এক্সপ্লোর

Sovan Chatterjee: দেবশ্রীর বিরুদ্ধে 'পরিকল্পিত চক্রান্তের' অভিযোগ শোভনের, পাঠালেন আইনি নোটিস

Sovan to Debashree: একটি ভিডিও বার্তায় শোভন চট্টোপাধ্যায় বলেন, 'কিছুদিন আগে দেবশ্রী রায় দুটি প্রোফাইল থেকে কয়েকটি ফেসবুক পোস্ট করা হয়। যা আমার দৃষ্টি আকর্ষণ করে।

কলকাতা: দেবশ্রী রায়কে (Debashree Roy) আইনি নোটিস (Notice) শোভন চট্টোপাধ্যায়ের (Sovan Chatterjee)। কেন তাঁর সঙ্গে এখনও দেখা যাচ্ছে অভিনেত্রী দেবশ্রীর ছবি? এই ইস্যু নিয়েই দেবশ্রীর বিরুদ্ধে 'পরিকল্পিত চক্রান্তের' অভিযোগ শোভনের। যদিও শোভনের নোটিসের গুরুত্বই দিতে চাইলেন না দেবশ্রী।                                                        

ঠিক কী বলেছেন শোভন? 

একটি ভিডিও বার্তায় শোভন চট্টোপাধ্যায় বলেন, 'কিছুদিন আগে দেবশ্রী রায় দুটি প্রোফাইল থেকে কয়েকটি ফেসবুক পোস্ট করা হয়। যা আমার দৃষ্টি আকর্ষণ করে। আমার ছবি দিয়ে, আমার অজ্ঞাতে, আমার অনুমতি ছাড়া, আমার পারিবারিক অনুষ্ঠান, আমার অফিসিয়াল জায়গা ব্যবহার করে পোস্ট করা হয়েছে। ২০১৭, ২০১৮ এবং ২০১৯ সালে আমার তৎকালীন পদকে উল্লেখ করে যা পোস্ট করা হয়েছে তা সঠিক নয়। অনেক আগে ঘটনাকে এখনের বলে দাবি করা হয়েছে। এর নেপথ্যে পরিকল্পিত চক্রান্তের গন্ধ পাচ্ছি। 

শোভন চট্টোপাধ্যায় এও বলেন, 'দেবশ্রী রায় আমার বিরুদ্ধে মিথ্যা মানহানির মামলা করেছিলেন রত্না চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে। যদিও বিচারক সেই মামলা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। আবার আমি এর জন্য দেবশ্রী রায়কে নির্দিষ্টভাবে আইনি নোটিস পাঠিয়েছি। ভবিষ্যতে এমন চক্রান্ত করা হলে আইনিভাবে যতদূর যাওয়ার আমি কিন্তু যাব।'                                                                  

আরও পড়ুন, 'শান্তনুর ফোন সোনার খনি', নাম দেখলে চমকে যাবে বাংলা! বিস্ফোরক তথ্য জানাল ইডি

২০২১ সালে মানহানির মামলা করেছিলেন দেবশ্রী। একটি সভা থেকে দেবশ্রী প্রসঙ্গে শোভন অযোগ্য বলে মন্তব্য করেছিলেন। এরপরই মানহানির মামলা হয়। সেই সময় দেবশ্রীর পাশে রত্নাকে দেখা গিয়েছিল। দেবশ্রী যে তাঁর ও শোভনের অনেক পুরনো পারিবারিক বন্ধু, সে কথাও জানিয়েছিলেন রত্না।                                                                           

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Kakoli on Abhishek Banerjee: এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুইপ জারি করলেন কাকলি ঘোষ দস্তিদার
Sudip Banerjee on Meeting: 'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
'আগামিকাল আমাদের ভোট সংখ্যা ২০-এর বেশি হলেও হতে পারে', বৈঠক থেকে বেরিয়ে বললেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
Sudip Bandyopadhyay: ডিলিমিটেশন বিল: 'থ্রি লাইন হুইপ' জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের
ডিলিমিটেশন বিল: 'থ্রি লাইন হুইপ' জারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, 'গ্রাহ্য়ের মধ্য়েই আনছি না', মন্তব্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget