এক্সপ্লোর

SSC: ৫৭১ দিনে SSC-র নবম-দশমের চাকরিপ্রার্থীদের অবস্থান, সুরাহা অধরাই

তাঁদের প্রশ্ন, কবে তাঁরা বাড়ি ফিরতে পারবেন? কবে সমস্যার সমাধান হবে। 

প্রকাশ সিনহা, কলকাতা:  SSC-র নবম-দশমের চাকরিপ্রার্থীদের অবস্থান ৫৭১ দিনে পড়ল। গান্ধীমূর্তির কাছে চলছে এই অবস্থান। পুজো কেটে গেলেও তাঁদের কোনও সুরাহা হল না। আজও সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন কোনও কোনও চাকরিপ্রার্থী। তাঁদের প্রশ্ন, কবে তাঁরা বাড়ি ফিরতে পারবেন? কবে সমস্যার সমাধান হবে। 

হকের পাওনা চাকরির দাবিতে পুজো কেটেছে পথেই। কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরিপ্রার্থীরা (SSC Protest) । বৃহস্পতিবার, দশমীর দিন তাঁদের আন্দোলন ৫৭০ দিনে পড়ল (SSC REcruitment Scam)। আর এই দিনই তাঁদের সঙ্গে সেখানে গিয়ে দেখা করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। সেখানে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিজয়া দশমী উপলক্ষে চাকরিপ্রার্থীদের মিষ্টিমুখও করান তিনি। 

এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করলেন বিমান বসু

পুজোর মধ্যেই, দু'দিন আগে ধর্না মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সেভ ডেমোক্র্যাসির অধ্যাপক সদস্যরা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন সেলিম। সেখানে রাজ্যকে একহাত নেন তিনি। বলেন, "যার যেটা করা উচিত, সে সেটা না করলে, এরকমই হয়।  মুখ্যমন্ত্রীর ফিতে কাটা কাজ নাকি? এরা এখানে বসে আছে। তৃণমূল বলবে, কোর্ট যা করার করবে। কোর্ট কী? কোর্টের কথা কি রাজ্য সরকার শোনে?" আন্দোলকারীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয় ওই দিন।

রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ এর আগে আন্দোলনকারীদের পুজোয় বাড়ি ফিরতে আর্জি জানিয়েছিলেন। কুণাল সেই সময় বলেন, "আমরা অনুরোধ করছি, ওঁরা উঠে যান।  এসএসসি-র তরফে হাইকোর্টকে দু'টি অপশন দেওয়া হয়েছে।"

এর পর, নবমীর সকালে ধর্নামঞ্চে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের দেখা করানোর আশ্বাসও দিলেন।সেখানে শুভেন্দু বলেন, "অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কী হল সেসবের? সরকারের সদিচ্ছা থাকলে আদালতে হলফনামা দিয়ে বলুক, এদের সকলের চাকরি হোক। সরকারের কোনও আপত্তি নেই।"

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজনৈতিক তরজাও অব্যাহত

নিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই মামলার তদন্ত করছে, যা নিয়ে রাজনৈতিক তরজাও চলছে। তার মধ্যেই বুধবার ইডি-র বেশ কয়েক জন আধিকারিকের কার্যকালের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কার্যকাল শেষ হয়ে যাওয়ায় যাঁদের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন নিয়োগ দুর্নীতির তদন্তে যুক্ত আধিকারিকরাও। 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget