এক্সপ্লোর

Dakshin Dinajpur: রেশন তুলতে গিয়ে মাথায় ভাঙল শেড, আহত ৮ গ্রাহক

আচমকাই বেলা সাড়ে ১০টা নাগাদ রেশন দোকানের উপরে পাকা ছাদের শেড দুমড়ে-মুচড়ে ভেঙে পড়ে যায়।

মুন্না আগারওয়াল, দক্ষিণ দিনাজপুর: রেশন সামগ্রী তুলতে গিয়ে বারান্দার শেড ভেঙে আহত হল আট রেশন গ্রাহক। ঘটনাটি ঘটেছে বংশিহারি শায়েস্তাবাদ প্রভু রাম চৌধুরী অ্যাকাউন্ট অফ এবারউদ্দিন আহমেদের রেশন দোকানে। এই ঘটনা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

অন্যান্য দিনের মতো বুধবার আমবই, গৌরিপাড়া, করখা থেকে রেশন গ্রাহকরা সকাল থেকে রেশন দোকানের সামনে লাইন দেন। আচমকাই বেলা সাড়ে ১০টা নাগাদ রেশন দোকানের উপরে পাকা ছাদের শেড দুমড়ে-মুচড়ে ভেঙে পড়ে যায়। ঘটনাস্থলেই আহত হন আট জন রেশন গ্রাহক। ওই ঘটনার পর আতঙ্কে বাকি গ্রাহকরা রেশন কার্ড, ব্যাগ পত্র ফেলে ভয়ে পালিয়ে যায়। উপস্থিত কিছু গ্রাহক ও এলাকাবাসী মিলে আহত ৮ জনকে রশিদপুর হাসপাতালে নিয়ে যায় ভর্তি করতে।

আরও পড়ুন, বারুইপুরে অভিনব কায়দায় ছিনতাই, সাইকেলে দড়ি জড়িয়ে ১ লক্ষ ৩৫ হাজার সাফ!

আহত আট জনের মধ্যে চারজনের আঘাত গুরুতর। উন্নত চিকিৎসার জন্য চারজনকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। বাকি ৪ জনের রশিদপুর হাসপাতালে চিকিৎসা চলছে। আহতরা হলেন শৈলেন মুর্মু, বাপ্পা দেবশর্মা, তাপস রায়, সমীরণ মার্ডি, সুশান্ত হেমরম, তালু সরেন, জুলিয়াস মার্ডী, মার্টিন সরেন। এলাকাবাসীরা জানান দীর্ঘ দিনের পুরনো সান শেড হওয়ার কারণে সেটি ভেঙে পড়ে। 

খাদ্য সরবরাহ দফতরের ইন্সপেক্টর বিনয় কুমার মন্ডল বলেন, "ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে এসে জানতে পারলাম ২০০৮ সালের তৈরি সানশেড হঠাৎ ভেঙে পড়ায় ৮ জন  চাপা পড়ে। চারজনকে গঙ্গারামপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। আশা করি সকলেই সুস্থ হয়ে উঠবেন।" 

এদিকে, বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকেই রাজ্যে খসছে পদ্মের পাপড়ি। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ গ্রামপঞ্চায়েত হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। আর যা নিয়ে শুরু হয়ে গিয়েছে প্রবল রাজনৈতিক তরজা। তৃণমূলের দাবি, উন্নয়ন না করাতেই ক্ষমতা হারাতে হচ্ছে বিজেপিকে। বিজেপির অভিযোগ, ভয় আর প্রলোভনের রাজনীতি করছে তৃণমূল। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
এখনও পাননি অন্নপূর্ণা যোজনার টাকা? আপনার আবেদনের স্টেটাস কীভাবে চেক করবেন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget