এক্সপ্লোর

Teachers Protest: 'লাঠি কেন গুলিই করে মারুন', পুলিশের অ্যাকশনে মাটিতে লুটিয়ে পড়লেন শিক্ষকরা! ঝরল রক্তও

SSC Teachers Protest:সকাল থেকে রাত, চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন ঘিরে ধুন্ধুমার বিকাশ ভবন, দেখা গিয়েছে বেনজির দৃশ্য। এ যেন পুলিশের 'শিক্ষক শাসন'।

কলকাতা: রাত বাড়তেই বিকাশ ভবনের সামনে চড়ল পারদ। শিক্ষক-পুলিশ খণ্ডযুদ্ধে সল্টলেকের এই চত্বর হয়ে উঠল রণক্ষেত্র। লাঠিচার্জ-গলাধাক্কা-কিল-চড়- পুলিশি অ্যাকশনে বাদ গেল না কিছুই। চাকরিহারা শিক্ষকদের হঠাতে পুলিশের লাঠিচার্জে রক্তারক্তি পরিস্থিতি তৈরি হল। বৃহস্পতিবার সকালে তৃণমূল নেতা সব্যসাচী দত্তর শাসানির পর তাঁর অনুগামীদের হাতে মারও জুটেছিল শিক্ষকদের। আর রাতে হকের চাকরি চাওয়ার দাবি নিয়ে জুটল পুলিশের লাঠি-ঘাড়ধাক্কা। 

আন্দোলনকারী শিক্ষকরা কেউ জানিয়েছেন, পুলিশ মেরে পা ভেঙে দিয়েছে। এমনকী মহিলা শিক্ষক জানিয়েছেন, 'পুরুষ পুলিশ আমাদের মেরেছে'। সকাল থেকে রাত, চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন ঘিরে ধুন্ধুমার বিকাশ ভবন, দেখা গিয়েছে বেনজির দৃশ্য। এ যেন পুলিশের 'শিক্ষক শাসন'। যেখানে পুলিশি অ্যাকশনে রাস্তায় লুটিয়ে পড়েছেন শিক্ষকরা। কোথাও পুলিশি পেশিশক্তিতে শিক্ষকের জামা ছিঁড়েছে। 

যদিও দমানো যায়নি চাকরিহারা আন্দোলনকারীদের। এক শিক্ষকের কথায়, 'আজ মাস্টাররা কিন্তু এবার মাস্টারদা হয়ে উঠবে। পুলিশ শুধু লাঠি চালাচ্ছে কেন, গুলি করতে বলুন, তাহলে তো মমতা ব্যানার্জি প্রোমোশন দেবেন।' 

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকেরা জড়ো হতে শুরু করেন। দফতর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন তাঁরা। চাকরিহারারা জানিয়ে দেন তাঁরা নতুন করে পরীক্ষায় বসবেন না। তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে। বিকাশ ভবনের বাইরে অবস্থান চলবে। বেরোতে দেওয়া হবে না কর্মীদের। রাত আটটা নাগাদ বিক্ষোভকারীদের হঠাতে সাইরেন বাজিয়ে অ্যাকশন শুরু করে পুলিশ।                             

পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে বলপ্রয়োগ করে। ব্যাপক উত্তেজনা তৈরি হয়। রাস্তার উপর শুয়ে পড়েন অনেকে। তাঁদের টেনেহিঁচড়ে সরিয়ে দেয়। পুলিশের মারে শিক্ষকদের রক্তাক্ত হওয়ার ছবি দেখল বিকাশ ভবন চত্বর। 

উল্লেখ্য, ২০১৬-র SSC-র নিয়োগ দুর্নীতি মামলায়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশই বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী মিলেয়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার জন। পরে অযোগ্য হিসেবে চিহ্নিত নন এমন শিক্ষকদের ৩১ ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। মে মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই রিভিউ পিটিশন জমা দিয়েছে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। কিন্তু চাকরিহারা শিক্ষকদের সাফ কথা, তাঁরা নতুন করে পরীক্ষায় বসবেন না।   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested: গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ, অভয়ার দেহ দ্রুত দাহ করার ভয়ঙ্কর অভিযোগ ছিল এই নেতার বিরুদ্ধে
West Bengal News Live : পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget