এক্সপ্লোর

SSC Recruitment Scam: 'মুখ্যমন্ত্রী নিজে ভাগ খেয়েছেন', এসএসসি নিয়ে সরাসরি মমতাকে আক্রমণ অধীরের

SSC Scam: সাম্প্রতিক ঘটনাক্রমের কথা উল্লেখ করে অধীর আরও অভিযোগ করেন যে, সন্ত্রাস, দুর্নীতি, লুঠ এবং পুলিশই বাংলায় তৃণমূল এবং মমতাকে ক্ষমতায় ধরে রাখার পিছনে মূল শক্তি হিসেবে কাজ করছে।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI) দফতরে হাজিরার নির্দেশ পেয়েছেন মন্ত্রী (Partha Chatterjee)। সেই নিয়ে বিরোধীদের আক্রমণের ঝাঁঝ এ বার গিয়ে পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপরও। তাঁর নির্দেশেই যাবতীয় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। শুধু তাই নয়, এই দুর্নীতির ভাগ মুখ্যমন্ত্রী নিজেও খাচ্ছেন বলে বিস্ফোরক দাবি করেন তিনি। 

এসএসসি মামলা পার্থকে সিবিআই হাজিরার নির্দেশ

এসএসসি গ্রুপ-ডি-র নবম এবং দশম নিয়োগ মামলায় মঙ্গলবার অস্বস্তিতে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। প্রক্রিয়াগত ত্রুটিতে আজকের মতো গোয়েন্দাদের সামনে হাজিরা দেওয়া থেকে তিনি বাঁচলেও, জল অনেকদূর গড়াবে বলেই মনে করা হচ্ছে। 

এমন পরিস্থিতিতে মঙ্গলবার স্বয়ং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগেন অধীর। তাঁর কথায়, "একদম চুরি হয়েছে। এসএসসি-র নামে লুঠ হয়েছে এবং প্রত্যেক লুঠের ঘটনায় বাংলার মুখ্যমন্ত্রী নিজে ভাগ খেয়েছেন। মুখ্যমন্ত্রী সব জানেন। তাঁর নির্দেশে সমস্ত দুর্নীতি হচ্ছে। তিনি দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। দুর্নীতিকে আশ্রয় করেই ক্ষমতায় টিকে রয়েছেন তিনি।"

দুর্নীতি নিয়ে মমতাকে তীব্র আক্রমণে আধীর

সাম্প্রতিক ঘটনাক্রমের কথা উল্লেখ করে অধীর আরও অভিযোগ করেন যে, সন্ত্রাস, দুর্নীতি, লুঠ এবং পুলিশই বাংলায় তৃণমূল এবং মমতাকে ক্ষমতায় ধরে রাখার পিছনে মূল শক্তি হিসেবে কাজ করছে। মমতা যত দিন বাংলায় থাকবেন, তাঁর কাছ থেকে মমতা নয়, বরং বঙ্গবাসী নির্দয়তাই আশা করতে পারেন বলেও মন্তব্য করেন অধীর। তাঁর দাবি, বাংলা নৈরাজ্যের দিকে এগিয়ে চলেছে। 

এসএসসি মামলার শুনানি চলাকালীন মঙ্গলবার পার্থকে এ দিন বিকেলের মধ্যে CBI-এর কাছে হাজিরার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানিয়ে দেন, প্রয়োজন মনে করলে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতারও করতে পারবে সিবিআই। এর পরই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন পার্থ চট্টোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের রায়ের উপর আপাতত স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget