এক্সপ্লোর

SSC Case: ১৮৩ জনের হিসেব কমিশনের, অবৈধ শিক্ষক আসলে ৯৫২, আদালতে জানাল সিবিআই

Calcutta High Court: নবম দশম-এ অবৈধ শিক্ষক কতজন, তা জানতে চেয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) হিসেবে সংখ্যাটি ছিল ১৮৩। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) ৯৫২ জনের হিসেব দিল। নবম-দশমে ভুয়ো সুপারিশপত্র পাওয়া অবৈধ শিক্ষকের সংখ্যায় গরমিল চলে এল প্রকাশ্যে। এমন পরিস্থিতিতে ভুয়ো শিক্ষকের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েও, অবস্থান বদল করল আদালত (Calcutta High court)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Judge Abhijit Ganguly) জানিয়ে দিলেন, এখনই অবৈধ শিক্ষকদের তালিকা প্রকাশ করতে হবে না কমিশনকে।

নবম-দশমে ভুয়ো সুপারিশপত্র পাওয়া অবৈধ শিক্ষকের সংখ্যায় গরমিল চলে এল প্রকাশ্যে

নবম দশম-এ অবৈধ শিক্ষক কতজন, তা জানতে চেয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তাতে কমিশন জানায়, ১৮৩ জনকে ভুয়ো সুপারিশ পত্র দেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছে। এই ১৮৩ জনের মধ্যে কতজন চাকরি করছেন, জানতে চান বিচারপতি। বেআইনি সুপারিশ খুঁজে পেলেও, তা বাতিলের জন্য কী পদক্ষেপ করেছে কমিশন, কী কী বেআইনি কাজ খুঁজে পাওয়া গিয়েছে, তাও জানতে চাওয়া হয়। 

জবাবে কমিশন জানায়, মেধাতালিকায় নিচের দিকে থাকা প্রার্থীদের, তালিকায় উপরের দিকে তুলে এনে চাকরি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাতে বিচারপতি জানান, ২৪ ঘণ্টার মধ্যে ১৮৩ জনের নামের তালিকা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

আরও পড়ুন: Mamata Banerjee: গৃহস্থের বাড়িতে বাঁধলেন ঝাঁটা, খেলেন ট্যাংরা চচ্চড়ি দিয়ে ভাত, বসিরহাটে মমতার সারাদিন

কিন্তু এর ঠিক পরই আদালতে সিবিআই জানায়, নবম-দশমে ভুয়ো সুপারিশপত্র পেয়েছেন ৯৫২ জন। গোয়েন্দারা দাবি করেন, এই ৯৫২ জনের মধ্যে বেশির ভাগই চাকরি করছেন এই মুহূর্তে। ওয়েটিং লিস্টে খুব কম জনই আছেন। তাতেই বিচারপতি জানিয়ে দেন, নবম-দশমে অবৈধ ১৮৩ জন শিক্ষকের তালিকা আপাতত প্রকাশ করতে হবে না SSC-কে।

এর আগে, অতিরিক্ত শূন্যপদে অবৈধদের নিয়োগের বিষয়টি কার মস্তিষ্কপ্রসূত, তা নিয়ে প্রশ্ন তুলে, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। ডিভিশন বেঞ্চেও সেই রায়ই বহাল ছিল। কিন্তু রাজ্য তার পর সুপ্রিম কোর্টে গেলে সম্প্রতি হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত  সুপ্রিম কোর্ট। 

সিবিআই জানায়, নবম-দশমে ভুয়ো সুপারিশপত্র পেয়েছেন ৯৫২ জন

সেই নিয়েও এ দিন প্রতিক্রিয়া জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, "নিয়োগ দুর্নীতি থামানোর পরিবর্তে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে স্থগিতাদেশ জোগাড় করতে! এটা বিস্ময়কর!" এই মামলায় বৃহস্পতিবার ফের শুনানির নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
RG Kar Case: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
RG Kar Case: রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
রত্ন পেয়েছিলাম, হারিয়ে ফেলেছি...অভয়ার মায়ের কথা শুনে চোখে জল শুভেন্দুর, দিলেন কড়া বার্তা
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget