এক্সপ্লোর

Dengue: বর্ষার শুরুতেই ডেঙ্গির দাপট, প্লেটলেট ঘাটতি ঠেকাতে গাইডলাইন জারি রাজ্যের

WB Dengue Guideline: ক্যালেন্ডার অনুযায়ী, বর্ষা এসেছে বঙ্গে। আর এরইমধ্যে ফের ডেঙ্গির আশঙ্কা। মোকাবিলায় এবার নয়া পন্থা নিল রাজ্য সরকার।

কলকাতা: বর্ষা শুরু হতেই শহরে দাপট দেখাতে শুরু করেছে ডেঙ্গি (Dengue)। ডেঙ্গির মোকাবিলায় নতুন উদ্যোগ রাজ্য স্বাস্থ্য দফতরের। ডেঙ্গির চিকিৎসায় প্লেটলেট ঘাটতি ঠেকাতে প্লেটলেট ট্রান্সফিউশন গাইডলাইন জারি।              

বর্ষার শুরুতেই ডেঙ্গির দাপট: ক্যালেন্ডার অনুযায়ী, বর্ষা এসেছে বঙ্গে। আর এরইমধ্যে ফের ডেঙ্গির আশঙ্কা। মোকাবিলায় এবার নয়া পন্থা নিল রাজ্য সরকার। চিকিৎসায় যাতে প্লেটলেটের ঘাটতি না হয় তার জন্য জারি করা হয়েছে গাইডলাইন।

গাইডলাইন অনুসারে, 

  • প্লেটলেট কাউন্ট ১০ হাজারের নিচে গেলে তবেই তাকে প্লেটলেট দেওয়া যাবে।
  • প্লেটলেট কাউন্ট ১০ - ২০ হাজারের মধ্যে থাকলে, রক্তপাত হলে তবে প্লেটলেট দেওয়া হবে।
  • প্লেটলেট এর প্রয়োজন থাকলে প্রেসক্রিপশনে কোন গ্রুপের প্লেটলেট উল্লেখ করতে হবে।
  • রাজ্যের ২৭ টি জেলা এবং স্বাস্থ্য জেলাতেই প্লেটলেট সরবরাহের ব্যবস্থা থাকছে।
  • ৫৭ টি সরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে প্লেটলেট সরবরাহের ব্যবস্থা রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর।

উল্লেখ্য, গত বছর কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক কে রাজ্যের তরফে দেওয়া হিসাব অনুযায়ী, বাংলায় ৬৭ হাজার ২৭১ জন ডেঙ্গি আক্রান্ত হন। যা আগের বছরের তুলনায় আক্রান্তর সংখ্যা ৮ গুণেরও বেশি। সেখানে উত্তরপ্রদেশে সংখ্যাটা ছিল ১৯ হাজারের কাছাকাছি। আক্রান্তের নিরিখে ২০২২ সালে, দেশের মধ্যে প্রথম স্থান পশ্চিমবঙ্গের (West Bengal)। সরকারি মতে মৃতের সংখ্যা ছিল গত বছর ৩০ জন। যদিও বেসরকারি মতে সংখ্যাটা শতাধিক। রাজ্যের পাঠানো পরিসংখ্যানের ভিত্তিতে তা রিপোর্ট আকারে পেশ করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Central Health Ministry)। ডেঙ্গি এবং ম্যালেরিয়া আক্রান্তের তথ্য কেন্দ্রকে না দেওয়া নিয়ে গত বছর বিস্তর বিতর্ক হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ উঠেছিল গত বছর। যা নিয়ে হয়েছিল বিস্তর রাজনৈতিক জলঘোলাও। গত বছর সেই আঁচ গিয়ে পড়েছিল বিধানসভাতেও। বিধানসভার অধিবেশনের মাঝেংই একদিন প্রথমার্ধ্বে ডেঙ্গি নিয়ে মুলতুবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়করা। মুলতুবি প্রস্তাব পাঠের অনুমতি দিলেও, এনিয়ে আলোচনার অনুমতি দেননি অধ্যক্ষ ।                                  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Panchayat Election 2023: মক্কা থেকে কীভাবে মনোনয়ন? তদন্তে মিনাখাঁ বিডিও অফিসে সিআইডি

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget