এক্সপ্লোর

SSC Bhavan Abhijan: আজ SSC ভবন অভিযান চাকরিহারা শিক্ষকদের একাংশের, তার আগেই সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ !

SSC Jobless Teachers: যোগ্যদের চাকরিতে পুনর্বহাল, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে সোমবার SSC ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ব্যান্ডেল : আজ SSC ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। তার কয়েক ঘণ্টা আগে মিছিলের অন্যতম আয়োজক সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ। সুমন বিশ্বাসের ব্যান্ডেলের বাড়িতে চন্দননগর কমিশনারেটের পুলিশ। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ পুলিশের একটি দল তাঁর বাড়িতে পৌঁছায়। তাঁর খোঁজ করে। বাড়িতে ঢুকে তল্লাশি করে বলে দাবি সুমনের ভাই সঞ্জয় বিশ্বাসের। তারপরও কিছু সময় পুলিশ ছিল সুমনের বাড়ির সামনে। কিন্তু, তাঁকে না পেয়ে ফিরে আসে। তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন সুমন।

সুমনের ভাই বলেন, "আমার মা অসুস্থ। চোর ধরার মতো পুলিশ এসে তল্লাশি করছে। দাদার অপরাধ কী ? সে তো শান্তিপূর্ণ আন্দোলন করছে। সুবল সোরেন মারা গেল। তাঁদের জন্য লড়াই করছে।"

যোগ্য শিক্ষক-শিক্ষিকা যোগ্য শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং নট কলড ফর ভেরিফিকেশন ও অনশনকারী মঞ্চের আহ্বায়ক সুমন। চাকরিহারা শিক্ষকদের এসএসসি অভিযানের ডাক দিয়েছিলেন সুমন। সেই মর্মে ই মেল করেছিলেন। গতকাল বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকার সাংবাদিক বৈঠক করে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন। আজ এসএসসি অভিযানে গন্ডোগোল হতে পারে, পুলিশকে বোমা মারার কথা বলতে শোনা যায় ওই অডিওতে। আন্দোলন আদালতের নির্দেশ মেনে শান্তিপূর্ণ করার কথা বলা হলেও হিংসার আশঙ্কা করে পুলিশ।

সুমন বিশ্বাস বেথুয়াডহরি মেজপোতা হাইস্কুলের জীবন বিজ্ঞানের সহ শিক্ষক। গতকালই তিনি দাবি করেছিলেন, ওই অডিও কার তার তদন্ত হোক। যোগ্য শিক্ষক যাঁরা আন্দোলন করছেন তাঁদের নয়। পুলিশ তদন্ত করুক। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন তাঁকে গ্রেফতার করা হতে পারে। এরপরই আজ ভোরে পুলিশের একটি দল তাঁর বাড়িতে পৌঁছে যায়।

নিয়োগে দুর্নীতির জেরে বাতিল হয়েছে ২০১৬-এর SSC-র গোটা প্য়ানেল! চাকরি হারিয়ে রাস্তায় যোগ্য শিক্ষকরাও। এই আবহেই যোগ্যদের চাকরিতে পুনর্বহাল, নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে সোমবার SSC ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। ঠিক তার ২৪ ঘণ্টা আগেই বিস্ফোরক এই অডিও সামনে আনে বিধাননগর পুলিশ কমিশনারেট। দু'জনের ফোনালাপের একটি অডিও সামনে এনে পুলিশের দাবি, এই আন্দোলন থেকেই পুলিশের উপর হামলা ও বোমাবাজির ছক কষা হয়েছে। 

পুলিশের অভিযোগ মানতে নারাজ আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। তিনি বলেছেন, "বিধাননগরের পুলিশ কমিশনারের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হয়েছে কারা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপ করতে চায়। এই ধরনের কোনও বক্তব্য়ের সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। SSC অভিযান হবেই। শেষ সময় পুলিশ প্রশাসন ভয় পেয়ে আমাদের আন্দোলনকে ভেঙেচুরে তুবড়ে দেওয়ার জন্য এই পরিকল্পনা করছে কি না সেটা সময় বলবে।"

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget