এক্সপ্লোর

DA Case : ডিএ মামলায় নতুন মোড়, কী পদক্ষেপ রাজ্যের ?

Calcutta High Court : ২০ মে মহার্ঘভাতা মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট। রায় ঘোষণা করেছিলেন বিচারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ

সৌভিক মজুমদার, কলকাতা : ডিএ (Dearness Allowance) মামলায় নতুন মোড় । ডিএ রায় পুনর্বিবেচনা চেয়ে ফের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। ২০ মে মহার্ঘভাতা মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। রায় ঘোষণা করেছিলেন বিচারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চ। তখন বলা হয়েছিল, ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ নির্ধারণ করে দিতে হবে কর্মচারীদের।

DA বৈষম্যর বিরুদ্ধে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেছিল কংগ্রেস প্রভাবিত কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ-সহ সরকারি কর্মীদের দু’টি সংগঠন। ২০১৭ সালের ফেব্রুয়ারি-তে স্যাট রায় দেয়, DA দয়ার দান। তা দেওয়া বা না দেওয়া রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে! 

আরও পড়ুন ; পার্থ-র গ্রেফতারি পর্বে DA-র দাবিকে হাতিয়ার করে সরব সরকারি কর্মচারী সংগঠনগুলি
 

২০১৭-র ৭ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ১৫% DA ঘোষণা-
সেই রায়কে চ্যালেঞ্জ করে ওই বছর ৩০ মার্চ হাইকোর্টের দ্বারস্থ হয় সরকারি কর্মী সংগঠন। ২০১৭-র ৭ সেপ্টেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ১৫% DA ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু, এরইসঙ্গে তাঁর করা একটি মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় ওঠে। সেইসময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, ঘেউ ঘেউ করে লাভ হবে না, আমি যতটা দিতে পারি সেটা আমাকে বলতে হয় না !

পরে DA মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে মন্তব্য করেন, এই ধরনের শব্দবন্ধ প্রয়োগ করা দুর্ভাগ্যজনক। এরপর DA মামলায়, ২০১৮ সালের ৩১ অগাস্ট হাইকোর্ট রায় দেয়, মহার্ঘ্য ভাতা সরকারি কর্মীদের অধিকার। কীভাবে তা দেওয়া হবে, ২ মাসের মধ্যে নিষ্পত্তি করুক SAT। 

এরই মধ্যে প্রাথমিক শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষাপটে DA নিয়ে ফের কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। ফের তিনি বলেন, ' কাজকর্ম নেই, রাস্তায় বসছেন কেউ কেউ, বলছেন টাকা দাও' । মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের ঠিক ৫ দিনের মাথায়, ২০১৯-এর ২৬ জুলাই SAT’র তৎকালীন বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও সুরেশ কুমার দাস নির্দেশ দেন, ১ বছরের মধ্যে সরকারি কর্মীদের DA মেটাতে হবে। কিন্তু রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মী সংগঠন আদালত অবমাননার মামলা করে ফের SAT’র দ্বারস্থ হয়। ২০১৯-এর অক্টোবরে SAT’এ রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। ২০২০-র ৮ জুলাই রাজ্য সরকারের পিটিশন খারিজ করে SAT। তার পর রাজ্য সরকার আবেদন জানায় হাইকোর্টে। সেই মামলায় রাজ্য সরকারের আবেদন খারিজ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মে মাসে নির্দেশ দেয়, স্যাটের নিয়ম মেনে বকেয়া DA মিটিয়ে দিতে হবে। 

DA মামলায় কলকাতা হাইকোর্টে বড়সড় জয় পান রাজ্য সরকারি কর্মচারীরা! পুজোর আগেই যেন উৎসবের মেজাজ শুরু যায় তখন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
Howrah Station: হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
হাওড়া স্টেশনে বিপত্তি, তার ছিঁড়ে বন্ধ ট্রেন চলাচল, বর্ধমান লাইনে চরমে দুর্ভোগ
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget