এক্সপ্লোর

South DumDum: দক্ষিণ দমদম পুরসভার কর্মীকে মারধর, অভিযোগের তির কাউন্সিলরের দিকে

South Dumdum News: রিয়ার স্বামী কার্তিক করের অভিযোগ ছিল যে গতকাল রাত থেকে তাঁকে ভয় দেখানো ও হুমকি দেওয়ার ফলে তিনি যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে আছেন।

জয়ন্ত পাল, দক্ষিণ দমদম: গতকাল দক্ষিণ দমদম (South Dumdum) পুরসভার (Corporation) ৩ নম্বর ওয়ার্ডের ডেঙ্গি (Dengue) সুপারভাইজার রিয়া করকে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। অভিযোগ সেই ওয়ার্ডের কাউন্সিলর (Councillor) ও তাঁর সহকর্মীরা মিলে মারধর করেছে। অভিযোগ উঠেছিল যে গতকাল রাত থেকে রিয়া করের স্বামী কার্তিক করকে হুমকি দেওয়া হচ্ছিল। রিয়ার সহকর্মীকেও ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল। রিয়ার স্বামী কার্তিক করের অভিযোগ ছিল যে গতকাল রাত থেকে তাঁকে ভয় দেখানো ও হুমকি দেওয়ার ফলে তিনি যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে আছেন।

দমদম থানায় এফআইআর (FIR) করতে গেলেও সাধারণ ডায়েরি নিয়ে ছিড়ে দেওয়া হয়। বর্তমানে জানা গিয়েছে যে রিয়া করের অবস্থা আশঙ্কাজনক। মাথার পেছনে আঘাত লেগেছে তাঁর। কার্তিক কর জানিয়েছেন যে তাঁর স্ত্রী-র মাথায় রক্ত জমে রয়েছে। ২৪ ঘন্টা না গেলে ডাক্তার কিছু বলতে পারবে না এমনটা জানান তিনি। পাশাপাশি রিয়ার পাশে দাঁড়ানো দিপালী ওঝাকেও ভয় দেখানো হয় বলে অভিযোগ উঠেছে।

শুভেন্দুর নিরাপত্তা ইস্যুতে আদালতে যাচ্ছে বিজেপি

পয়লা জুলাই। ১২ জুলাই। ফের ২২ অগাস্ট। ২ মাসেরও কম সময়ের মধ্যে ৩ বার দুর্ঘটনা! বারবার শুভেন্দু অধিকারীর  (Suvendu Adhikari) কনভয়ে দুর্ঘটনায়, এবার তদন্তের দাবিতে আদালতের দারস্থ হচ্ছে বিজেপি (BJP)। আদালতের নজরদারিতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি তুলল তারা। এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের  বিরোধী শূন্যের পরিকল্পনাতেই কি বারবার দুর্ঘটনা, প্রশ্ন অগ্নিমিত্রা পালের। শুভেন্দু অধিকারী তো Z ক্যাটিগরি নিরাপত্তা পান, নিরাপত্তা দেয় কেন্দ্র, তাহলে রাজ্যের দায় কোথায়? পাল্টা প্রশ্ন তুললেন মদন মিত্র। 

সোমবার, কাঁথি থেকে কলকাতার দিকে যাচ্ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। বিকেল সোয়া ৪টে নাগাদ মারিশদার বেতালিয়ার কাছে, দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা সিআরপিএফ-এর শেষ গাড়িটি, একটি টোটোকে পাশ কাটাতে গিয়ে, উল্টোদিক থেকে আসা লরিতে ধাক্কা মারে। যে ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে বিরোধী দলনেতার নিরাপত্তা। 

বিজেপি বিধায়ক তথা মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেছেন, 'বিরোধী দলনেতা তাঁর নিরাপত্তার দায়িত্ব রাজ্যের। কেন বারবার দুর্ঘটনা, তদন্ত করা দরকার।' রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের কটাক্ষ, 'মনে করছি মুখ্যমন্ত্রী বিরোধী শূন্য চান। সেটারই কোনও পরিকল্পনা নয় তো? কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত চাই'।

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget