এক্সপ্লোর

SSC Case: পঞ্চায়েতে কর্মসূত্রে পরিচয়, চাকরিও ছাড়েন পর পর, অয়ন কি শুধুই শ্বেতার পরিচিত!

Shweta Chakraborty: নেহাত পরিচিতি নয়, শ্বেতা এবং অয়নের মধ্যে যোগাযোগ দীর্ঘ দিনেরই, অন্তত তাঁদের এককালের সতীর্থরা তেমনই জানাচ্ছেন।

কলকাতা: অর্পিতা মুখোপাধ্যায়, হৈমন্তী গঙ্গোপাধ্যায়, সোমা চক্রবর্তীর পর নিয়োগ দুর্নীতিকাণ্ডে আলোচনার কেন্দ্রে আরও এক নারীচরিত্র। তিনি শ্বেতা চক্রবর্তী (Shweta Chakraborty)। হুগলির তৃণমূল নেতা, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনু বন্দ্য়োপাধ্যায়ের ঘনিষ্ঠ, প্রোমোটার অয়ন শীলের (Ayan Sheel) ঘনিষ্ঠ বলে পরিচিত শ্বেতা। অয়নের অ্যাকাউন্ট থেকে পাঁচ দফায় শ্বেতার অ্যাকাুন্টে ৫৫ লক্ষ টাকা ঢুকেছে বলে দাবি তদন্তকারীদের। তাই শ্বেতার সঙ্গে অয়নের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। যদিও শ্বেতা নিজে অয়নকে পরিচিতর গণ্ডিতেই রেখেছেন (SSC Case)। 

একসময় পঞ্চায়েতে একসঙ্গে কাজ করতেন অয়ন এবং শ্বেতা

কিন্তু নেহাত পরিচিতি নয়, শ্বেতা এবং অয়নের মধ্যে যোগাযোগ দীর্ঘ দিনেরই, অন্তত তাঁদের এককালের সতীর্থরা তেমনই জানাচ্ছেন। জানা গিয়েছে, শ্বেতা এবং অয়ন পরস্পরকে বেশ কয়েক বছর ধরেই চেনেন। একসময় হুগলির বলাগড়ের ডুমুরদহ নিত্যানন্দপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে কাজ করতেন অয়ন এবং শ্বেতা।

ওই পঞ্চায়েত সূত্রে দাবি, ১০০ দিনের কাজ প্রকল্পে স্কিল টেকনিক্যাল পার্সন হিসাবে কাজ করতেন নৈহাটির শ্বেতা। আর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ হিসাবে চাকরি করতেন অয়ন। ডুমুরদহ নিত্যানন্দপুর-১ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধান শ্যামাপ্রসাদ রায় বন্দ্যোপাধ্যায় বলেন, "অয়নের গাড়িতে যাতায়াত করতেন শ্বেতা। অয়ন অফিসে অনিয়মিত ছিলেন। তাতে পঞ্চায়েতের কাজে নানা সমস্যা হতো। এমনই হয়েছে, দিনের পর দিন অফিসে না গিয়েও বেতন তুলেছেন অয়ন। বিষয়টি নিয়ে বলাগড়ের বিডিও-কে চিঠিও দেওয়া হয়। আবেদন জানানো হয় অয়নকে সরানোর জন্য। তাতে বিডিও অয়নকে শোকজ-ও করেন।"

আরও পড়ুন: Cattle Scam: গরুপাচার মামলায় এবার আসানসোল জেল সুপারকে ED-র নোটিস

ওই পঞ্চায়েত সূত্রে দাবি, ২০১৮ সালে শ্বেতাকে সোমরা বাজার পঞ্চায়েতে বদলি করা হয়। কিন্তু সেখানে যোগ না দিয়ে, চাকরি ছেড়ে দেন শ্বেতা।
তার পরও ডুমুরদহ পঞ্চায়েতে কাজ করেছেন অয়ন। ২০২০ সালে চাকরি ছাড়েন তিনিও।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, অয়নের অ্যাকাউন্ট থেকে পাঁচ দফায় শ্বেতার অ্যাকাউন্টে ৫৫ লক্ষ টাকা জমা পড়ে। শ্বেতাকে অয়ন হন্ডা সিটি গাড়ি কিনতেও টাকা দিয়েছিলেন বলে খবর। যদিও এবিপি আনন্দ-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছেন, অয়নের থেকে ফ্ল্যাট কেনেন তিনি। কিন্তু রেজিস্ট্রি করাননি। তাতেই টাকা ফেরত দেন অয়ন। ফ্ল্যাটের এগ্রিমেন্টও রয়েছে। দেখাতে পারেন চাওয়া হলে। কাজ করতে গিয়ে ২০১৭ নাগাদ অয়নের সঙ্গে পরিচয় হয় বলেও জানান শ্বেতা। 

শ্বেতার মাধ্যমে কি বিপুল পরিমাণ টাকা অন্য কোথাও পৌঁছে যেত! উঠছে প্রশ্ন

গাড়ির প্রসঙ্গে আবার দু'রকম কথা শোনা গিয়েছে শ্বেতার মুখে। প্রথমে তিনি দাবি করেন, এই গাড়ি তিনি পেয়েছিলেন পারিশ্রমিক হিসেবে। যদিও, পর মুহূর্তেই তিনি আবার দাবি করেন,  অয়ন তাঁকে গাড়িটি ব্য়বহার করতে দিয়েছিলেন। তাতেই আরও সন্দেহ উদ্রেক করছে তদন্তকারীদের মনে। টাকার বিনিময়ে অয়নের হয়ে কি কোনও কাজ করে দিয়েছিলেন শ্বেতা? শ্বেতার মাধ্যমে কি বিপুল পরিমাণ টাকা অন্য কোথাও পৌঁছে যেত? উঠছে প্রশ্ন।

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget