩৫০ বছর

South Dinajpur: নবমীতে মাছের ভোগ দিয়ে উমাকে বিদায় জানানোর চল রয়েছে পাল বাড়ির পুজোয়। সেই মতো আত্রাই নদী থেকে তোলা হয় রাইখোর এবং বোয়াল মাছ।

মুন্না আগরওয়াল ,বালুরঘাট: বাংলায় যদি বারো মাসে তেরো পার্বণ থেকে লেগে থাকে, তাহলে প্রতি পার্বণ পিছু রয়েছে অজস্র লোককথাও। বাঙালির প্রিয় উৎসব নিয়েও লোককথার কমতি নেই (Durga Puja 2022)। আর সেই সঙ্গে এক এক জায়গায় দেবীবন্দনার রীতিও এক এক রকম। দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বালুরঘাটের (Balurghat) একটি পুজো এমনই। সেখানে নদীর মাছ, পান্তা ভাতই মায়ের ভোগ। যুগ যুগ ধরে এমনই চলে আসছে।

পালবাড়ির পুজোর বয়স ৩৫০ বছর

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের ঐতিহ্যের তালিকায় অনায়াসে ঢুকে পড়ে গৌরী পাল বাড়ির দুর্গাপুজো। দশ-বিশ বছর নয়, পাল বাড়ির গৌরী পুজোর ঐতিহ্য ৩৫০ বছর পুরনো। এখানে ঘরের মেয়ে হিসেবে উমার আরাধনা হয়। ঘরের মেয়েকে নিবেদন করা হয় আত্রাই নদীর তাজা মাছ। হাত পেতে সেই ভোগ নিতে দূর-দূরান্ত থেকে মানুষ এসে লাইন দেন। 

নবমীতে মাছের ভোগ দিয়ে উমাকে বিদায় জানানোর চল রয়েছে পাল বাড়ির পুজোয়। সেই মতো আত্রাই নদী থেকে তোলা হয় রাইখোর এবং বোয়াল মাছ। সঙ্গে জল ঢালা ভাত, পান্তার আকারে মায়ের চরণে নিবেদন করা হয়। সেটিই আবার ভোগ হিসেবে বিতরণ করা হয় দর্শনার্থীদের মধ্য়ে। 

আরও পড়ুন: Kolkata Metro Puja Timings: পুজোর ৩ দিন রাতভর মেট্রো, কবে-কতক্ষণ মিলবে?
     
এই মাছ-পান্তা ভোগের স্বাদ পেতে প্রতি বছর স্থানীয় মানুষ তো বটেই, বহু দূর থেকেও প্রচুর ভক্তের সমাগম ঘটে পাল বাড়ির পূজো প্রাঙ্গনে। গৌরী পাল বাড়ি পুজো কমিটি জানিয়েছে, আজও পূর্ব পুরুষদের আমলের রীতি চালু রয়েছে। দশমীতে পুজো মণ্ডপে ৫০০ থেকে ১০০০ ভক্তের সমাগম ঘটে। সকলের হাতেই তুলে দেওয়া হয় প্রসাদ। এি রীতি পালনের পরই বিদায় জানানো হয় মাকে। 

দক্ষিণ দিনাজপুর জেলার পারিবারিক প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম বালুরঘাট কংগ্রেস পাড়ার পাল বাড়ির পুজোটি। পাল বাড়ির নিজস্ব এই পুজোটি এখন স্থানীয়দের দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ সর্বজনীন পুজোই। তবে বালুরঘাট শহরের আত্রাই নদীর পাশে নিজের বাড়িতেই এই পুজা শুরু করেছিলেন গৌরী পাল।

বাড়ির পুজো সময়ের প্রলেপে এখন সর্বজনীন

এক সময় বালুরঘাটের  প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য ছিলেন গৌরী পাল। তিনিই প্রথম এই দুর্গা পুজোর প্রচলন করেন। খড় এবং বাঁশের তৈরি মন্দিরে অধিষ্ঠিত দেবীর পুজো শুরু হয়েছিল প্রথমাবস্থায়। গৌরী পাল এবং তাঁর উত্তরসূরীদের অবর্তমানে প্রায়  ৮০ বছর আগে পাল বাড়ির দুর্গাপুজো পরিচালনার দায়িত্ব নেন প্রতিবেশি এবং স্থানীয়রা। সেই থেকে এই পুজো চলে আসছে। তবে নাম রয়ে গিয়েছে পাল বাড়ির দুর্গাপুজোই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টি, বাজ পড়ে ৪ জনের মৃত্যু, দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Annapurna Yojana Login: অন্নপূর্ণ যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?
অন্নপূর্ণ যোজনার ওয়েবসাইটে ঢুকে দেখলেন লগইন করার অপশন নেই, কী করবেন আপনি?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget