এক্সপ্লোর

Sujan Chakraborty : "একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল !", এসএসসি-ইস্যুতে রাজ্যকে তুলোধনা সুজনের

Sujan Chakraborty attacks State Government : তথ্য তুলে রাজ্যের শাসকদলকে কার্যত তুলোধনা করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী

কলকাতা : SSC নিয়োগ দুর্নীতির অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। ৮টি মামলায় CBI তদন্ত চলছে। আচার্য সদনে সংরক্ষিত নথি যাতে নষ্ট বা বিকৃত করা না হয়, তার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে নজরদারির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেইমতো SSC অফিসে গিয়ে সংরক্ষিত নথি খতিয়ে দেখে CBI-এর প্রতিনিধি দল। জোরদার এই তদন্ত-প্রক্রিয়ার মধ্যেই বিরোধীরাও রাজ্য সরকারের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে। চাঁচাছোলা ভাষায় রাজ্যের শাসকদলকে একাধিকবার আক্রমণ করেছেন সিপিএম, বিজেপি ও কংগ্রেসের বিভিন্ন নেতা। এবার তথ্য তুলে রাজ্যের শাসকদলকে কার্যত তুলোধনা করলেন সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। 

কী বললেন সুজন ?

এবিপি আনন্দের যুক্তি-তক্কোর মঞ্চে এই ইস্যুতে সুর চড়িয়ে সুজন বলেন, "বাম আমলে ১৯৯৭ সালে এসএসসি তৈরি হওয়ার পর, ১৪ বছরে ১৪ বার দুর্গাপুজো হয়েছে, ১৪বার এসএসসিও হয়েছে। নিয়োগ হয়েছে। একবারও অনশন, কোর্ট কাছারি- কিছুর দরকার হয়নি। আর এই আমলে গত ১০ বছরে এসএসসি চেয়ারম্যান পদে বদল হয়েছে আটবার। নিয়োগ হয়েছে একবার। এর পরেরবার নিয়ে আলাপ-আলোচনা-দুর্নীতি এখনও চলছে। কিন্তু, হয়নি। গোটা ব্যবস্থার মধ্যে এতটাই দুর্নীতি হয়ে রয়েছে। শিক্ষক নিয়ে যা চলছে তা খুবই যন্ত্রণাদায়ক। একের পর এক দুর্নীতি, বিক্ষোভ, অবস্থান, অনশন, পুলিশি আক্রমণ, প্যানেল বাতিল, ওয়েবসাইটে তালিকা নেই, কোর্ট কাছারি, আবার জাল তালিকা, এসএমএসে খবরা-খবর, এসএসসি এবং পর্ষদ-পারস্পরিক দোষারোপ, লক্ষ লক্ষ কোটি টাকার খেলা। নেতা-মন্ত্রী সবাই যুক্ত। এলাকায় এলাকায় উপেনবাবু বর্ণিত, রঞ্জন দে-র আমদানি। ভয়ঙ্কর। সিবিআই এবং ইডি স্বাভাবিক।" 

আরও পড়ুন ; ‘বাম-রাম‘ খেলা হচ্ছে, এসএসসি দুর্নীতি নিয়ে বললেন দেবাংশু

তিনি বলেন, "কিন্তু, যাঁরা স্বচ্ছভাবে নিয়োগপত্র পেয়েছেন, তাঁরাও যেন অপরাধী বলে বিবেচিত হয়ে যাচ্ছেন ! এটাও আর একটা বড় বিপর্যয়। ২০১৬-র পর হাইস্কুলে এবং ২০১৭-র পর প্রাইমারিতে- গত পাঁচ ছয় বছর ধরে নিয়োগের কোনও নোটিফিকেশন নেই। ২০১৬-র পর ১২ লক্ষর বেশি ছেলে-মেয়ে বিএড পাশ করেছে। দেড়-দুই-আড়াই-তিন লক্ষ টাকা খরচ করে। একইরকমভাবে ডিএলএড। এই যে ১৫ লক্ষ ছেলে-মেয়ে এদের কী হবে ? এরা তো কাজ চায়। ২০১৪-র প্রাইমারি নিয়োগ পেন্ডিং, ২০১৫-র আপার প্রাইমারি...সাত বছর কোনও নিয়োগ নেই। একটা গোটা প্রজন্ম শেষ হয়ে গেল! এর শেষ কোথায় ? সাড়ে ৫ লক্ষ শূন্য পদ রাজ্যের সরকার-আধা সরকারি ক্ষেত্রে, সাড়ে ৩ লক্ষ শিক্ষা এবং শিক্ষাকর্মী- এই শিক্ষা সংশ্লিষ্ট ক্ষেত্রে। তার নিয়োগ কোথায় ? তার নিয়োগের কী ব্যবস্থা হবে ? সোটা তো সবথেকে বেশি জরুরি। নাকি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী-সবাই মিলে সেদিকে না তাকিয়ে, শুধুই ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করবেন, প্রশ্নটা সেখানে। স্কুলে ফেল অঙ্কিতা অধিকারী কলেজের অধ্যাপনায় পাস। তৃণমূল ছাত্রনেতাদের একের পর এক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের তালিকায় নাম ঢুকেছে।"

সেরা শিরোনাম

West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Durga Puja Weather: পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
পুজোয় বৃষ্টির আশঙ্কা কোন কোন জেলায়? জানিয়ে দিল আবহাওয়া দফতর
Rejinagar By Poll Result: রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?
রেজিনগরে ফুটল পদ্ম, বিপুল ভোটে জয়ী বিজেপি প্রার্থী শাখারভ সরকার, হুমায়ুন কবীরের দল কত নম্বর স্থানে?

ভিডিও

Sudip Bandyopadhyay |
Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,
Durga Puja | মহালয়ার আগে নতুন করে সেজে উঠল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট,ভিডিও পোস্ট অগ্নিমিত্রার
Election Commission | জ্ঞানেশকাণ্ডে ঝাঁঝ বাড়ছে আন্দোলনের,কাল দিল্লির স্কুল, কলেজগুলিতে বন্ধ পরীক্ষা
BJP News | নন্দীগ্রাম-রেজিনগর উপনির্বাচনে জয় বিজেপির, বিভিন্ন জায়গায় উদযাপন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget