এক্সপ্লোর

Partha Chatterjee: পার্থ হাজিরা এড়ালেও আদালতে দেখা গেল অর্পিতাকে, বেরনোর সময় বললেন…

Arpita Mukherjee: নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলার শুনানি চলছে ব্য়াঙ্কশাল কোর্টে।

প্রকাশ সিনহা, কলকাতা: জামিন পেয়েও আদালতে হাজিরা দেননি। সেই নিয়ে পার্থ চট্টোপাধ্য়ায়কে ভর্ৎসনা করেছে ব্যাঙ্কশাল কোর্ট। শুনানিতে হাজির না থাকলে উচ্চ আদালতে পাওয়া জামিন বাতিল করা হতে পারে বলে জানিয়েছেন বিচারক। তবে পার্থ আদালতে না গেলেও, বুধবার ব্যাঙ্কশাল কোর্টে হাজির ছিলেন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্য়ায়। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাগাল পেতে আদালতে আবেদন জানিয়েছিলেন তিনি। দুই সপ্তাহ পর সেই নিয়ে শুনানি হবে। (Arpita Mukherjee)

নিয়োগ দুর্নীতিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলার শুনানি চলছে ব্য়াঙ্কশাল কোর্টে। বুধবার সশরীরে সেখানে উপস্থিত হওয়ার কথা ছিল পার্থর। জামিনে মুক্ত হওয়ার পর তিনি আদালতে হাজিরা দেবেন বলেই আশা ছিল সকলের। কিন্তু শুনানি শুরু হওয়ার পর দেখা যায় তিনি আসেননি। পার্থর আইনজীবী জানান, স্বাস্থ্যজনিত কারণেই শুনানিতে অনুপস্থিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। যদিও আদালত তিরস্কার ছুড়ে দিয়েছে। উচ্চ আদালতে জামিন পাওয়া মানেই বাড়িতে বসে থাকা নয়, হাজিরা না দিলে নিম্ন আদালত জামি বাতিল করে দিতে পারে বলে জানান তিনি। (Partha Chatterjee)

সেই নিয়ে চর্চার মধ্যেই অর্পিতার দিকে নজর যায় সকলের। এদিন আদালতকক্ষে উপস্থিত ছিলেন তিনি। ED তাঁর তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। সেগুলি খুলে দেওয়ার আর্জি নিয়ে আদালতে যান অর্পিতা। জানান, রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে তাঁর তিনটি অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ED. অর্পিতার আইনজীবী জানান, তদন্তের জন্য ওই তিনটি ব্য়াঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করার প্রয়োজনই নেই। কারণ সেগুলি তদন্তপ্রক্রিয়ার সঙ্গে কোনও ভাবেই সংযুক্ত নয়।

ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে চান অর্পিতা। তাই আদালতকে সেই মর্মে নির্দেশ দিতে আবেদন জানান। অন্য দিকে, ED জানায় এব্যাপারে আপত্তি রয়েছে তাদের। ED-কে লিখিত আকারে আপত্তি জানাতে বলে আদালত। এ নিয়ে দুই সপ্তাহ পর শুনানি হবে। যদিও আদালত থেকে বেরনোর সময় অর্পিতা বলেন, "তিনটি অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য বলিনি। ২০০২ সাল থেকে একটি অ্যাকাউন্ট আছে। সেটি খুলে দেওয়ার জন্য বলেছি। ৮ তারিখে ডেট দিয়েছেন। তার পর জানব। ED যেভাবে মনে করেছেন, অ্যাকাউন্ট বন্ধ করেছেন। কিন্তু ২০০২ সালের অ্যাকাউন্টের সঙ্গে নিয়োগের কোনও যোগ নেই। ইন ফ্যাক্ট তখন তো আমার কেরিয়ার সবে শুরু হয়েছে!"

পার্থর ব্যাপারে এদিন কোনও মন্তব্য করেননি অর্পিতা। তবে জেলমুক্তির পর তাঁকে নিয়ে খোলাখুলি মন্তব্যই করেন পার্থ। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে পার্থ অর্পিতার সঙ্গে সম্পর্কের কথা মেনে নেন। তাঁর যুক্তি ছিল, অন্য নেতাদের স্ত্রী ও বান্ধুবী দুই-ই থাকে। তাঁর স্ত্রী নেই যখন, বান্ধবী কেন থাকতে পারে না? তবে জেলমুক্তির পর অর্পিতার সঙ্গে যোগাযোগ হয়নি বলেও জানান পার্থ। অর্পিতার বাড়ি থেকে যে টাকার পাহাড় ও গয়না উদ্ধার হয়েছিল, তারও দায় নেননি তিনি। যাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তিনিই জবাব দেবেন বলে জানিয়ে দেন পার্থ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব;, অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব;, অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget