এক্সপ্লোর

SSC Recruitment: অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল SSC

৬৫ জনকে স্কুল বেছে নেওয়ার জন্য ডাকা হল কাউন্সেলিংয়ে।

কলকাতা: ৬৬৩ দিন আন্দোলনের পর অবশেষে এক চিলতে হাসি! অযোগ্যদের সরিয়ে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরু করল স্কুল সার্ভিস কমিশন। ৬৫ জনকে স্কুল বেছে নেওয়ার জন্য ডাকা হল কাউন্সেলিংয়ে। এঁদের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী চাকরিপ্রার্থী। নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এই কাউন্সেলিং। অপেক্ষমান তালিকা থেকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু, খবর এসএসসি সূত্রে। 

হাইকোরি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের দেওয়া তথ্যই নির্দেশনামায় উল্লেখ করে আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। গতকাল কেস ডায়েরিতে সিবিআই দাবি করে, ৬৬৭ জনের OMR শিটের নম্বর বদল হয়েছিল সুবীরেশ ভট্টাচার্যর নির্দেশে। সিবিআইয়ের দেওয়া এই তথ্যই নির্দেশনামায় তুলে ধরেছেন সিবিআই আদালতের বিচারক শেখ কালামউদ্দিন। গতকাল শুনানির সময় তদন্তের গতি নিয়ে প্রশ্ন তোলেন বিচারক। নির্দেশনামাতেও তার উল্লেখ রয়েছে। সিবিআইয়ের তদন্তকারী অফিসারকে যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন বিচারক। 

চাকরিপ্রার্থীদের মহাজোট: হাইকোর্টের সম্মতিতে কিছুদিন আগেই মিছিল করেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের মহাজোট। চাকরিপ্রার্থীদের ৯টি মঞ্চ একত্রিত হয়ে এই মিছিলের ডাক দিয়েছে। বেলা সাড়ে ১২টা নাগাদ শিয়ালদা থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত যাবে। মিছিলে সামিল হবেন ৬০০ দিনের ওপর আন্দোলন চালিয়ে আসা SLST-র চাকরিপ্রার্থীরা। তাঁরা ছাড়াও মিছিলে যোগ দেবেন, ২০১৪-র টেট উত্তীর্ণ, SSC-র গ্রুপ C, গ্রুপ D-র চাকরিপ্রার্থী-সহ অন্যান্য মঞ্চের আন্দোলনকারীরা। বিদ্বজ্জনদের একাংশও মহামিছিলে অংশ নেবেন বলে দাবি করেছেন চাকরিপ্রার্থীরা।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ: অন্যদিকে, অতিরিক্ত শূন্যপদে বেনামি-আবেদনের প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের পর এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন। কার নির্দেশে অবৈধদের জন্য শূন্যপদে চাকরিতে কোর্টে আবেদন করেছিল SSC? এটা কার মস্তিষ্কপ্রসূত? খুঁজে বের করতে গতকাল সিবিআইকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এবার ডিভিশন বেঞ্চে আবেদন SSC-র। 

দুই প্রাক্তন চেয়ারম্যানকে তলব: এর আগে SSC-র গ্রুপ C নিয়োগ দুর্নীতি মামলায় এবার দুই প্রাক্তন চেয়ারম্যানকে তলব করে সিবিআই। SSC-র দুই প্রাক্তন কর্তা চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপ শূরকে আজই নিজাম প্য়ালেসে হাজিরা দিতে বলা হয়েছে। CBI দাবি করেছে, তদন্তে জানা যায়, চাপ দিয়ে নিয়ম বহির্ভূতভাবে সরিয়ে দেওয়া হয় চিত্তরঞ্জন মণ্ডল ও প্রদীপ শূরকে। এরপরই SSC-র চেয়ারম্যান পদে সুবীরেশ ভট্টাচার্যকে নিয়োগ করা হয়। সুবীরেশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সম্পর্কে দুই প্রাক্তন চেয়ারম্য়ান কী জানেন, তা জানতেই দু’জনকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করবে সিবিআই। এর পাশাপাশি, সুবীরেশের মুখ খোলাতে এবার তাঁর ৪ অধস্তনকেই হাতিয়ার করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।আজই তলব করা হয়েছে SSC-র চার আধিকারিককে, যাঁরা সুবীরেশের নির্দেশে কাজ করতেন বলে CBI জানতে পেরেছে। ওই আধিকারিকদের সুবীরেশের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান কেন্দ্রীয় তদন্তকারীরা। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget