এক্সপ্লোর

SSC : নবম-দশমের মডেল উত্তরপত্র প্রকাশ SSC-র, উত্তরপত্র চ্যালেঞ্জ করার শেষ তারিখ কবে ? জানাল এসএসসি

SSC Answer Paper Model : কবে প্রকাশিত হবে একাদশ-দ্বাদশ মডেল উত্তর ? জানাল এসএসসি

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : নবম-দশমের মডেল উত্তরপত্র প্রকাশ এসএসসির। ১১টি বিষয়ে ৬০টি করে প্রশ্নের মডেল উত্তর। ২০ সেপ্টেম্বর প্রকাশিত হবে একাদশ-দ্বাদশ মডেল উত্তর। ২০ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে উত্তরপত্র চ্যালেঞ্জ করতে পারবেন পরীক্ষার্থীরা। চ্যালেঞ্জে প্রতি প্রশ্নের ক্ষেত্রে দিতে হবে ১০০ টাকা করে। সঠিক চ্যালেঞ্জ হলে ফেরত দেওয়া হবে ১০০ টাকা। বিজ্ঞপ্তি দিয়ে জানাল এসএসসি। 

আরও পড়ুন, বিদ্যুৎ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়িতে টাকার পাহাড় ! দুর্নীতি দমন শাখার অভিযানে বড়সড় পর্দাফাঁস

৭ এবং ১৪ সেপ্টেম্বর , নবম-দশম এবং একাদশ-দ্বাদশের স্কুল সার্ভিস কমিশনের নতুন করে পরীক্ষা দিতে হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। সীমাহীন দুর্নীতি, যার ফলে পুরো প্যানেল, বাতিল হয়েছিল। এবং তার জেরে নতুন করে পরীক্ষা নিতে বাধ্য হয়েছে SSC। এবং সেই থেকে স্কুল সার্ভিস কমিশন, স্বচ্ছতার স্বার্থে একাধিক পদক্ষেপ করেছিল। তারমধ্যে একটা হচ্ছে মডেল উত্তরপত্র প্রকাশ করা । আজকেই নবম-দশম শ্রেণীর পরীক্ষা যেটা ৭ তারিখ হয়েছিল, তার মডেল উত্তরপত্র প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন।১১টি বিষয়ে ৬০টি করে প্রশ্নের মডেল উত্তর প্রকাশ করা হয়েছে। এবং স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে,  ২০ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ মডেল উত্তর প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, রবিবার নির্বিঘ্নে শেষ হয় SSC-র একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। ফের পরীক্ষায় বসেন দুহাজার তেইশে চুল কামিয়ে প্রতিবাদ করা পাঁশকুড়ার রাসমণি পাত্র। বাঁকুড়ায় শিরদাঁড়া বিক্রি নেই টিশার্ট পরে পরীক্ষা দেন ২ পরীক্ষার্থী। নবম-দশমের পরীক্ষার মতো এদিনও এরাজ্যের লক্ষ লক্ষ পরীক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষা দেন উত্তরপ্রদেশ-সহ ভিনরাজ্যের পরীক্ষার্থীরা। এনিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা। 

৯ বছর পর পরীক্ষা হচ্ছে SSC-র। গত ৭ তারিখ পরীক্ষা হয়েছিল নবম-দশমের শিক্ষক নিয়োগের। রবিবার হল একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য SSC-র শিক্ষক নিয়োগ পরীক্ষা। একবার যোগ্য প্রমাণিত হয়েও ফের পরীক্ষায় বসতে এসে ক্ষোভ উগরে দেন অনেকেই।চাকরিহারা 'যোগ্য' শিক্ষক ও SSC পরীক্ষার্থী  মেহবুব মণ্ডল বলেন, '৭ বছর চাকরি করার পর, নিরাপরাধ হওয়ার পর, সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার পর চাকরি চলে গেছে! তাদেরকে আবার নতুন করে অগ্নিপরীক্ষা দিয়ে আবার পাস করে দেখাতে হবে। এটা খুব কঠিন কাজ!  রাষ্ট্রীয় অরাজকতা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং বিচারব্যবস্থার অপদার্থতার জন্য যাদের চাকরি গেল, তাদের জীবনজীবিকা, তাদের সাংবিধানিক অধিকারগুলো কোথায় যাবে, কীভাবে যাবে? ' 

রবিবার একাদশ-দ্বাদশের ১২ হাজার ৫১৪টি শূন্য়পদে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা হয়। পরীক্ষার্থীর সংখ্য়া ছিল ২ লক্ষ ৪৬ হাজার ৫০০। পরীক্ষা নেওয়া হল ৪৭৮টি কেন্দ্রে।প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ছিল জোরদার কড়াকড়ি ছিল নিয়মে। 

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget