এক্সপ্লোর

Indian Rail:ঝাড়খন্ডে ট্রেনের ট্র্যাকের উপর বসে বনধ আদিবাসীদের, ধাক্কা দক্ষিণ পূর্ব রেল পরিষেবায়

South Eastern Railway Service: বনধের জেরে ফের ধাক্কা খেল ট্রেন চলাচল। এবার বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ঝাড়খন্ড বনধের ডাক দিয়েছেন আদিবাসীরা যার আঁচ পড়েছে দক্ষিণ পূর্ব রেলের ট্রেন চলাচলে।

সুনীত হালদার, হাওড়া: বনধের (Adivasi Calls Bandh) জেরে ফের ধাক্কা খেল ট্রেন (Indian Railways) চলাচল। এবার বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ঝাড়খন্ড (Jharkhand) বনধের ডাক দিয়েছেন আদিবাসীরা যার আঁচ পড়েছে দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railways) ট্রেন চলাচলে। বিক্ষোভের জেরে দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর টাটা সেকশনের আপ ও ডাউন লাইনের ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ রয়েছে বলে দক্ষিণ পূর্ব রেলের তরফে।

কী ঘটছে?
দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ন'টা নাগাদ বিক্ষোভকারীরা চুরুগুন্ডা স্টেশনের রেল ট্র্যাকের উপরে বসে পড়লে পরিষেবা ব্যাহত হয়। ফলে সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়া ইস্পাত এক্সপ্রেস ঘাটশিলায়, হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস খড়গপুর স্টেশনে দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে যায় আরপিএফ এবং জিআরপি। বনধ সমর্থকদের দ্রুত ট্র্যাক থেকে সরানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে তাঁরা এই ট্র্যাক থেকে তাড়াতাড়ি না সরলে, এই সেকশনের ট্রেন চলাচল আরও ব্যাহত হতে পারে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে,

ডাউন গোরখপুর শালিমার এক্সপ্রেস
ডাউন ওখা শালিমার এক্সপ্রেস
ডাউন মুম্বই হাওড়া মেল
ডাউন পুনে হাওড়া আজাদ হিন্দ এক্সপ্রেস
ডাউন এলটিটি শালিমার এক্সপ্রেস
ডাউন আহমেদাবাদ হাওড়া এক্সপ্রেস
ডাউন মুম্বই হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস 

ট্রেনগুলি চিত্রগুড়া স্টেশনে আটকে পড়েছে। এদিনের ঘটনা অনেকের মনেই কুড়মি আন্দোলনের জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার স্মৃতি ফিরিয়ে আনে। 

কুড়মি আন্দোলনে রেল পরিষেবায় ধাক্কার স্মৃতি...
গত এপ্রিলের ঘটনা। সে বার দাবিপূরণ না হওয়া পর্যন্ত রেল-সড়ক অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিক্ষোভকারীরা তাঁরা। পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে আদিবাসী কুড়মিদের সেই আন্দোলনের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল। বাতিল করা হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন। কয়েকটি ট্রেনের যাত্রাপথও কাঁটছাট করা হয়। এমন হঠাৎ পরিবর্তনের ফলে তুমুল ভোগান্তিতে পড়তে হয় হাজার হাজার ট্রেনযাত্রীকে। খেমাশুলিতে টানা ৪ দিন ধরে অবরুদ্ধ থাকে রেল ও জাতীয় সড়ক। এক ছবি উঠে আসে পুরুলিয়ার কুস্তাউরেও। লাগাতার রেল অবরোধ চলে সেখানেও। টানা চার দিনের সেই অবরোধের পর ভারতীয় রেলের তরফে যে পরিসংখ্য়ান উঠে আসে, তাতে দেখা গিয়েছিল ওই সময়ের মধ্যে অন্তত ১৭৯টি ট্রেন বাতিল করতে হয়েছে। একের পর এক ট্রেনের যাত্রাপথও বদলাতে হয়েছে। এতেই শেষ নয়। কুড়মিদের আন্দোলনের জেরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কও অবরুদ্ধ হয়ে পড়ে। কুড়মিদের দাবিদাওয়ার মধ্যে অন্যতম ছিল, তাঁদের তফশিলি উপজাতিভুক্তদের আওতায় আনতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করতে হবে। এমনই একাধিক দাবিতে বনধ শুরু করেন তাঁরা যার ধাক্কায় টালমাটাল হয়ে পড়েছিল রেল পরিষেবা। স্বাভাবিক পরিস্থিতি ফিরতে অনেকটা সময় লেগে যায়।

কী হবে এবার? অপেক্ষায় রেল, ট্রেনযাত্রীরা।

আরও পড়ুন:রাজ্যপাল ফিরতেই বাসন্তীতে ফের গুলি, পঞ্চায়েত ভোটের আগে দুষ্কৃতী তাণ্ডবে ঘুম উড়ছে এলাকাবাসীর

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget