এক্সপ্লোর

Junior Doctors Hunger Strike: 'দ্রুত হস্তক্ষেপের জন্য আমি অনুরোধ করব' রাজ্যের গ্রিভান্স রিড্রেসাল কমিটি থেকে পদত্যাগ চিকিৎসকের

West Bengal News : এবার স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটি থেকে পদত্যাগ করলেন একজন সদস্য।

কলকাতা: আর জি কর কাণ্ডের (RG Kar Protest) পর তৈরি রাজ্যের গ্রিভান্স রিড্রেসাল কমিটি থেকে পদত্যাগ করলেন চিকিৎসক স্মার্ত পোলুই। অনিবার্য কারণে ইস্তফার কথা বললেও ইমেলে জুনিয়র ডাক্তারদের অনশনের উল্লেখ।

কমিটি থেকে পদত্যাগ: এবার স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটি থেকে পদত্যাগ করলেন ১ জন সদস্য। মুখ্যসচিবকে ইমেল পাঠিয়ে পদত্যাগ করলেন চিকিৎসক স্মার্ত পুলাই। চলতি মাসের শুরুতে, রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রের নানা অভাব-অভিযোগ জানানোর জন্য একটি কমিটি তৈরি করে নবান্ন। নাম দেওয়া হয় স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটি। এই কমিটিতে রাখা হয় ৭ জনকে। সেই কমিটি গঠন করার পর ২ সপ্তাহ কাটতে না কাটতেই, ইস্তফা দিলেন ১ জন সদস্য। ইস্তফার কারণ হিসেবে স্মার্ত পুলাইয়ের বক্তব্য, "আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটির অংশ হিসাবে থাকতে পারব না। স্বনামধন্য এই কমিটিতে আমাকে রাখার জন্য অনেক ধন্যবাদ কিন্তু অনিবার্য কারণবশত আমার ভূমিকা পালন না করতে পারায় ক্ষমাপ্রার্থী।'' 

পদত্যাগের কারণ হিসেবে চিকিৎসকদের অনশনের কথা উল্লেখ না করলেও, পদত্যাগপত্রে এই বিষয়টি সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছেন স্টেট লেভেল গ্রিভান্স রিড্রেসাল কমিটির সদস্য স্মার্ত পুলাই। চিকিৎসকদের অনশনের প্রসঙ্গ উল্লেখ করে তাঁর বক্তব্য, "জুনিয়র চিকিৎসকদের অনশনের বিষয়টি নিয়ে দ্রুত হস্তক্ষেপের জন্য আমি অনুরোধ করব । ইতিমধ্যেই অনশনের ৯ দিন হয়ে গিয়েছে এবং ৩ জন জুনিয়র চিকিৎসক আইসিউতে ভর্তি হয়েছেন। এই নিয়ে গোটা চিকিৎসক মহল অত্যন্ত উদ্বিগ্ন ও হতাশ। দয়া করে সহানুভূতির সাথে তাদের দাবিগুলি দেখুন।''

এদিকে জুনিয়র ডাক্তারদের অনশনের ৯ দিনের মাথায়, দ্বিতীয়বার বৈঠকের আহ্বান করল রাজ্য সরকার। এবার ডেকে পাঠানো হল সমস্ত চিকিৎসক সংগঠনকে। সব সংগঠনের ২জন করে প্রতিনিধিকে বৈঠকে যোগ দিতে অনুরোধ করেছেন মুখ্যসচিব। স্বাস্থ্যভবনে বেলা ১২টায় হবে বৈঠক। একদিকে লাগাতার অনশন চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করতে হয়েছে কয়েকজনকে।  অন্যদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি রয়েছে। তার আগেই সোমবার বৈঠক ডাকল রাজ্য সরকার। অন্যদিকে, ১৫ অক্টোবর পুজো কার্নিভালের দিন, দ্রোহের কানির্ভালের ডাক দেওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের পক্ষ থেকে।  চিকিৎসক সহ সমাজের সমস্ত স্তরের মানুষকে এই কার্নিভালে অংশ নেওয়ার আবেদন জানানো হয়েছে চিকিৎসক সংগঠনের তরফে। পাশাপাশি, ১৪ ই অক্টোবর কর্মস্থলে প্রতীকী অনশন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়ার আবেদনও জানানো হয়েছে।  সোমবার সকাল ৯ টা থেকে রাত ৯ টা প্রতীকী অনশনের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Junior Doctors Hunger Strike: 'ডাক্তারদের যে কোনও কর্মসূচিতে পাশে দাঁড়ান,' BJP কর্মীদের নির্দেশ সুকান্তর

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget