এক্সপ্লোর

SSC Agitation: শনিবার কার্নিভাল, SSC চাকরিপ্রার্থীদের গাঁধীমূর্তির তলায় ধর্নায় না বসার 'নির্দেশ' পুলিশের

Police Order: নিরাপত্তাজনিত কারণে চাকরিপ্রার্থীদের কাল ধর্নায় না বসার নির্দেশ ময়দান থানার।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: আগামীকাল, শনিবার রেডরোডে দুর্গা পুজোর কার্নিভাল। তা নিয়ে বৃহস্পতিবারই পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেছেন পুলিশ কর্তারা। এবার কার্নিভালের আয়োজনের জন্য আগামীকাল রেড রোডে চাকরিপ্রার্থীদের, পুলিশের তরফে ধর্নায় না বসার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। নিরাপত্তাজনিত কারণে চাকরিপ্রার্থীদের কাল ধর্নায় না বসার নির্দেশ ময়দান থানার। 

কেন 'বারণ'
এই এলাকাটি স্পর্শকাতর। এদিকে শনিবার কার্নিভাল রয়েছে। যা নিয়ে তুঙ্গে উঠেছে প্রস্তুতি। ভিড়ও হবে। একাধিক পুজো কমিটি যোগ দেবেন কার্নিভালে। দর্শকরা থাকবেন। তাই হাইসিকিউরিটি জ়োন হিসেবে এখানে বসতে বারণ করা হয়েছে। 

আজ ৫৭২ দিনে ধর্না: 
SSC-র নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের অবস্থান আজ ৫৭২ দিনে পড়ল। শুক্রবার অবস্থানমঞ্চে একজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চাকরিপ্রার্থীদের দাবি, আগামীকাল কার্নিভালের মঞ্চ থেকে অথবা তাঁদের মঞ্চে এসে মুখ্যমন্ত্রী চাকরির নিশ্চিত আশ্বাস দিন। তাহলে তাঁরা অবস্থান তুলে নেবেন।

নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে এই চাকরিপ্রার্থীদের এই অবস্থান আন্দোলন চলছে। এদিনটি হিসেব করলে  ১ বছর ৬ মাস ২৫ দিন ধরে আন্দোলন চলছে। কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি। দুর্গাপুজোর মধ্যেই রাস্তাতেই কেটেছে চাকরিপ্রার্থীদের। নানা সময় নানা রাজনৈতিক দলের নেতারা আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেছে

হকের পাওনা চাকরির দাবিতে পুজো কেটেছে পথেই। কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এসএসসি চাকরিপ্রার্থীরা (SSC Protest)। বৃহস্পতিবার, দশমীর দিন তাঁদের সঙ্গে সেখানে গিয়ে দেখা করেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। সেখানে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বিজয়া দশমী উপলক্ষে চাকরিপ্রার্থীদের মিষ্টিমুখও করান তিনি। পুজোর মধ্যেই, ধর্না মঞ্চে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সেভ ডেমোক্র্যাসির অধ্যাপক সদস্যরা। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলেন সেলিম। সেখানে এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে নিশানা করেছিলেন তিনি। আন্দোলকারীদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছিল ওই দিন।

এসএসসি-র গ্রুপ সি মামলায় প্রথম চার্জশিট পেশ করেছে সিবিআই। তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এর আগে ইডি- র তরফেও চার্জশিট পেশ করা হয়েছিল এই মামলায়। সিবিআই- এর চার্জশিটে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ-সহ ১৬ জনের নাম রয়েছে। এই চার্জশিটে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিন্‌হা, অশোক সাহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়েরও।

আরও পড়ুন: ৫৭২ দিনে SSC চাকরিপ্রার্থীদের অবস্থান, অসুস্থ এক আন্দোলনকারী

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tapas Roy:
"মাছ, মাংস সবই" খান তাপস রায়, প্রচারে সুস্থ থাকতে আর কী কী থাকে তাঁর পাতে?
Biman Basu: 'নবীন প্রজন্ম না আসলে রিনিউয়াল হয় না, রিনিউয়াল দরকার', বরানগরে সায়নদীপের হয়ে প্রচারে বিমান বসু
'নবীন প্রজন্ম না আসলে রিনিউয়াল হয় না, রিনিউয়াল দরকার', বরানগরে সায়নদীপের হয়ে প্রচারে বিমান বসু
Madan Mitra: মদন মিত্রর ভোট-প্রচারে বউ সাজল গ্যাস সিলিন্ডার, চড়ল পালকিতেও
মদন মিত্রর ভোট-প্রচারে বউ সাজল গ্যাস সিলিন্ডার, চড়ল পালকিতেও
WB Assembly Election 2026: এখনও 'বিবেচনাধীন' রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি
এখনও 'বিবেচনাধীন' রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল প্রার্থী গোলাম রব্বানি

ভিডিও

Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
Shanta Dutta Dey | 'বাবা সতর্ক করেছেন কখনও যেন মুখ্যমন্ত্রী না হই', মন্তব্য শান্তা দত্ত দে'র
Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
Gold-Silver Price : আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
Congress Candidate List : 'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
Weekly Horoscope: ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
Abhinandan Singh: ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
Bengaluru News: 'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
Embed widget