এক্সপ্লোর

SSC Case: 'মাথা ঘুরে পড়ে যাই, পুলিশ অসহযোগিতা করে', গভীর রাতে অসুস্থ হয়ে পড়লেন চাকরিহারা অনশনকারী শিক্ষক

Teachers Protest: অন্যদিকে, আর একাংশ ওয়াই চ্যানেলে তাঁদের ধর্না-অবস্থান চালিয়ে যাচ্ছেন।

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : আজও চাকরিহারাদের অনশন চলছে এসএসসি ভবনের সামনে। ৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁদের সঙ্গে অবস্থান করছেন আরও কয়েকজন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। গতকাল গভীর রাতে চাকরিহারা অনশনকারী সুমন বিশ্বাস অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি করা হয় । প্রাথমিক চিকিৎসার পরে ভোর সাড়ে ৪টে নাগাদ ছেড়ে দেওয়া হয় তাঁকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফের অনশনে যোগ দেন তিনি। অন্যদিকে, আর একাংশ ওয়াই চ্যানেলে তাঁদের ধর্না-অবস্থান চালিয়ে যাচ্ছেন। রিভিউ পিটিশন তাঁরা কীভাবে দাখিল করবেন এবং রিভিউয়ের জন্য তাঁদের কী কী বক্তব্য থাকবে সেই সমস্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন। এরই মধ্যে গতকাল অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়েন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। কী শারীরিক সমস্যা হয়েছিল তাঁর ?

এপ্রসঙ্গে ওই চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, "রাত দেড়টা-দু'টো নাগাদ মাথা ঘুরে পড়ে যাই। তারপর আমরা পুলিশের সাহায্য যাই। পুলিশ অসহযোগিতা করে। তারপরে আমাদেরই সহকর্মীরা আমাকে ধরে নিয়ে সল্টলেক সাব-ডিভিশন হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক আমাকে অনশন তুলে নিতে বলেন। আমার ডান কিডনিতে সমস্যা আছে। ইউএসজি করতে বলেন। আমরা এখন এই পরিস্থিতির মধ্যে রয়েছি।" 

শারীরিক অসুস্থতা নিয়েও কি অনশন চালিয়ে যাবেন ?

এই প্রশ্নের উত্তরে চাকরিহারা শিক্ষক বলেন, "মুখ্যমন্ত্রী কতটা নির্মম ভাবুন। আমাদের বক্তব্য, যোগ্যদের তালিকা দিয়ে দিন। মিরর ইমেজ প্রকাশ করে, রায় রিভিউ করে যোগ্যদের চাকরিটা বাঁচান। সেজন্য আমরা চারদিন ধরে অনশনে আছি। সরকারের কোনও প্রতিনিধি আসেনি। রায় রিভিউ করে যোগ্যদের বাঁচাতে হবে। দুর্নীতি হয়েছে। আর দুর্নীতির জন্য় আমাদের পরিবার ভেসে যাবে ? লোন আছে, অসুস্থ বাবা-মা আছে। আমরা কোথায় যাব ? এটুকুই আমাদের বক্তব্য। সরকার কতটা নির্মম।"  

এদিকে গান্ধীমূর্তির পাদদেশ থেকে সরে গেলেন অবস্থানরত চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। আজ সকাল থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেছেন তাঁরা। গতকাল দিনভর গান্ধীমূর্তির পাদদেশেই বসেছিলেন চাকরিহারাদের একাংশ। রাতে পুলিশ তুলে দেয় বলে দাবি চাকরিহারাদের। হাইকোর্টের অনুমতি নিয়ে গান্ধীমূর্তির পাদদেশে ইতিমধ্যেই অবস্থান করছে ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ। তাই তাঁদের অন্যত্র সরে যেতে বলে পুলিশ, দাবি চাকরিহারাদের। এরপরেই ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করলেন চাকরিহারারা। অবস্থানের পাশপাশি পরবর্তী কর্মসূচি ঠিক করতে সকাল থেকে বৈঠকে বসেছেন তাঁরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget