এক্সপ্লোর

Kurmi Protest: কুড়মি সমাজের দাবি বিবেচনা করার আর্জি, কেন্দ্রকে চিঠি রাজ্যের

আদিবাসী কুর্মি সমাজের দাবি বিবেচনা করে দেখুক কেন্দ্র। কুর্মি সমাজের দাবি-দাওয়া নিয়ে এর আগে মুখ্যমন্ত্রীও চিঠি দিয়েছিলেন।

কলকাতা: কুড়মি সমাজের দাবি নিয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের। ‘আদিবাসী কুড়মি সমাজের দাবি বিবেচনা করে দেখুক কেন্দ্র। কুড়মি  সমাজের দাবি-দাওয়া নিয়ে এর আগে মুখ্যমন্ত্রীও চিঠি দিয়েছিলেন। কেন্দ্রীয় আদিবাসী মন্ত্রককে চিঠি দিল রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ সচিব। 

কুড়মি দের অবরোধ-আন্দোলনের জেরে আজও বাতিল বহু ট্রেন। বেশকিছু ট্রেনের রুট বদল করা হয়েছে। রুট সংক্ষিপ্ত করা হয়েছে আরও কয়েকটি ট্রেনের। বাতিল হওয়া ট্রেনের মধ্যে আছে, টাটানগর খড়গপুর স্পেশাল, টাটানগর হাওড়া স্টিল এক্সপ্রেস,  ঝাড়গ্রাম ধানবাদ এক্সপ্রেস, টাটানগর দানাপুর এক্সপ্রেস, টাটানগর আসানসোল স্পেশাল, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, চক্রধরপুর টাটানগর এক্সপ্রেস সহ ৪০টি ট্রেন।  

কুড়মিদের রেল ও সড়ক অবরোধ আজ চার দিনে পড়ল। পুরুলিয়ায় আদ্রা ডিভিশনের কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে চলছে রেল অবরোধ। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়কেও অবরোধ চলছে। এর জেরে ওই লাইনে বিপর্যস্ত রেল পরিষেবা। খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকায় কয়েক কিলোমিটার ধরে দাঁড়িয়ে আছে সারি সারি ট্রাক।

চরম দুর্ভোগে পড়েছেন চারদিন ধরে আটকে থাকা ট্রাক চালকরা। তাঁদের অভিযোগ, অনেক দাম দিয়ে জল কিনতে হচ্ছে। ঠিকমতো খাবার মিলছে না। এক ট্রাক চালক জানান, "কিছুই সমাধান করছে না। আমরা আজকে ৪-৫ দিন পড়ে আছি। না খেতে পাচ্ছি, না জল পাচ্ছি, না স্নান করতে পারছি, না কিছু হচ্ছে।" একই অবস্থা অন্য ট্রাক চালকদেরও।  এরইমধ্যে, রাজ্যের দাবি, কেন্দ্রের কাছে একাধিকাবার চিঠি পাঠানো হয়েছে। কিন্তু উত্তর মেলেনি। ভয় পাচ্ছে পশ্চিমাঞ্চলের ভোটটা চলে যাবে, মোদি সরকারকে নিশানা করেছে তৃণমূল। মোদির বদনাম করার চেষ্টা, পাল্টা মন্তব্য করেছে দিলীপ ঘোষ। 

মঙ্গলবার থেকে শুক্রবার, ৪ দিনে পড়ল কুড়মিদের আন্দোলনের। এখনও অবরুদ্ধ হয়ে রয়েছে খড়গপুর ও আদ্রা ডিভিশনের রেল পরিষেবা। স্তব্ধ হয়ে রয়েছে ৬ নম্বর জাতীয় সড়ক। পুজোর মুখে চরম ভোগান্তির শিকার সাধারণ মানুষ। 

কোথাও ৪ দিন ধরে জুটছে না খাবার... নেই পানীয় জলটুকু। কোথাও, রাতের অন্ধকারে, গাড়ির হেডলাইট জ্বেলে চলছে ভাত-রান্না। শুক্রবার চতুর্থ দিনে পড়ল কুড়মি দের আন্দোলন। লাগাতার ট্রেন ও সড়ক অবরোধের জেরে এখনও স্তব্ধ পশ্চিমাঞ্চল। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি ও পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে অব্যাহত রেল অবরোধ। রেললাইনে শুয়ে রয়েছেন আন্দোলনকারীরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget