এক্সপ্লোর

Sujay Krishna Bhadra: SSKM থেকে বের করা হল 'কালীঘাটের কাকু'কে, জোকা ESI-তে আজই কি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ?

ESI Sujay Krishna: SSKM থেকে বের করা হল 'কালীঘাটের কাকু'কে, তবে কি অপেক্ষা শেষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ? জোকা ESI-তে নিয়ে গিয়ে আজই কি সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে ? 

কলকাতা: SSKM থেকে বের করা হল 'কালীঘাটের কাকু'কে। তোলা হল জোকা ইএসআই থেকে আনা ৫জি অ্যাম্বুল্যান্সে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রওনা দিল অ্যাম্বুলেন্স। কিন্তু  কোথায় নেওয়া হচ্ছে ? শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হয়েছে 'কালীঘাটের কাকু'কে। তবে কি অপেক্ষা শেষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ? জোকা ESI-তে আজই কি সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে ? 

গত কয়েক মাস 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে তদন্তকারীদের বাধা দেওয়ার অভিযোগ ঘিরেই সরগরম ছিল বঙ্গ-রাজনীতি। অবশেষে রাজনৈতিক টানাপোড়েনের অবসান।SSKM মেডিক্য়াল কলেজ হাসপাতাল থেকে বের করা হল তাঁকে। নিয়ে যাওয়া হল জোকা মেডিক্য়াল কলেজ হাসপাতালে।এর আগে ED-র তরফে দাবি করা হয়, ২০-ই ফেব্রুয়ারি বিকেল ৫টা ৪৬ মিনিটে নিজের মোবাইল ফোন থেকে কাউকে ফোন করে সুজয়কৃষ্ণ নির্দেশ দিয়েছিলেন, ফোনের যাবতীয় তথ্য়, চাকরিপ্রার্থীদের মার্কশিট, অ্য়াডমিট কার্ড ডিলিট করে দিতে। তাই তদন্তের স্বার্থে তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা প্রয়োজন। তারই প্রেক্ষিতে ED-কে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার অনুমতি দেন ব্য়াঙ্কশাল কোর্ট। কিন্তু সেই নির্দেশকে চ্য়ালেঞ্জ করে হাইকোর্টে যান সুজয়কৃষ্ণ ভদ্র। কিন্তু সেখানেও ধাক্কা খান। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মামলায় কোনও অন্তর্বর্তী স্থগিতাদেশ দিতে রাজি হননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 
 
১৩৪ দিন ধরে SSKM হাসপাতালে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র। তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য় বারবার হাসপাতালে গেছে ED। SSKM কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হয়। নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে, জোকার ESI হাসপাতালকে গত ২৪ নভেম্বর মেডিক্যাল বোর্ড গড়ার নির্দেশ দিয়েছিল ED-র বিশেষ আদালত। কেন্দ্রীয় হাসপাতালের মেডিক্যাল বোর্ড, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ সম্ভব বলে জানালে,সুজয়কৃষ্ণ ভদ্রকে অবিলম্বে ED-র হাতে তুলে দিতে হবে SSKM হাসপাতালকে। এমনটাও জানিয়েছিল আদালত।  এরপরই, ED-র তরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে জোকা ESI হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়।

আরও পড়ুন, 'পদত্যাগ-দেহত্যাগের কথা বলছে, পাবলিক এদের ত্যাগ করলে জ্ঞান হবে', মন্তব্য দিলীপের

ED-র আধিকারিকরা হাসপাতালে আসার আগের রাতেই, কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে কালীঘাটের কাকুকে শিশুদের জন্য বরাদ্দ ICCU-বেডে স্থানান্তরিত করে দেয় SSKM কর্তৃপক্ষ। ৫ দিন সেখানে রাখার পর ফের তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয় কার্ডিওলজি বিভাগের কেবিনে। সেই থেকেই এসএসকেএমে ছিলেন তিনি। এতদিন নেওয়া যায়নি তাঁর কণ্ঠস্বরের নমুনা।এবার তিনি এসএসকে এম থেকে ESI জোকা হাসপাতালে। প্রায় সাড়ে চার মাস বেরোলেন কলকাতার একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে তাঁর নতুন ঠিকানা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ জোকার ESI হাসপাতাল।
 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget