এক্সপ্লোর

Debangshu Bhattacharya:‘বাম-রাম‘ খেলা হচ্ছে, এসএসসি দুর্নীতি নিয়ে বললেন দেবাংশু

SSC Recruitment Scam: শুক্রবার এবিপি আনন্দের ‘যুক্তিতক্কো’ অনুষ্ঠানে যোগ দেন দেবাংশু।সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, রাজ্যে বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্যও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

কলকাতা: স্কুল শিক্ষা কমিশনে নিয়োগ দুর্নীতি ( SSC recruitment Scam) ঘিরে উত্তাল রাজ্য। দফায় দফায় সিবিআই-এর কাছে হাজিরা দিয়েছেন দুই মন্ত্রী। তা নিয়ে বিরোধীরা যখন চাঁচাছোলা আক্রমণ চালিয়ে যাচ্ছেন, সেই সময় বিরোধীদের অবস্থান নিয়েই প্রশ্ন তুললেন তৃণমূল (TMC) মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। আদালতে রায় ঘোষণার আগেই অভিযুক্তদের অপরাধী হিসেবে দাগিয়ে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। জানিয়ে দিলেন, বাম (CPM), বিজেপি (BJP), কংগ্রেস, সব আমলেই দুর্নীতি হয়েছে। তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হচ্ছে কিনা, তাতেই গুরুত্ব দেওয়া উচিত।

বাম-বিজেপি-কে তীব্র আক্রমণ দেবাংশুর

শুক্রবার এবিপি আনন্দের ‘যুক্তিতক্কো’ অনুষ্ঠানে যোগ দেন দেবাংশু।সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, রাজ্যে বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্যও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। তাঁদের সামনেই নিজের দলের হয়ে সওয়াল করেন দেবাংশু। ‘এসএসসি-র চাকরি বিক্রি হচ্ছে মোটা দামে, প্রশাসনের স্বচ্ছতা শুধুই কি নামে!’ অনুষ্ঠানের বিষয়বস্তু স্বরূপ এই ছত্রটি উদ্ধৃত করে দেবাংশু জানিয়ে দেন, প্রথম ছত্রে উল্লেখিত চাকরি বিক্রির বিষয়টি বিচারাধীন অবস্থায় রয়েছে। আদালতের রায় না এলে, তার সত্য-মিথ্যা বোঝা সম্ভব নয়। তাই এ ব্যাপারে কিছু বলবেন না তিনি।  

কিন্তু  দ্বিতীয় ছত্রটি নিয়ে তীব্র আপত্তি জানান দেবাংশু। সাফ জানিয়ে দেন, এসএসসি একটি স্বশাসিত, সম্পূর্ণ আলাদা সংস্থা। সরকার বাইরে থেকে সাহায্য দিলেও, সিদ্ধান্তমূলক বিষয়ে নাক গলায় না। তাই এসএসসি-কে সরকারের সঙঅগে জুড়ে দেওয়া উচিত নয়। দেবাংশু বলেন, ‘‘এসএসসি টেটের সঙ্গে গোটা প্রশাসন এবং তার সিস্টেমক সম্পৃক্ত করে দেওয়া হল। যদিও আমরা সকলেই জানি, এসএসসি একটি স্বশাসিত সংস্থা। সরকারের থেকে আলাদা। পরীক্ষা, নিয়োগ, সবকিছু তারা নিজেরাই করে। তাতে ভাল হোক বা খারাপ, সবকিছুতে তাদেরই দায়বদ্ধতা রয়েছে। সরকারের সাহায্য থাকলেও, সরাসরি সে ভাবে জায়গা থাকে না।’’

আরও পড়ুন; SSC Recruitment Scam: হাইকোর্টে SSC মামলার এজলাস বদল, প্রাথমিক-মাদ্রাসায় সরলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

এসএসসি নিয়োগ সংক্রান্ত আটটি মামলায় এ যাবৎ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গোয়েন্দা দফতরে দফায় দফায় হাজিরা দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং পরেশ অধিকারী। বেআইনি নিয়োগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। মেধাতালিকা। নাম না থাকা মেয়েকে প্রভাব খাটিয়ে চাকরিতে নিয়োগের অভিযোগ বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশের বিরুদ্ধে। তা নিয়ে লাগাতার শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছেন বিরোধীরা।

এ প্রসঙ্গে মাদককাণ্ডে গ্রেফতার হওয়া বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের কথা টানেন দেবাংশু। তাঁর মতে, কর্ডেলিয়া জাহাজে শাহরুখপুত্র মাদকসমেত ধরা পড়েছিলেন বলে রব উঠেছিল। তাতে হামলে পড়েছিল সংবাদমাধ্যম থেকে বিরোধীরা। চারপাশে এমন হইহই রইরই চলছিল, আরিয়ান নির্দোষ না দোষী, কিছুই বলা যাচ্ছিল না। পরে জানা গেল,আরিয়ান মাদক নেননি। এনসিবি কর্তা সমীর ওয়াঙ্খেড়ে চক্রান্ত করে তাঁকে ফাঁসাতে চেয়েকরার আগে, বিচারব্যবস্থার উপর আস্থা রেখে, অপেক্ষা কার উচিত।

এসএসসি নিয়ে বাম-বিজেপি, দুই পক্ষই তৃণমূলকে আক্রমণ করে আসছেন। ওই দুই দলকেই এক আসেন বসান দেবাংশু। তাঁর কথায় ‘‘এই হল বাম-রামের খেল। আসলের দুই দলের মধ্যে ব্যাস্তানুপাতিক সম্পর্ক। তাই ভোট হস্তান্তর হয়। এক জন উঠলে অন্য জন নামে, আবার অন্য জন উঠলে, এক জন ওঠে।’’ বাম জমানার দুই মুখ্যমন্ত্রীর নামও টেনে আনেন দেবাংশু। তিনি বলেন, “চোরদের মন্ত্রিসভায় থাকবেন না বলে জ্যোতিবাবুর সরকার থেকে বেরিয়ে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দু’বছর ফিরে গিয়ে সেই দলেরই সম্রাট হয়ে বসলেন তিনি। তিনি কি তাহলে ভুল বলেছিলেন? সেই চোর কারা, কই খুঁজে দিলেন না তো বুদ্ধবাবু? বাংলার মানুষকেই শেষে চোর খুঁজে বার করে শূন্যে নামাতে হল।” বাম আমলে মেদিনীপুর থকে নিযুক্ত ২২০০ জনের  চাকরি খারিজ হয়েছিল বলেও জানান দেবাংশু। ত্রিপুরায় বাম আমলে ১০ হাজার ৩২৩ জনকে বেআইনি ভাবে নিয়োগ করা হয়েছিল, পরে বিজেপি ক্ষমতায় বসেও তা নিয়ে কিছু করেনি বলে দাবি করেন তিনি।

স্বচ্ছ ভাবমূর্তির জন্য়ই মানুষ তৃমমূলকে ভোট দেন বলে মত দেবাংশুর

বাম এবং বিজেপি-র মধ্যে ফারাক বোঝাতে কাল এবং স্বচ্ছ কোল্ডড্রিঙ্কের তুলনা টানেন দেবাংশু। তাঁর মতে, এত অভিযোগ সত্ত্বেও বাংলার মানুষ বার বার তৃণমূলকে ভোট দিয়ে জেতাচ্ছেন, এর একটিই কারণ। কারণ তৃণমূল হল স্বচ্ছ কোল্ডড্রিঙ্কের মতো। ভিতরকার পোকা, নোংরা চোখে পড়ে। তার বিরুদ্ধে ব্যবস্থাও নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম-বিজেপি কালো কোল্ডড্রিঙ্কের মত হওয়ায়, সব লুকিয়ে থাকে। তাই স্বচ্চতার জন্যই বার বার তৃমমূলকে ভোট দিয়ে ক্ষমতায় ফেরান বাংলার মানুষ। দেবাংশুর মতে, মমতাই প্রথম মুখ্যমন্ত্রী, যিনি প্রশাসনিক বৈঠকও ক্যামেরার সামনে করেন, যাতে গোটা দেশের মানুষ দেখতে পান। খারাপ-ভাল সব আলোচনা, বিতর্ক তাঁদের চোখের সামনে ঘটে। তাই মমতায় আস্থা রয়েছে সাধারণ মানুষের। একের পর এক মামলায় সিবিআই চায়া নিয়ে দেবাংশু জানান, দিল্লিতে সিবিআই-কে সরকারের হাতের পুতুল বলে উল্লেখ করে বামেরা। কিন্তু বাংলায় এসে সিবিআই দাবি করে। দেবাংসুর দাবি, তৃণমূলই বরং কিছুতে আপত্তি করেনি, শুধু আদালতের তত্ত্বাবধানে তদন্ত হওয়া উচিত বলে দাবি জানিয়েছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget