এক্সপ্লোর

Sukanta Majumder: বেহাল রাস্তা, নেই পানীয় জল, দত্তক নেওয়া গ্রামে গিয়ে ক্ষোভের মুখে সুকান্ত

West Bengal News: বছর চারেক আগে এই গ্রাম দত্তক নিয়েছিলেন।আর বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এই গ্রামে পৌঁছেই, স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: বেহাল রাস্তা। পানীয় জলের লাইন থাকলেও, তা থেকে জল আসে না। এই অবস্থায়, দত্তক নেওয়া গ্রামে গিয়ে ত্যায্য পিতা করার হুঁশিয়ারি শুনতে হল বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder)। এনিয়ে, রাজ্য সরকারের কোর্টে বল ঠেলেছেন তিনি। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল।

ত্যায্য পিতা করার হুঁশিয়ারি: বছর চারেক আগে এই গ্রাম দত্তক নিয়েছিলেন। আর বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এই গ্রামে পৌঁছেই, স্থানীয়দের একাংশের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। শুনতে হল ত্যায্য পিতা করার হুঁশিয়ারি। আদর্শ গ্রাম তৈরি করতে গ্রাম দত্তক নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই পথে হেঁটে, বালুরঘাটের চকরামপ্রসাদ গ্রাম দত্তক নেন স্থানীয় বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আদর্শ গ্রাম তো হয়ইনি। উল্টে, গ্রামে ঢোকার রাস্তা বেহাল। খানাখন্দে ভর্তি রাস্তা দিয়ে রীতিমতো ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়, সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রামের বাসিন্দাদের।এর সঙ্গে যুক্ত হয়েছে, তীব্র গরমের মধ্যে পানীয় জলের আকাল। বাড়িতে বাড়িতে জলের লাইন পৌঁছে গেলেও, জল আসে না।বৃহস্পতিবার গ্রাম পরিদর্শনে আসেন সুকান্ত মজুমদার। গ্রামবাসীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। এই পরিস্থিতি বালুরঘাটের সাংসদ বলেন, “যেহেতু সুকান্ত মজুমদারের দত্তক নেওয়া গ্রাম, তাই পিএইচই জল দিচ্ছে না, জেলা পরিষদ রাস্তা করছে না।’’

আরও পড়ুন: Acidity After Workout: শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?

এদিকে ফের রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। তুললেন রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। রাজ্যপাল হিসাবে আসার পর থেকে সি ভি আনন্দ বোসের ভূমিকায় বারবার অসন্তোষ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। রাজভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যপালের বাংলায় হাতেখড়ি থেকে, রিষড়ায় অশান্তির ঘটনায় রাজ্যপালের ভূমিকা এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়কে ফের রাজ্যের লোকায়ুক্ত নিযুক্ত করার বিরোধিতা করেন বিরোধী দলনেতা।

এই প্রেক্ষাপটে, বীরভূমের সাঁইথিয়ায় একটি কর্মসূচিতে যোগ দিয়ে, গতকাল ফের রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা। শুভেন্দু বললেন, "উনি সম্মানীয় ব্যক্তি এখন কিছু বলছি না। লোকায়ুক্ত নিয়োগ বেআইনি হয়েছে। সরকারের সঙ্গে মিলেমিশে কখনও ভাল, কখনও খারাপ কাজ করছেন। ভাব ভালবাসা করছে চলছেন, গোপালকৃষ্ণ গান্ধীকে (Gopal Krishna Gandhi) আমি প্রণাম করি রাজ্যপাল হিসাবে। ধনকড়কে স্যালুট করি।" এনিয়ে পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল বিধায়ক তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, "রাজ্যপাল একটা কনস্টিটিউশনাল পোস্ট। এগুলো উচিত নয় শুভেন্দুর বলা।"

আরও পড়ুন: North 24 Parganas: বৃষ্টির মধ্যেই বজ্রপাত! দেগঙ্গায় বাজ পড়ে মৃত্যু যুবকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget