এক্সপ্লোর

Baruipur: বারুইপুরে অভিনব কায়দায় ছিনতাই, সাইকেলে দড়ি জড়িয়ে ১ লক্ষ ৩৫ হাজার সাফ!

সাইকেলের পিছনের চাকায় দড়ি জড়িয়ে দিয়ে অভিনব কায়দায় টাকার ব্যাগটি সরিয়ে দিয়েছে দুষ্কৃতী।

রঞ্জিত হালদার, বারুইপুর (দক্ষিণ ২৪ পরগনা): বারুইপুরে অভিনব হাতসাফাই এর ঘটনায়  ১ লক্ষ ৩৫ হাজার টাকা খোয়া গেল প্রাক্তন স্বাস্থ্য আধিকারিকের।  

অভিনব কেপ মারির ঘটনা ঘটলো বারুইপুরে। বারুইপুর মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষুদিরামপল্লীর বছর ৬৭-এর বাসিন্দা প্রাক্তন স্বাস্থ্য আধিকারিক প্রণব কুমার মন্ডল বুধবার সকালে হরিহরপুরে অবস্থিত সেন্ট্রাল ব্যাঙ্কে গিয়েছিলেন টাকা তুলতে। ১ লক্ষ ৩৫ হাজার টাকা তুলে তিনি যখন সাইকেলে করে বাড়ি ফিরছিলেন, সেইসময় মল্লিকপুর বাজারের কাছে তার সাইকেলের পিছনের চাকায় কিছু একটা জড়িয়ে যায়।

তিনি সাইকেল থেকে নেমে দেখেন পিছনের চাকায় একটা লম্বা দড়ি আটকে গিয়েছে। সেই দড়িটি ছাড়ানোর চেষ্টা করেন প্রায় মিনিট চারেক ধরে। এরপর সাইকেলের পিছনের চাকা থেকে দড়ি ছাড়িয়ে উঠে দেখেন তাঁর বাজারের ব্যাগের মধ্যে থাকা এক লক্ষ পয়ত্রিশ হাজার টাকা ও সঙ্গে থাকা দুটি ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট ও ব্যাঙ্কের পাসবুক উধাও। 

আরও পড়ুন, 'ওরা বাঘ হলে আমি বুনো ওল, আমি কী এতই বোকা?, বললেন মমতা

মনে করা হচ্ছে সাইকেলের পিছনের চাকায় দড়ি জড়িয়ে দিয়ে অভিনব কায়দায় টাকার ব্যাগটি সরিয়ে দিয়েছে দুষ্কৃতী। বারুইপুর থানার পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন স্বাস্থ্যকর্মী প্রণব কুমার মন্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে বারইপুর থানার পুলিশ। তারা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে।

অন্যদিকে, ব্যাঙ্ক মানেজারের পরিচয় দিয়ে সরাসরি ওটিপি না জানতে চাওয়া হলেও কায়দা করে চার সংখ্যার ওটিপি নম্বর জেনে এক বৃদ্ধের অ্য়াকাউন্ট থেকে প্রায় ৯৮ হাজার টাকা তুলে নিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দত্তপুকুর।

সূত্রের খবর, এদিন দত্তপুকুরের বাসিন্দা ওই বৃদ্ধের কাছে একটি ফোন আসে। এবার কৌশলে বৃদ্ধের থেকে ওটিপি জেনে নিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ব্যাঙ্ক ম্যানেজারের পরিচয় দিয়ে ওই বৃদ্ধকে দুষ্কৃতীরা সরাসরি ওটিপি দিতে বলা হয়নি। বরং তাঁকে দুষ্কৃতীরা বলে যে, তারা নতুন একটি ওটিপি নম্বর দিচ্ছে। বৃদ্ধের ফোনে যে ওটিপি নম্বর গিয়েছে তার সঙ্গে নতুন চার সংখ্যার ওটিপি নম্বর যোগ করে জানাতে। বৃদ্ধ দুষ্কৃতীর সেই কথায় বিশ্বাস করে ওটিপি নম্বর বলে দিতেই তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় আটানব্বই হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পুলিশ গোটা ঘটনাটা খতিয়ে দেখছে।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget