এক্সপ্লোর

SSC: ৫৭২ দিনে SSC চাকরিপ্রার্থীদের অবস্থান, অসুস্থ এক আন্দোলনকারী

Job Seekers Agitation: চাকরিপ্রার্থীদের দাবি, আগামীকাল কার্নিভালের মঞ্চ থেকে অথবা তাঁদের মঞ্চে এসে মুখ্যমন্ত্রী চাকরির নিশ্চিত আশ্বাস দিন। তাহলে তাঁরা অবস্থান তুলে নেবেন। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: এসএসসি-র (SSC) নবম থেকে দ্বাদশের চাকরিপ্রার্থীদের (Job Seekers Agitation) অবস্থান আজ ৫৭২ দিনে পড়ল। আজ অবস্থানমঞ্চে একজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। চাকরিপ্রার্থীদের দাবি, আগামীকাল কার্নিভালের মঞ্চ থেকে অথবা তাঁদের মঞ্চে এসে মুখ্যমন্ত্রী চাকরির নিশ্চিত আশ্বাস দিন। তাহলে তাঁরা অবস্থান তুলে নেবেন। 

চাকরিপ্রার্থীদের অবস্থান ৫৭২ দিনে পড়ল: একদিকে, মহাসমারোহের জৌলুষ। আরেকদিকে, অনিশ্চয়তার অন্ধকার। একদিকে, শুধুই আলো, চমক, নজরকাড়া স্টেজ। আরেকদিকে, রাস্তায়, খোলা আকাশের নিচে অনন্ত অপেক্ষা। একদিকে আনন্দ আয়োজন। আরেকদিকে শুধুই বিষন্নতার হাহাকার। এক আন্দোলনকারী বলেন, “আমরা আর পারছি না। প্লিজ প্লিজ আমাদের ব্যবস্থা করুন।  ৫৭২ দিন। আর পারছি না। আমাদের সঙ্গী হাসপাতালে গেল। আপনারা কী চাইছেন? জীবনটা এখানে শেষ করে দিই?’’ 

অবস্থান মঞ্চে অসুস্থ চাকরিপ্রার্থী: আর এই কার্নিভালের জন্য বন্ধ করতে হবে ১ বছর ৬ মাস ২৫ দিন ধরে চলা আন্দোলন। শনিবার রেড রোডে পুজো কার্নিভাল। দুর্গাপুজোকে দেওয়া ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন উপলক্ষ্যে এলাহি আয়োজন। এদিকে, তার থেকে মেরে কেটে দেড় কিলোমিটার দূরে, গাঁধীমূর্তির নীচে, রাস্তার ওপর খোলা আকাশের নিচে ৫৭২ দিন ধরে আন্দোলন করছেন SSC চাকরিপ্রার্থীরা। শুক্রবার অসুস্থও হয়ে পড়েন এক আন্দোলনকারী। এদিন, আন্দোলনকারীরা দাবি জানান, কার্নিভাল মঞ্চ থেকে এসে মুখ্যমন্ত্রী এসে তাঁদের সঙ্গে দেখা করুক। সুরাহার পথ বলে দিক। এক আন্দোলনকারীর কথায়, “আগামীকাল দুর্গাপুজোর কার্নিভাল। কাল একবার আসুন। আমাদের অবস্থান দেখে যান। আমরা ভেঙে পড়েছি। আর পারছি না।’’

আন্দোলনকারীরা যখন এই আবেদন জানাচ্ছেন, তখনই এল আন্দোলন তুলে নেওয়ার নির্দেশ। ময়দান থানার তরফে আন্দোলনকারীদের একটি নোটিস দেওয়া হয়েছে। যেখানে লেখা, শনিবার দুর্গাপুজোর কার্নিভালের জন্য রেড রোড ও তার আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা থাকবে। তার কারণে গাঁধী মূর্তির নীচে চাকরিপ্রার্থীদের ধর্নায় না বসতে বলা হচ্ছে। এবিষয়ে এক চাকরিপ্রার্থী বলেন, "আমরা তো চিরতরে উঠে যেতে চাই। বসে থাকতে আসিনি। বাড়ি ফিরতে চাই। নিয়োগপত্রটা দিক। প্রশাসনকে সবরকমের সাহায্য করব।'' এদিন সকালে চাকরিপ্রার্থীদের আন্দোলনস্থলে যায় বিজেপির প্রতিনিধি দল। 

আরও পড়ুন: SSC Agitation: শনিবার কার্নিভাল, SSC চাকরিপ্রার্থীদের গাঁধীমূর্তির তলায় ধর্নায় না বসার 'নির্দেশ' পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget