এক্সপ্লোর

SSC Scam : খবর সংগ্রহ থেকে আর্থিক লেনদেন, নিয়োগ দুর্নীতির জেরায় উঠে এল একাধিক এজেন্টের নাম

ED : কেন্দ্রীয় সংস্থা সূত্রে (Central Investigation Agency) দাবি, তাপস মণ্ডলকে (Tapas Mandal) জিজ্ঞাসাবাদেও (Interrogation) এই এজেন্টদেরই নাম উঠে এসেছিল। সেই অনুযায়ী, তালিকা তৈরির প্রক্রিয়া করেছে ইডি।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : এবার নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) ধৃত যুব তৃণমূল নেতা (TMC Leader) কুন্তল ঘোষকে (Kuntal Ghosh) জেরায় বেশ কয়েকজন এজেন্টের নাম পেলেন ইডি আধিকারিকরা। ইডি (ED) সূত্রে দাবি, চাকরির জন্য আর্থিক লেনদেন হত এই এজেন্টদের (Agent) মারফত। এরাই সরাসরি যোগাযোগ রাখতেন প্রার্থীদের সঙ্গে। যাবতীয় খবর সংগ্রহ করতেন এজেন্টরাই।

এর আগে, নিয়োগ দুর্নীতি মামলায় মধ্যস্থতাকারী ও চাকরির সুপারিশকারীদের নাম উঠে এসেছিল। এবার ইডির হাতে এল কয়েকজন এজেন্টের নাম।  কেন্দ্রীয় সংস্থা সূত্রে (Central Investigation Agency) দাবি, তাপস মণ্ডলকে (Tapas Mandal) জিজ্ঞাসাবাদেও (Interrogation) এই এজেন্টদেরই নাম উঠে এসেছিল। সেই অনুযায়ী, তালিকা তৈরির প্রক্রিয়া করেছে ইডি।

ইডির নজরে আরও এক তৃণমূল নেতা

নিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্যায়ের (Shantanu Banerjee) ব্যবসায়িক লগ্নি। শান্তনুকে গত ৩দিন জিজ্ঞাসাবাদ করেছে ইডি। খতিয়ে দেখা হয়েছে তাঁর ও তাঁর পরিবারের যাবতীয় অ্যাকাউন্ট ডিটেলস ও আর্থিক লেনদেনের নথি।  ইডি সূত্রে খবর, সেসব নথি থেকে একাধিক সংস্থায় শান্তনুর লগ্নির হদিশ মিলেছে। যে সংস্থায় লগ্নি করেছেন শান্তনু, সেগুলি আদৌ আছে, নাকি ভুয়ো? খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে বেশ কয়েকবার ম্যারাথন জেরা করা হয়েছে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে।

নিখোঁজ অন্য অভিযুক্ত

এদিকে, খোঁজ মিলছে না নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত গোপাল দলপতির। চিটফাণ্ড মামলায় ২০২১ থেকে দিল্লির তিহাড় জেলে বন্দি ছিলেন গোপাল দলপতি। ইডি সূত্রে খবর, দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ের (Economic Offence Wing) তরফে জানানো হয়েছে, প্রায় এক বছর আগে জামিনে তিহাড় জেল থেকে ছাড়া পান গোপাল, তারপর থেকে খোঁজ মিলছে না তাঁর।

ইডি সূত্রে দাবি, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ জেরায় জানায়, তিনি গোপাল দলপতিকে কোটি কোটি টাকা দিতেন। আর সেই টাকা OSD মারফৎ পৌঁছে যেত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কাছে। সূত্রের খবর, কাল ইডি-র কলকাতা দফতর থেকে গোপাল দলপতির খোঁজে দিল্লির ইকোনমিক অফেন্স উইংয়ে ফোন করা হলে, জানানো হয় জামিন পাওয়ার পর থেকে তাঁর খোঁজ চালাচ্ছেন তাঁরাও। 

আরও পড়ুন- তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা? ২ দিন পর পরই নতুন নতুন নাম বলছেন কুন্তল

 

 

সেরা শিরোনাম

CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Embed widget