এক্সপ্লোর

SSC Teacher Death : নির্ভরশীল গোটা পরিবার ! চাকরি হারানোর আশঙ্কাতেই কি অসুস্থ হয়ে মৃত্যু শিক্ষকের?

 দাবি ছিল শুধু অযোগ্যদের প্যানেল থেকে বাদ দিতে হবে।  কিন্তু মামলার ভবিষ্যৎ না জেনেই শিক্ষকের মৃত্যু হল।

সৌভিক মজুমদার, কলকাতা : SSC-র প্রায় ২৬ হাজার চাকরিজীবীর ভবিষ্যৎ কী? কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী ২০১৬ সালের পুরো প্যানেলটাই কি বাতিল হয়ে যাবে? তাঁর চাকরিটাও কি আর থাকবে না ? নাকি বৈধ ও অবৈধ চাকরিজীবীদের আলাদা করে রায় দেবে আদালত? চাকরিটা বহাল থাকবে তো? এসব প্রশ্নগুলো অনেকদিন ধরেই মাথার মধ্যে ঘুরত। পরিবার তাঁর মুখের দিকে তাকিয়ে। তাই চিন্তাটাও ছিল বেশ। চাকরি হাইকোর্টে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে ২৭ ডিসেম্বর থেকে আন্দোলন করছিলেন প্রশান্ত দাস।  দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের মহেন্দ্রগঞ্জ হাইস্কুলে ভৌতবিজ্ঞানের শিক্ষক। না আন্দোলনের পরিণতি কী হল, শীর্ষ আদালতের নির্দেশে তাঁর চাকরিটা কি বহাল থাকল? জানা হল না। শীর্ষ আদালতে পরবর্তী শুনানির আগেই প্রাণ চলে গেল আন্দোলনরত এক শিক্ষকের। 

ধর্মতলার ওয়াই চ্যানেলে আন্দোলন চালাচ্ছিলেন পুরো প্যানেল বাতিলের বিরুদ্ধে।  দাবি ছিল শুধু অযোগ্যদের প্যানেল থেকে বাদ দিতে হবে।  কিন্তু মামলার ভবিষ্যৎ না জেনেই শিক্ষকের মৃত্যু নতুন বিতর্কের জন্ম দিল। 

প্রশান্তের সহকর্মীরা বলছেন, মৃত শিক্ষক প্রশান্ত দাস প্রচন্ড মানসিক চাপের মধ্যে ছিলেন । চাকরিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাড়ছিল সুগার ও রক্তচাপ। কিন্তু তা সত্ত্বেও হাল ছাড়েননি। কলকাতায় এসে আন্দোলনেও যোগ দিয়েছিলেন। কিন্তু মামলার ফয়সালা  হওয়ার আগেই চলে গেলেন তিনি। 

হাইকোর্টে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায়ের বিরুদ্ধে গত ২৭ ডিসেম্বর থেকে আন্দোলন করছিলেন তিনি। কিন্তু গত ৭ তারিখ SSC-র চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি হয়ে গেলে মুষড়ে পড়েন তিনি, জানাচ্ছেন সহযোগীরা।   ১৫ জানুয়ারি ২টোর সময় ফের এই মামলার শুনানি হবে। তবে তথন আদালতের পর্যবেক্ষণ শোনার জন্য প্রশান্ত বাবু আর রইলেন না। 

২০২৪ সালের ২২ এপ্রিল ২০১৬ সালের পুরো প্য়ানেল বাতিল করে দেয় হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। তারপরই অকুল পাথারে পড়েন চাকরিরত ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশও। 

সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় প্রশান্তর  চিন্তা আরও বেড়েছিল বলে দাবি করেছেন আন্দোলনরত অন্যান্য শিক্ষকরা। প্রশান্তও দাবি করে এসেছেন,  শুধু অযোগ্যদের প্যানেল থেকে বাদ দিতে হবে, যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে। 

 গত ২ জানুয়ারি প্রশান্ত দাস বিকাশ ভবন অভিযান গেছিলেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বিকাশ ভবন অভিযানের পরে প্রশান্ত বাড়ি চলে যান। সেখানে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে তমলুকের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে তাঁর মৃত্যু হয় বলে জানানো হয়। কর্মহীন হয়ে পড়লে পরিবারের ভবিষ্যত নিয়ে আতঙ্কিত ছিলেন  দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের মহেন্দ্রগঞ্জ হাইস্কুলের শিক্ষক। জানালেন অন্যান্য আন্দোলনকারীরা। 

আরও পড়ুন :  গঙ্গাসাগরে মকরস্নানে সমাগম কপিল মুনির আশ্রম ঘিরেই, কে এই কপিলমুনি?  

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget