এক্সপ্লোর

Doctors Protest: 'আইন মেনেই আন্দোলন' দ্রোহের কার্নিভাল প্রত্যাহারের অনুরোধে পাল্টা চিকিৎসকরা

West Bengal News: আইন মেনেই আন্দোলন বলে পাল্টা বিবৃতি দিয়েছে প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

কলকাতা: মুখ্যসচিবের জোড়া ইমেলে তুঙ্গে বিতর্ক। প্রথম ইমেলে স্বাস্থ্যভবনে চিকিৎসক সংগঠনগুলির ২ জন করে প্রতিনিধিকে কাল বৈঠকের ডাক। দ্বিতীয় ইমেলে দ্রোহের কার্নিভাল প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসকরা। আইন মেনেই আন্দোলন বলে পাল্টা বিবৃতি দিয়েছে প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

মুখ্যসচিবের ইমেলে বিতর্ক: বাতাসে বিসর্জনের বিষাদের সুর। একইসঙ্গে আর জি কর-কাণ্ডে ১০ দফা দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। এরইমধ্যে মঙ্গলবার রেড রোডে হতে চলেছে রাজ্য সরকারের পুজো কার্নিভাল। সেদিনই আবার 'দ্রোহের কার্নিভালে'র ডাক দিয়েছে সিনিয়র চিকিৎসকদের ৮টি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। আর এই পরিস্থিতিতে চিকিৎসকদের সংগঠনকে মেল করে এই কর্মসূচি প্রত্যাহার করার আবেদন জানালেন মুখ্যসচিব মনোজ পন্থ। মুখ্যসচিবের পাঠানো ইমেলে বলা হয়েছে, কোনও নির্দিষ্ট অংশের দ্বারা কার্নিভালে বাধা দেওয়ার জন্য এই বিক্ষোভের অপব্যবহার করা হতে পারে। যার জেরে কার্নিভালে আসা দর্শকদের সুরক্ষা ও নিরাপত্তার প্রশ্ন উঠতে পারে। ত্রিধারায় স্লোগানকাণ্ডে গ্রেফতার হওয়া ৯ যুবকের জামিন মামলায় হাইকোর্টের নির্দেশ উল্লেখ করে মুখ্যসচিবের মেলে বলা হয়, এই ধরনের (দ্রোহ কার্নিভাল) বিক্ষোভ পুজো কার্নিভালের ওপর বিরূপ প্রভাব ফেলবে, যা শুধু হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনই নয়, যাঁরা এই কার্নিভাল দেখতে আসবে তাঁদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এই ধরনের বিক্ষোভ রাজ্যের ভাবমূর্তির ওপরেও নেতিবাচক প্রভাব ফেলবে।

কী জানাচ্ছে চিকিৎসক সংগঠন?

মুখ্যসচিবের ইমেলের পরেই পাল্টা বিবৃতি জারি করে জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স। বলা হয়, রাজ্য সরকারের কার্নিভাল বাতিল হোক সেটা যেমন তারা চান না, তেমনই গণতন্ত্র ও সংবিধান মেনে প্রতিবাদের অধিকারও তারা প্রয়োগ করে শান্তিপূর্ণভাবে নিজেদের আন্দোলন করতে চান। পাশাপাশি বলা হয়, তারা আইনের গণ্ডির মধ্যে থেকে এবং আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন।

জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স সদস্য় মানস গুমটা বলেন, "কার্যত বলেছে যে আপনারা এই কার্নিভালটা করতে পারবেন না। তার কারণ সরকারি কার্নিভাল আছে।  সেই সরকারি কার্নিভালে প্রচুর বাইরে মানুষ আসবে। এই প্রসঙ্গে আমরা এটাই বলব, যে এতগুলো ছেলেমেয়ে, তাঁদের দাবি হচ্ছে অভয়ার ন্যায়বিচারের দাবি। তাঁদের দাবি হচ্ছে, এই যে দুর্নীতির সিন্ডিকেট চলছে, তা নিরসনের দাবি। সরকার তাঁদের সঙ্গে সত্যি কথা বলতে এখনও কোনও সদর্থক পদক্ষেপ করেনি।সরকারকেও বুঝতে হবে, তারা রাজধর্ম পালন করছে না। এটা আমরা ভালভাবে নিচ্ছি না।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Junior Doctors Hunger Strike: 'দ্রুত হস্তক্ষেপের জন্য আমি অনুরোধ করব' রাজ্যের গ্রিভান্স রিড্রেসাল কমিটি থেকে পদত্যাগ চিকিৎসকের

সেরা শিরোনাম

Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Rejinagar By Elections: রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক

ভিডিও

Snehasis Chakraborty | স্থানীয় বাসিন্দা কিংবা কৃষক নন, তাও কীভাবে ১ কোটি টাকা ঋণ নিলেন প্রাক্তন পরিবহনমন্ত্রী?
Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget