এক্সপ্লোর

SSC Recruitment Scam: এ বার মধ্যশিক্ষা পর্ষদে সিবিআই হানা, তলছে তল্লাশি, জেরা

CBI Raid: বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের দফতরে পৌঁছয় কেন্দ্রীয় গোয়েন্দাদের ছ'জনের একটি দল। সেখানে এই মুহূর্তে তল্লাশি চলছে।

প্রকাশ সিনহা, কলকাতা: এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় (SSC Scam) এবার মধ্য শিক্ষা পর্ষদের দফতরে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। সল্টলেকের ডিরোজিও ভবনে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পাশাপাশি আধিকারিক-কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পর্ষদের অ্যাডমিন পারমিতা রায়কে। 

মধ্যশিক্ষা পর্ষদের দফতরে হাজির সিবিআই

বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের দফতরে পৌঁছয় কেন্দ্রীয় গোয়েন্দাদের ছ'জনের একটি দল। সেখানে এই মুহূর্তে তল্লাশি চলছে। অ্য়াডমিন-সহ আধিকারিকদের জেরা করা হচ্ছে। দফতরে উপস্থিত কর্মীদের সঙ্গেও কথা চলছে। 

সূত্রের খবর, বিগত তিন দিন ধরে মধ্যশিক্ষা দফতরে দফায় দফায় তল্লাশি চালিয়েছেন গোয়েন্দারা। সেখান থেকে উচ্চস্তরের প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে। তাতেই এ দিন সকালে ফের গোয়েন্দাদের দল সেখানে পৌঁছয়। 

আরও পড়ুন: Anarul Hossain Update: আনারুল হোসেনের শারীরিক অবস্থার অবনতি, রামপুরহাট থেকে বর্ধমানে সরানো হল বগটুই-অভিযুক্তকে

জিজ্ঞাসাবাদ চলছে আধিকারিকদের

সিবিআই সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক জনকে আগেই জেরার জন্য ডাকা হয়েছিল। এখন তাঁদের জেরা করা হচ্ছে। অ্যাডমিন পারমিতা রায়ের বয়ান রেকর্ড করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই গোয়েন্দারা জানিয়েছেন, কী ভাবে গোটা দুর্নীতি হয়েছে, বেআইনি ভাবে নিয়োগ কোন পথে হয়েছে, কাদের নির্দেশে হয়েছে, তা বিশদে জানার চেষ্টা চলছে। 

এ দিকে, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলা দায়েরের অনুমতি বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। সোমবার মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। সিট গঠন করে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

সেরা শিরোনাম

Samik On Chorbagan Stampede:
"চোরবাগানের পুজোর প্রধান পৃষ্ঠপোষক শুভেন্দুর ভাইপো..", মমতা তৃণমূলের অভিযোগের পোস্টের পর সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget