এক্সপ্লোর

Rules For Private Hospital: বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিলে রাশ, নয়া নির্দেশিকা রাজ্য সরকারের

হাসপাতালে রোগী ভর্তি থাকলে, রোগীকে দেখতে চিকিৎসক দিনে একবার ভিজিটিং চার্জ নিতে পারেন। তার বেশি তিনি এসে রোগীকে দেখলেও, তার জন্য চার্জ নিতে পারবেন না।

ঝিলম করঞ্জাই, শিবাশিস মৌলিক ও অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: হাসপাতালে (Private Hospital) ভর্তির এক ঘণ্টার মধ্যে রোগীর মৃত্যু হলে বা রোগীকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে গেলে কোনও টাকা নেওয়া যাবে না। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের (Nursing Home) বিলে রাশ টানতে উদ্যোগী রাজ্য সরকার। পরিকল্পনা দ্রুত বাস্তবায়িত করতে নবান্নের নির্দেশে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটিও। সেই কমিটির প্রথম বৈঠকে নেওয়া হল এমনই সিদ্ধান্ত। সোমবার স্বাস্থ্যভবনে, বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার ৬ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে বা হাসপাতাল থেকে রোগীকে ছাড়িয়ে নিয়ে গেলে, যা বিল হবে, তার এক চতুর্থাংশ চার্জ করতে পারবে হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাসপাতালে রোগী ভর্তি থাকলে, রোগীকে দেখতে চিকিৎসক দিনে একবার ভিজিটিং চার্জ নিতে পারেন। তার বেশি তিনি এসে রোগীকে দেখলেও, তার জন্য চার্জ নিতে পারবেন না। হাসপাতালের বেডের খরচ এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার খরচ ডিসপ্লে করতে হবে। প্রত্যেক বছর হাসপাতালের কত টাকা খরচ হচ্ছে, সেটা স্বাস্থ্য দফতরের (Health Department) এই বিশেষ কমিটির কাছ থেকে মঞ্জুর করাতে হবে। রাজ্যে প্রায় ৪ হাজার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম রয়েছে। এর মধ্যে কলকাতা-সহ বিভিন্ন জেলায় রয়েছে ৮০টি বড় বেসরকারি হাসপাতাল। এদিনের বৈঠকে কমিটির তরফে জানানো হয়, স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে একাধিকবার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমকে নির্দেশ দেওয়া হলেও তারা সেটি কার্যকর করার মত কোনও পদক্ষেপ এখনও নেননি। 

আগামী ৩০ দিনের মধ্য়ে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমেরগুলিকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে ।  অ্যাসোসিয়েশন অফ হসপিটালস্ অফ ইস্টার্ন ইন্ডিয়ার প্রেসিডেন্ট রূপক বড়ুয়া জানিয়েছেন, স্বাস্থ্য কমিশন এনিয়ে আগেও পরামর্শ দিয়েছে। এরমধ্যে কিছু সংশোধনের বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী ধাপে, অ্য়াসোসিয়েশনের তরফে বক্তব্য জানানোর জন্য ৩ সদস্যের কমিটি গঠন করা হচ্ছে। 

গত ১৮ তারিখেই জানানো হয়েছিল রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসা ও আনুষঙ্গিক পরিষেবার খরচের ঊর্ধ্বসীমা বেঁধে দিতে চলেছে সরকার । নবান্নের (Nabanna) নির্দেশে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে বলে জানাননো হয়েছিল সেদিনই। পাশাপাশি জানানো হয়েছিল বেসরকারি হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে, তা জানতে একটি পোর্টাল চালু করতে চলেছে স্বাস্থ কমিশন (Health Commission)। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget