এক্সপ্লোর

Doctor's New Rule: ভিনরাজ্যের চিকিৎসকদের জন্য় নয়া নিয়ম, বাধ্যতামূলক এরাজ্যের রেজিস্ট্রেশন

Health News: এবার রাজ্য সরকারের স্ক্যানার বেসরকারি হাসপাতালে কর্মরত ভিনরাজ্যের চিকিৎসকরা।

সন্দীপ সরকার, কলকাতা: বাংলায় বেসরকারি প্র্যাকটিস করতে হলে লাগবে এ রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর। ভিনরাজ্যের চিকিৎসকদের জন্য় নতুন নিয়ম আনতে চলেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল (West Bengal Medical Council)। চিকিৎসার গাফিলতির অভিযোগের ক্ষেত্রে ব্যবস্থা নিতেই এই বিধি, জানাল মেডিক্যাল কাউন্সিল।

ভিনরাজ্যের চিকিৎসকদের জন্য় নতুন নিয়ম: এবার রাজ্য সরকারের স্ক্যানার বেসরকারি হাসপাতালে কর্মরত ভিনরাজ্যের চিকিৎসকরা। বাংলায় চিকিৎসার ক্ষেত্রে এ রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক বলে জানাল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। ভিনরাজ্যের চিকিৎসকদের নিয়মে বাঁধতে নতুন বিধি আনতে চলেছে রাজ্য সরকার। তার প্রথম ধাপ হিসেবে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের কাছ থেকে চিকিৎসকদের তালিকা চাইল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। ১৫ দিন সময় দিয়ে রাজ্যের ৭টি কর্পোরেট হাসপাতালকে পাঠানো হল নোটিস। সংশ্লিষ্ট হাসপাতালগুলির চিকিৎসকদের আধার এবং প্যান কার্ড নম্বর জানাতে বলা হয়েছে। দিতে হবে রেজিস্ট্রেশন নম্বরও।

রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দাবি, চিকিৎসায় গাফিলতির তদন্তে নেমে অনেক ক্ষেত্রে দেখা যায়, সংশ্লিষ্ট চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর ভিনরাজ্যে নথিভুক্ত। সেক্ষেত্রে ওই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না রাজ্য মেডিক্য়াল কাউন্সিল।  সেই সমস্যা সমাধানেই এবার এই পদক্ষেপ নিতে চলেছে তারা। তবে চিকিৎসক মহলের একাংশ এই সিদ্ধান্তের বিরুদ্ধে। রাজ্য়ে চিকিৎসকদের ওপর নজরদারি চালাতে, রাজ্য সরকারের তরফে আগেই জারি করা হয়েছিল নির্দেশিকা। তাতে বলা হয়, অন্য রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর নিয়ে এ রাজ্যের বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় রোগী দেখতে পারবেন না চিকিৎসকরা।  চিকিৎসা করতে হলে, রাজ্য মেডিক্য়াল কাউন্সিলে ওই চিকিৎসকদের নাম নথিভুক্ত করতে হবে। নির্দেশিকায় বলা হয়, অ্যাডভাইসরি না মানলে স্বাস্থ্য সাথী থেকে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টারের নাম কাটা যাবে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরেও, সেভাবে সাড়া মেলেনি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের তরফে। সময়ে নথি জমা না দেওয়ার অভিযোগ রয়েছে সরকারি চিকিৎসকদের বিরুদ্ধেও। এবার তাই চিকিৎসকদের ওপরে নজরদারি চালাতে নিয়মে কড়াকড়ি করতে চলেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Howrah News: হাওড়ায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু মহিলার, কীভাবে লাগল আগুন? তদন্তে পুলিশ

সেরা শিরোনাম

Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান? ফের আসছে নাম তোলার সুযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান? ফের আসছে নাম তোলার সুযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
News Live: বাগেশ্বর বাবার আমিষ বক্তব্য নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
বাগেশ্বর বাবার আমিষ বক্তব্য নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Dumdum TMC: তোলাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৯.২০২৬)পর্ব ২:'না পোষালে চাকরি ছেড়ে দিন', বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৯.২০২৬)পর্ব ১: অভিষেকের বাড়ি থেকেই গ্রেফতার অভিষেকের PA
Sourav Ganguly News : ‘CAB-র ওপর আমার ভাবমূর্তি নির্ভর করে না’, বললেন সৌরভ গঙ্গোপাধ্যায় | ABP Ananda
CAB News : 'নির্বাসিত ২ ক্রিকেটারকে কেন CAB-র অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হবে?', প্রশ্ন তুললেন রীতেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
China News : চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
চিনে মালবাহী জাহাজে ভয়াবহ আগুন, অন্তত ২০ জনের মৃত্যু; নিখোঁজ ৫ !
Kalker Rashifal : রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
রাত পোহালেই এই রাশিতে অঢেল অর্থের যোগ, কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের স্বীকৃতি
Rohit Sharma: চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
চেনা ছন্দেই হিটম্য়ান, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য প্রস্তুতি শুরু করলেন রোহিত
Gold Price Today: সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
সোনার দামে ফের বড় লাফ? রুপোর দাম আরও চড়া হচ্ছে? দেখে নিন আজকের রেট
India T20 Squad: বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
বিরাট ধাক্কা খেল ভারত, জোড়া টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্তের নাম ঘোষণা
Big Boss Bangla: বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
বিগ বসের ঘরে কেন একটি ঢোলা জিনসের জ্যাকেট পরে ঘোরেন তাপস পাল কন্যা সোহিনী? রয়েছে একটি বিশেষ কারণ
Duleep Trophy Final: দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
দলীপ ট্রফি জয় কার্যত নিশ্চিত পূর্বাঞ্চলের, পুরস্কার হিসাবে কত টাকা পাবেন ঈশান-বৈভবরা?
Kaushiki Amavasya: কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
কৌশিকী অমাবস্যার মধ্যেই ৩ রাশিতে ভাগ্যে জ্যাকপট, মা কালীর আশীর্বাদে কর্মক্ষেত্রে পদোন্নতি, পরিবারে বিরাট সুখবর
Embed widget