এক্সপ্লোর

DA Demand : পার্থ-র গ্রেফতারি পর্বে DA-র দাবিকে হাতিয়ার করে সরব সরকারি কর্মচারী সংগঠনগুলি

DA Issue : পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টো ফ্ল্যাট থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তাকে টাকার গদি বললে খুব একটা ভুল হবে না

কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, কলকাতা : পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টো ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকা এবং গয়নার পরিমাণ চমকে দিয়েছে অনেককেই ! এনিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে DA’র দাবিকে হাতিয়ার করে, সরব হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলোও (Government Employees Organization)। এনিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

নোটের গদির কথা, গল্পের বইতে অনেকেই পড়েছেন। কিন্তু, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দু’টো ফ্ল্যাট থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তাকে টাকার গদি বললে খুব একটা ভুল হবে না। দু’দিনে মন্ত্রী-ঘনিষ্ঠ অর্পিতার মাত্র দু’টো ফ্ল্যাটে তল্লাশি হয়েছে। তাতেই উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। আর এই বিপুল টাকা-সোনা উদ্ধারের পর তৃণমূল সরকারের দিকে ধেয়ে আসছে বিরোধীদের নানা প্রশ্ন।

এত টাকা কার ?

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, এত টাকা কার টাকা ? আরও পাওয়া যাবে। লোকে ডিএ পাচ্ছে না। লক্ষ্মীর ভাণ্ডারে পাঁচশোর জায়গায় পাঁচ হাজার করতে পারেন।

আরও পড়ুন ; আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের হুমকি দিচ্ছেন কে? ভাইরাল ক্লিপ ঘিরে চাঞ্চল্য

প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জেনারেল কাস্টের মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা দেয় রাজ্য সরকার। SC-ST দের ক্ষেত্রে মাসে ১ হাজার টাকা। কন্যাশ্রী প্রকল্পে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বছরে ৭৫০ টাকা। তারপর বিয়ে না করে পড়াশোনা চালাতে চাইলে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়।

সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, এটা লুঠ হয়েছে। এটা ২৫ শতাংশ। বাকিটা কালীঘাটে। একশো দিনের কাজ, কন্যাশ্রী, আরও প্রকল্পের টাকা লুঠ হয়েছে। তার টাকা। কন্যাশ্রীর টাকা বাড়াতে পারতেন, লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতে পারতেন।

এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে বাংলায় রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক ৩১ শতাংশ। ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আগামী ৩ মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া DA মিটিয়ে দিতে হবে। সেই সময়সীমা শেষ হতে বেশিদিন বাকি নেই। অতীতে নানা সময় নানা ইস্যুতে মুখ্যমন্ত্রী একাধিকবার রাজ্যের বেহাল আর্থিক অবস্থার কথা তুলে ধরেছেন। কিন্তু, মন্ত্রী-ঘনিষ্ঠর দু’টো ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া প্রায় ৫০ কোটি টাকা, গয়না, সম্পত্তির ছবি দেখে সরব হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলোও। তাদের প্রশ্ন, এরপর কি আর কোষাগারের রুগ্ন দশার কথা খাটে ?

এপ্রসঙ্গে কর্মচারী ইউনিয়ন ও অ্যাসোসিয়েশন স্টিয়ারিং কমিটির সাধারণ সম্পাদক সঙ্কেত চক্রবর্তী বলেন, এক কিস্তি ডিএ দিতে বছরে ২৫ কোটি খরচ হয়। এই টাকা দিয়ে ২ কিস্তি ডিএ হয়ে যেত। টাকা নেই বলে বেড়ান, এদিকে টাকা উদ্ধার হচ্ছে।

পাল্টা তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, এসব আজব দাবি। আমাদের দল দুর্নীতির সঙ্গে আপস করে না।

আপাতত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠর ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া কুবেরের ধন ইডি’র হেফাজতে। আর তার উৎস জানতে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়-সহ অন্যান্যদের জেরা করছেন গোয়েন্দারা। 

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget