এক্সপ্লোর

SSC: ২০১৬-র নবম-দশমের সহকারি শিক্ষকের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ এসএসসির

১২ মে পূর্ণাঙ্গ প্যানেল, ওয়েটিং লিস্ট প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এখনও আবেদনপত্র ওয়েবসাইটে আপলোড না হওয়ার অভিযোগ মামলাকারীদের।

কলকাতা: ২০১৬-র নবম-দশমের সহকারি শিক্ষকের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করল এসএসসি (SSC)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই প্যানেল প্রকাশ। নম্বর বিভাজন-সহ এসএলএসটির প্যানেল প্রকাশ করল কমিশন। ওয়েটিং লিস্টও প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। ১২ মে পূর্ণাঙ্গ প্যানেল, ওয়েটিং লিস্ট প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। যদিও এখনও আবেদনপত্র ওয়েবসাইটে আপলোড না হওয়ার অভিযোগ জানিয়েছেন মামলাকারীরা।

স্কুল শিক্ষক নিয়োগ-দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)-র দফতরে হাজিরা দেন শিক্ষা দফতরের প্রধান সচিব। সিবিআই সূত্রে খবর, এসএসসি-র উপদেষ্টা কমিটি গঠনের ফাইল পাঠিয়েছিলেন মণীশ জৈন (Manish Jain), জিজ্ঞাসাবাদে এমনটা জানান তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাই ডেকে পাঠানো হয় মণীশকে। কার নির্দেশে ফাইল পাঠিয়েছিলেন মণীশ? কার নির্দেশে গঠিত হয়েছিল উপদেষ্টা কমিটি? তাঁর কাছ থেকে জানার চেষ্টা চলছে বল গোয়েন্দা সূত্রে খবর। 

এসএসসি দুর্নীতি মামলায় আজ রাজ্যের শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। সূত্রের খবর, নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি কার নির্দেশে তৈরি করা হয়েছিল, কীভাবে কাজ করত সেই কমিটি, সেইসব বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ তাঁর বয়ানও রেকর্ড করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। 

SSC’র নিয়োগে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে আগেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে একাধিক দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে CBI। 

এবার রাজ্যের শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।  বৃহস্পতিবার সকাল ১১টার কিছু আগে, নিজাম প্যালেসে সিবিআইয়ের অফিসে এসে পৌঁছন শিক্ষাসচিব। 

১১টা থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। SSC’র গ্রুপ সি ও গ্রুপ ডি-নিয়োগে মেধা তালিকায় পরিবর্তন, পরীক্ষা না দিয়েও মেধা তালিকায় স্থান পাওয়ার মতো অভিযোগ ওঠে। সূত্রের দাবি, নিয়োগের দায়িত্বে ছিল তত্‍কালীন শিক্ষামন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে তৈরি হওয়া SSC’র উপদেষ্টা কমিটি। পরে হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিতকুমার বাগ কমিটির জোড়া রিপোর্টে বলা হয়, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনের ভিত্তিতে SSC’র যে উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল, তা বেআইনি।

সিবিআই সূত্রে দাবি, এরপর জিজ্ঞাসাবাদের সময় পার্থ চট্টোপাধ্যায় জানান, উপদেষ্টা কমিটির গঠন সংক্রান্ত ফাইলে, শিক্ষামন্ত্রী হিসেবে তিনি শুধু মাত্র সই করেছিলেন। শিক্ষা সচিব মণীশ জৈন-সহ ৫ জনের সই করা ফাইল তাঁর কাছে পাঠানো হলে তিনি তাতে সই করেন। CBI সূত্রে আরও খবর, তিনি আরও দাবি করেন, SSC’র উপদেষ্টা কমিটি তৈরি করলেও, সেই কমিটির ওপর তাঁর নিয়ন্ত্রণ ছিল না।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কেও তিনি কিছু জানতেন না।ইতিমধ্যেই SSC নিয়োগে উপদেষ্টা কমিটি গঠন সংক্রান্ত ফাইলটি বাজেয়াপ্ত করেছে সিবিআই। এই প্রেক্ষাপটে এদিন ডেকে পাঠানো হয়েছিল শিক্ষা দফতরের প্রধান সচিবকে।  

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget