এক্সপ্লোর

Coochbehar News:ঝড়ে লন্ডভন্ড তুফানগঞ্জের একাংশ, বিদ্যুবিচ্ছিন্ন বড় এলাকা

Storm Creates Disaster:দামাল ঝড়ে লন্ডভন্ড তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এবং বালাভুত গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। গাছ উপরে, বিদ্যুতের তার ছিঁড়ে ,খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা।

শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ: দামাল ঝড়ে (Storm) লন্ডভন্ড তুফানগঞ্জ (Tufanganj) ১ নম্বর ব্লকের নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এবং বালাভুত গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। গাছ উপরে, বিদ্যুতের তার ছিঁড়ে ,খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা এলাকা। জখমও হয়েছেন বেশ কয়েকজন যাঁদের মধ্যে এক জন ভর্তি তুফানগঞ্জ হাসপাতালে।

কী পরিস্থিতি?
নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ী, ধাদিয়াল, দ্বিপর পার , ঘুগ্রাতলা, শিয়াল পাড়া প্রভৃতি এলাকায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। বালাভুত গ্রাম পঞ্চায়েতের উত্তর বালাভুত এলাকার গুয়ার ভিটা ,বটতলা ,নয়ারচর প্রভৃতি এলাকাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। কোথাও ঝড়ের ঝাপটায় টিনের চাল উড়ে গিয়েছে, আবার কোথাও ঘরের উপরই ভেঙে পড়েছে বিশাল গাছ। রাস্তায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রয়েছে, এমন ছবিও বিরল নয়। কামাত ফুলবাড়ি এলাকায় প্রবল ঝড়ে তিনটি গাছ উপড়ে চাপা পড়েন একই পরিবারের তিন জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। তাঁকে তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম রামচরণ বর্মন। 

স্বস্তির বৃষ্টি শহরে...
দিনতিনেক আগেই স্বস্তির বৃষ্টিতে ভিজেছিল মহানগর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টি বৃহস্পতিবারের সন্ধ্যেয়। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় প্রবলবেগে ঝড়-বৃষ্টি হয়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড়-বৃষ্টি হয়। বারাসতে গাছ ভেঙে অটোর ওপর পড়ে দুর্ঘটনাও ঘটে। তার আগে ঘূর্ণিঝড় মোকা-র প্রভাবে ঊর্ধ্বমুখী হয়েছিল পারদ। তাপের হাত থেকে পরিত্রাণ মেলার আশায় ছিল বঙ্গবাসী। এই পরিস্থিতিতে আশার কথা শুনিয়েছিল আবহাওয়া দফতর। জানিয়েছিল, ২৪ থেকে ৪৮ ঘন্টায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে কালবৈশাখী হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রপাতের আশঙ্কাও ছিল। ঝড়ের মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। লন্ডভন্ড হয়ে যায় দুর্গাপুরের ক্যাম্প অফিস। বাঁকুড়ার বড়জোড়াতেও কালবৈশাখীর তাণ্ডব। এর ঠিক দুদিন আগে প্রায় আধঘণ্টার ঝড়ে লন্ডভন্ড হয়েছিল দক্ষিণবঙ্গ। আলিপুরে ঘণ্টায় ৮৪ কিমি বেগে ঝড় হয়। সঙ্গে প্রবল বৃষ্টি। কলকাতায় বহু জায়গায় ভাঙে গাছ, কয়েকজন আহতও হন। সে বার ভাতারে থমকে যায় অভিষেকের রোড শো। অভিষেকের কনভয়ের বিদ্যুতের তার ছিড়ে পড়ে। বর্ধমান-কাটোয়া রোডে আটকে অভিষেক, ঝড়ে লন্ডভন্ড এলাকা। প্রায় ১ ঘণ্টা রাস্তাতেই আটকে অভিষেকের কনভয়।

আরও পড়ুন:মসৃণ-মোলায়েম ত্বক পেতে বছরভর চালু থাকুক পরিচর্যা, কীভাবে যত্ন করবেন?

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Cyclone Forecast: বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
বাংলার উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়? কবে? কলকাতা-জেলায় কতটা প্রভাব?
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা

ভিডিও

College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো
Durga Puja | ৪৩ তম বর্ষে সল্টলেকের বিজে ব্লকের এবারের থিম কী ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tiger Shroff Firing Case: টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
টাইগার শ্রফকে গুলি করেই নয়া ছক! মাথা ন্যাড়া করে বারবার বাড়ি বদল, অভিযুক্তের খেল ফাঁস
IND vs NZ: কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
কিউয়ি সিরিজ়ে সুযোগ পেয়েই এই সিরিজ়ে জোড়া মাইলফলক স্পর্শ করতে পারেন ভুবনেশ্বর কুমার
Investment Schemes: মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
মেয়ের বয়স ২৫ বছর হতেই ৭৫ লাখ হাতে আসবে, এই ক্ষেত্রে মাসে কত বিনিয়োগ করতে হবে আপনাকে ?
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
Embed widget