এক্সপ্লোর

SSC Scam: এবার কি শিক্ষা দফতরের আধিকারিকদের ডাকবে সিবিআই?

Partha Chatterjee : প্রয়োজনে পার্থর মুখোমুখি বসিয়ে জেরা করার ভাবনা, খবর সিবিআই সূত্রে

প্রকাশ সিনহা, কলকাতা : স্কুলে নিয়োগ দুর্নীতি, জেরার মুখে দায় ঠেললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী । নিয়োগে দুর্নীতি নিয়ে আধিকারিকদের দায়ী করলেন পার্থ চট্টোপাধ্যায়।  প্রাক্তন শিক্ষামন্ত্রীর দাবি, ‘গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর, শুধু দফতরের ফাইলে সই করতাম’!

'ভরসা করেছিলাম আধিকারিকদের উপর’
নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই হেফাজতে । সিবিআই গোয়ান্দাদের তিনি জানান, ‘সীমিত ভূমিকা ছিল, ভরসা করেছিলাম আধিকারিকদের উপর’। সিবিআইয়ের জেরার মুখে এমনই দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের। জানা গিয়েছে, সিবিআই সূত্র মারফৎ। 

এবার সিবিআই এর নজর কার দিকে?
এবার সিবিআই এর নজর কার দিকে? ওয়াকিবহাল মহলের মতে, এবার পার্থর বয়ানের সূত্র ধরে সিবিআই দফতরে ডাক পড়তে পারে শিক্ষা দফতরের আধিকারিকদের । পার্থর দাবি তুলে ধরে, তাঁদের ডাকতে পারে সিবিআই, এমনটাই বলছে সূত্র। প্রয়োজনে পার্থর মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে জানা যাচ্ছে। খবর সিবিআই সূত্রে। 

CBI  সূত্রে দাবি,  নিয়োগ দুর্নীতির শেকড়ে পৌঁছতে CBI’এর হাতিয়ার ক্রস ভেরিফিকেশন। সেই সঙ্গে টাকার লেনদেন ও প্রভাবশালী যোগের সন্ধান পেতে শনিবার সকাল থেকে আলাদা আলাদা ভাবে জেরা করা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং কল্যাণময় গঙ্গোপাধ্যয়কে। আগে জেরায় পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিল, SSC’র উপদেষ্টা কমিটি গঠনের ফাইলে তিনি সই করেছিলেন। কিন্তু, কমিটি কার নির্দেশে কাজ করত? কীভাবে কাজ করত? সেবিষয়ে কিছুই জানেন না। কিন্তু CBI’এর বক্তব্য, তথ্য-প্রমাণ ও সাক্ষীদের বয়ান থেকে যে বিষয়টি জানা যাচ্ছে, তাতে পার্থ চট্টোপাধ্যায়ের সরাসরি যোগ রয়েছে। মধ্যস্থতাকারীদের দাবি নিয়োগ কর্তাদের সঙ্গে তাদের আলাপ হয়েছিল, পার্থ চট্টোপাধ্যায়ের মাধ্যমে।CBI মনে করছে, পার্থ চট্টোপাধ্যায় তথ্য গোপন করছেন। তৎকালীন শিক্ষামন্ত্রী হিসেবে, পার্থ চট্টোপাধ্যায় দায় এড়িয়ে যেতে পারেন না। সূত্রের দাবি, এই বিষয়গুলিই নিয়েই জেরা করা হয়।  গ্রুপ-C নিয়োগে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও কার নির্দেশে শান্তিপ্রসাদ সিন্হা তালিকা তৈরি করেছিলেন এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের কাছে পাঠিয়েছিলেন? এই বিষয়েও প্রশ্ন করা হয় বলে সূত্রের দাবি। CBI সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায় জেরায় অসহোগিতা করছেন। সূত্রের দাবি, তিনি বলেন, মন্ত্রী ছিলাম। আমার কোনও কন্ট্রোল ছিল না।


আরও পড়ুন :

 শুভেন্দুর 'ডোন্ট টাচ' বিতর্কের আগুনে ঘি ! 'চারটে বোমা...সব ফাঁকা' হুমকি মদনের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট
অন্যদিকে, তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ করতে চলেছে ইডি। সূত্রের খবর, চার্জশিটে নাম থাকছে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায় ও বিভিন্ন সংস্থার ডিরেক্টরদের। নিয়োগ দুর্নীতিতে পার্থ-অর্পিতার সরাসরি যোগ, আর্থিক লেনদেন, টাকা কোথা থেকে এসেছে, তার উল্লেখ রয়েছে বলে ইডি সূত্রে খবর। 

এজেন্সির বিরুদ্ধে প্রস্তাব
ইডি-সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে বিধানসভায় সরকারি প্রস্তাব আনতে চলছে রাজ্য সরকার। বিরোধিতা করবে বিজেপি।গেরুয়া শিবিরের দাবি, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের পর এই আলোচনাই অযৌক্তিক। যদিও সরকারপক্ষের প্রস্তাবে কেন্দ্রীয় এজেন্সিকে কীভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, সেটাই তুলে ধরা হবে। এছাড়া, বিভিন্ন রাজ্যে সরকার ভাঙার ক্ষেত্রে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা রয়েছে বলে অভিযোগ তুলেও সরব হবে সরকারপক্ষ। বিধানসভা সূত্রে খবর, আজকের আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নিতে পারেন। 

সেরা শিরোনাম

News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur News: 'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Shyama Prasad Mukherjee: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Ratna Debnath On Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ?
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, কী প্রতিক্রিয়া অভয়ার মা রত্না দেবনাথের ? "আমাদের সরকার.."

ভিডিও

Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget