এক্সপ্লোর

SC On SSC: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসির চাকরি বাতিলের মামলার শুনানি

SC On SSC: চাকরি বাতিলের নির্দেশ আগের শুনানিতে বহাল রাখে সর্বোচ্চ আদালত। 'যেভাবে নিয়োগ হয়েছে, সেটা সম্পূর্ণ দুর্নীতি' আগের শুনানিতে এই মন্তব্যও করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

নয়াদিল্লি: এসএসসি-র চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে আজ হল না শুনানি। আগামীকাল সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদের পাশাপাশি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চাকরিহারারাও। সব পক্ষের বক্তব্য শুনতে চায় সর্বোচ্চ আদালত। তাই শুনানি একদিন পিছিয়ে দেওয়া হল। 

চাকরি বাতিলের নির্দেশ আগের শুনানিতে বহাল রাখে সর্বোচ্চ আদালত। 'যেভাবে নিয়োগ হয়েছে, সেটা সম্পূর্ণ দুর্নীতি' বলে আগের শুনানিতে মন্তব্য করা হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে। সম্প্রতি কলকাতা হাইকোর্ট ২০১৬ সালে এসএসসির প্যানেলভুক্ত প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এসএসসি, মাধ্যমিক শিক্ষা পর্ষদ, রাজ্য সরকার ও চাকরিহারাদের একাংশ। তার ভিত্তিতে প্রথম দিনের শুনানিতে সুপ্রিম কোর্ট এসএসসির কাছে জানতে চায়, 'আপনারা কী করে যোগ্য়-অযোগ্য় প্রার্থীদের আলাদা করবেন?'

আরও পড়ুন: Sandeshkhali Issue : 'টাকার চেয়ে শাড়ির আঁচল গুরুত্বপূর্ণ' সন্দেশখালি ইস্যুতে মমতার খোঁচা BJP কে, বাংলায় এসে পাল্টা কী চ্যালেঞ্জ শাহর

কলকাতা হাইকোর্টে মামলা চলাকালীন ডিভিশন বেঞ্চকে  SSC-র চেয়ারম্য়ান জানিয়ে ছিলেন, যোগ্য়-অযোগ্য়দের স্পষ্ট বিভাজন করা কার্যত অসম্ভব। কিন্তু, গত সোমবার প্রথম শুনানির পর যখন বঙ্গে নির্বাচনী জনসভা করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দেন যে তিনি যোগ্য চাকরিহারাদের পাশে আছেন। এরপরই নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যান এসএসসির চেয়ারম্যান। উল্টে তিনি আশ্বাস দেন, তাঁরা চেষ্টা করবেন সুপ্রিম কোর্টকে আশ্বস্ত করতে যে চাকরিহারাদের তালিকা থেকে যোগ্য় ও অযোগ্যদের বিভাজন করা সম্ভব। সোমবার সবাই তাই চোখ রেখেছিলেন সুপ্রিম কোর্টের দিকে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কী নির্দেশ দিচ্ছে তা জানতে উদগ্রীব ছিলেন। সোমবার দুপুরে এই মামলার শুনানি শুরু হতেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ এই মামলায় সব পক্ষের বক্তব্য শুনতে চায়। আর সেই কারণেই সোমবার এই মামলার শুনানি করেনি সর্বোচ্চ আদালত। একদিন পিছিয়ে দিয়ে মঙ্গলবার এই মামলার শুনানি হবে বলে জানায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Satabdi Roy: TMC প্রার্থী শতাব্দীকে দেখতেই ‘চোর ধরো..’ স্লোগান BJP-র, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Humayun Kabir: আমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
আমিত শাহ-র কাছে 'সারেন্ডার' করতে চান হুমায়ুন কবীর, রেজিনগরে উপ নির্বাচনের আগে কী বললেন?
Ayushman Bharat: স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন ? আয়ুষ্মানে যুক্ত হলে কী করবেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার করেন ? আয়ুষ্মানে যুক্ত হলে কী করবেন ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'আমরা বঞ্চিত করব না...', অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

CJP Protest Mumbai: মুম্বইয়ে CJP-র বিক্ষোভে অভিনেতা Naseeruddin Shah | Shivaji Park | ABP Ananda
CJP Protest: যন্তরমন্তরে AAP, Congress, বামের বিক্ষোভ, কী ঘটল আজ রাজধানীতে? | Gyanesh Kumar | Delhi
CJP Protest Mumbai: মুম্বইয়ের শিবাজি পার্কে বিক্ষোভে CJP, উঠল স্লোগান | Gyanesh Kumar | ABP Ananda
Congress Protest: Delhi-তেও CEC Gyanesh Kumar-র পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেখাল কংগ্রেস | ABP Ananda
Kolkata Left Protest: কলকাতাতে CEC Gyanesh Kumar-র বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি বামেদের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget