এক্সপ্লোর

Judge Biswajit Basu: 'অনেক ক্ষতি হয়েছে ছাত্রদের, একদিনও আর অযোগ্যদের স্কুলে ঢুকতে দেব না,' বললেন বিচারপতি

SSC Scam: গ্রুপ ডি-র চাকরিতে দুর্নীতির অভিযোগ ঘিরে চলছে তদন্ত। তাতে ওএমআর শিট বিকৃত করার অভিযোগ সামনে এসেছে।

কলকাতা: শুধু প্রাথমিক বা উচ্চ প্রাথমিক নয়, দুর্নীতির অভিযোগে জেরবার গোটা শিক্ষাব্যবস্থা (West Bengal Education System)। তা নিয়ে এ বার কড়া মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর। দুর্নীতির জেরে ছাত্রদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে, কিন্তু আর হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করলেন তিনি। 

দুর্নীতির জেরে ছাত্রদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে, বললেন বিচারপতি

গ্রুপ ডি-র চাকরিতে দুর্নীতির অভিযোগ ঘিরে চলছে তদন্ত। তাতে ওএমআর শিট (OMR Sheet) বিকৃত করার অভিযোগ সামনে এসেছে। বৃহস্পতিবার তা নিয়ে কড়া অবস্থান নিতে দেখা গেল বিচারপতিকে। বেআইনি ভাবে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের নামের তালিকা তুলে দিতে পর্ষদকে সময় দিলেন তিনি।

আর তাতেই এ দিন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা বলতে শোনা যায় বিচারপতিকে। তিনি বলেন, "দুর্নীতির জেরে ইতিমধ্যেই ছাত্রদের ক্ষতি হয়েছে। আর নয়। অযোগ্যদের একদিনও স্কুলে ঢুকতে দেব না।"

আরও পড়ুন: Mamata Banerjee: ধনকড়-অধ্যায় অতীত, নয়া রাজ্যপাল 'নিপাট ভদ্রলোক', বললেন মমতা

অন্য দিকে, এ দিন নবম-দশমের ওএমআর শিট মামলায় বিস্ফোরক মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। সবাই যাতে ওএমআর শিট দেখতে পারেন, তার ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। আর তাতেই তাঁকে বলতে শোনা যায়, "দিওয়ার তোড় দো", অর্থাৎ দেওয়াল ভেঙে ফেলা হোক। 

ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করার কথা বলতে শোনা যায় বিচারপতিকে

এর আগে, প্রযুক্তিগত কারণ দেখিয়ে ওএমআর শিট আপলোড করতে সমস্যা হচ্ছে বলে জানায় স্কুল সার্ভিস কমিশন। ৯৫২ জনের নামের তালিকা প্রকাশ করা হবে বলে আশ্বাস দেন এসএসসি সচিব অর্ণব চট্টোপাধ্যায়। সেই সময়ও বিচারপতিকে বলতে শোনা যায়, "কেন রোল নম্বর এবং জন্ম তারিখ না দিলে ওএমআর দেখা যাচ্ছে না? কেন এই আড়াল? স্বচ্ছতা নেই? আশ্চর্য হলাম! দেখে আদালত খুশি নয়। কেন এই আড়াল? স্বচ্ছতা নেই? আশ্চর্য হলাম! দেখে আদালত খুশি নয়।"

২০১৬ সালের, নবম-দশম শিক্ষক নিয়োগের পরীক্ষার OMR শিট বুধবার প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু, রোল নম্বর এবং জন্ম তারিখ না দিলে OMR শিট দেখা যাচ্ছে না। যা নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিম। এই মামলায় স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় ফের ক্ষোভ প্রকাশ করে বিচারপতি গঙ্গোপাধ্যায়।

 

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget