এক্সপ্লোর

Panchayat Election 2023: মক্কা থেকে কীভাবে মনোনয়ন? তদন্তে মিনাখাঁ বিডিও অফিসে সিআইডি

Panchayat Poll 2023: বিদেশ থেকে কীভাবে মনোনয়ন, হাইকোর্টে মামলা করে আইএসএফ। সিআইডি-কে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট।

কলকাতা: মক্কা থেকে কীভাবে মনোনয়ন? তদন্তে মিনাখাঁ বিডিও অফিসে সিআইডি (CID)। মক্কা থেকে মিনাখাঁর কুমারজোল পঞ্চায়েতে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা মোহারউদ্দিন গাজির। বিদেশ থেকে কীভাবে মনোনয়ন, হাইকোর্টে মামলা করে আইএসএফ। সিআইডি-কে তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট (Calcutta High Court)। আদালতের নির্দেশেই মিনাখাঁ বিডিও অফিসে তদন্তে সিআইডি। বিডিও শেখ কামরুল ইসলামকে ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ। 

মিনাখাঁ বিডিও অফিসে সিআইডি: সৌদি আরবের মক্কায় বসে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় মনোনয়ন। এসে গেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ও। কিন্তু, অভিযোগ সামনে আসতেই বাতিল হয় কুমারজোল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মোহারুদ্দিন গাজির মনোনয়ন। রাজ্য় রাজনীতিতে তোলপাড় ফেলেও দেওয়া এই ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে-র নজরদারিতে ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপরই, থানায় অভিযোগ করেন মিনাখাঁর বিডিও। তার ভিত্তিতে, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। এর মধ্যেই, সোমবার CID-র চার সদস্যের টিম পৌঁছয় মিনাখাঁর বিডিও অফিসে। বিডিও শেখ কামরুল ইসলামের সঙ্গে কথা বলেন তাঁরা। সংগ্রহ করা হয় বিভিন্ন নথি-পত্র।

ইতিমধ্যেই এই মনোনয়ন বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন মক্কা থেকে মিনাখাঁয় মনোনয়ন দাখিলকারী মোহারুদ্দিন গাজি। তাঁর দাবি, প্রস্তাবক ফর্ম জমা দিতে পারেন এমন নিয়মের কথা জানতেন তিনি। তাই ফর্মে সই করে দলীয় কর্মীদের হাতে দিয়ে হজে গিয়েছিলেন।  মোহারুদ্দিন গাজি বলেন, “এটা একটা মানুষের ভুল ধারনা। কিছু কিছু মানুষ ভুল ভাবাচ্ছে। গ্রামে সবাই বসা হল। আমি মানুষের পাশে দাঁড়াই বলে মানুষ আমার নাম প্রস্তাব করে। আমাদের হজের ডেট হয়। আমার সাথীরা যাঁরা ছিলেন তাঁদের দায়িত্ব দিলাম। ৫ বছর আগে যে নির্বাচন হয়েছিল একটা ফর্ম ছিল সই করে দিয়ে যাই। একটা গাইডলাইন আমার জানা ছিল যে কোনও প্রস্তাবক এই ফর্ম ফিলআপ করে জমা দিতে পারেন। আমি তাই ফর্মে সই করে দিয়ে যাই। এ জন্য় আইন আছে। কেউ গিয়ে প্রতিবাদ করেছে। আইনে যা হবে আমি মেনে নিতে বাধ্য়। আইনের প্রতি আমার ভরসা আছে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Shankar Ghosh: 'যেদিন পাল্টা শুরু হবে, অভিষেক দুবাই পালাবেন' পাল্টা হুঙ্কার শঙ্কর ঘোষের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে খোদ এবার অভিযোগকারীকেই তলব ED-র
Annapurna Yojana: অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণার ৩০০০ -এর সঙ্গে পাবেন এই দুই সরকারি প্রকল্পের টাকাও, কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি
Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget