এক্সপ্লোর

SSC Protest: পুলিশের লাঠিতে চাকরিহারা শিক্ষকদের 'ভাঙল পা', ছিঁড়ল জামা, খণ্ডযুদ্ধ বিকাশ ভবনে

SSC Agitation: শিক্ষকদের ধস্তাধস্তিতে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল সল্টলেকের বিকাশ ভবন চত্বরে।

কলকাতা: পুলিশ-শিক্ষক খণ্ডযুদ্ধে বেনজির চিত্র বিকাশ ভবন চত্বরে। বিকাশভবনের সামনে থেকে অবস্থান তুলতে পুলিশের অ্যাকশনে কারও 'ভাঙল পা', কারও হাতে রক্ত, কারও ছিঁড়ল জামা। পুলিশের সঙ্গে চাকরিহারা শিক্ষকদের ধস্তাধস্তিতে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হল সল্টলেকের বিকাশ ভবন চত্বরে। চাকরিহারা শিক্ষকদের গলাধাক্কা পুলিশের, এমনকি চাকরিহারা শিক্ষকদের হঠাতে পুলিশের লাঠিচার্জও চলে। 

এবিপি আনন্দের ক্যামেরায় ধরা পড়েছে অশান্তির চিত্র। বিকাশ ভবন চত্বরে সাইরেন বাজিয়েই অ্যাকশনে নামে পুলিশ। দেখা যাচ্ছে কখনও গলা ধরে চাকরিহারা শিক্ষকদের মারধর করছে পুলিশ। কখনও আবার হাতাহাতি RAF-এর সঙ্গে। আন্দোলনকারী চাকরিহারাদের বক্তব্য, 'শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ চলছিল। পুলিশি এসে সাইরেন বাজিয়ে মারধর শুরু করে। আমাদের কারও পা ভেঙেছে, কারও হাত কেটে রক্তারক্তি। পুলিশের লাঠিচার্জে কারও জামা ছিঁড়েছে। মহিলা শিক্ষকদের গায়ে হাতও তুলেছে পুরুষ পুলিশ।' 

বৃহস্পতিবার চাকরিহারাদের বিকাশভবন অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে সকালেও। মেন গেট ভেঙে বিকাশভবনের ভিতরে ঢুকে পড়তেই অশান্ত পরিস্থিতি তৈরি হয়। এমনকী বিকাশ ভবনে চাকরিহারাদের বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতা সব্যসাচী দত্তর হাতে আক্রান্ত হয় এবিপি আনন্দ। এমনকী টিভি নাইন বাংলার সাংবাদিককেও হেনস্থা সব্যসাচী অনুগামীদের। 

বিকেলে দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা যে পুলিশের সামনে তৃণমূল নেতা অনুগামীদের হাতে মার খেতে হয়েছে চাকরিহারাদের, রাতে সেই পুলিশই বীরবিক্রমে ঝাঁপিয়ে পড়ল আন্দোলনকারীদের ওপর। এদিন সকালেই বিকাশ ভবন চত্বর অশান্ত হয়েছিল। সেই সময়ই প্রশ্ন তোলেন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের বক্তব্য নেতা-মন্ত্রী ধরে ঘুষ দিয়ে চাকরি পাইনি, কেন বার বার পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে? উঠেছিল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। 

সেই সময় ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন সব্যসাচী দত্ত। তারপর বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের দিকে তেড়ে যান পুর-চেয়ারম্যান ও তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। নিরাপত্তরক্ষী ও পুলিশ কোনওরকমে তাঁকে ভিড় ঠেলে বের করে আনলেও গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারী চাকহিরারা। এরপর শিক্ষকদের হেলমেট দিয়ে মারও দেওয়া হয়। অভিযোগ উঠেছিল সব্যসাচী দত্তের অনুগামীদের বিরুদ্ধে। এরপর অবশ্য তৃণমূল নেতার শাসানি ছিল- ভাই, আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তো আদর করবে না।      

আন্দোলনকারীদের প্রতিবাদে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে বিকাশ ভবন। ভেতরে শুরু হয় অবস্থান। চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা।       

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget