এক্সপ্লোর

Kolkata Christmas Security: বড়দিনে নিরাপত্তার চাদরে মুড়ছে কলকাতা, থাকবে কুইক রেসপন্স টিম, অ্যাম্বুল্যান্স

Kolkata Police Christmas Security: পার্ক স্ট্রিট সহ গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে কুইক রেসপন্স টিম, অ্যাম্বুল্যান্স।

কলকাতা: বড়দিনে নিরাপত্তার চাদরে মুড়ছে কলকাতা (Kolkata Christmas Security)। শহরে নজরদারিতে থাকবেন ৩ হাজারের বেশি পুলিশ কর্মী। বিভিন্ন পয়েন্টের দায়িত্বে থাকবেন ৯ জন ডিসি, ২৫ জন এসি। পার্ক স্ট্রিট সহ গুরুত্বপূর্ণ জায়গায় থাকবে কুইক রেসপন্স টিম, অ্যাম্বুল্যান্স। বেলুড়, দক্ষিণেশ্বর ঘাটে থাকবে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ২৪ ডিসেম্বরও শহরের নিরাপত্তায় মোতায়েন থাকবেন ২ হাজারের বেশি পুলিশকর্মী।

প্রসঙ্গত, শহরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বর্ষবরণের প্রস্তুতি। সামনেই রয়েছে ক্রিসমাস। জনসমাগম নিয়ে উদ্বিগ্ন রাজ্য। জনসমাবেশ নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। ভিড় ও জনসমাবেশে মাস্ক ব্যবহারের পরামর্শ। বয়স্ক ও অসুস্থদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ চিকিৎসকদের। করোনা আক্রান্তের নমুনা আরও বেশি করে পাঠাতে স্বাস্থ্য দফতরকে অনুরোধ করেছে কল্যাণীর জিনোম গবেষণা কেন্দ্র। স্বাস্থ্য ভবনের দাবি, সেপ্টেম্বর পর্যন্ত এই রাজ্যে ওই নতুন ভ্যারিয়েন্ট মেলেনি। 

গত কোভিড বর্ষগুলিতে পার্ক স্ট্রিট নিয়ে দ্বিমুখী চ্যালেঞ্জের মুখোমুখী হতে হয়েছিল।  একদিকে, ভিড়কে বাধ্য করা হয়েছিল কোভিড বিধি মেনে চলতে। অন্যদিকে, এত বড় চলমান সমাবেশের নিরাপত্তা সামলানো। পুলিশ সূত্রে খবর, এই সব বিষয় মাথায় রেখে নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থা।  বড়দিনে পার্ক স্ট্রিটে মোতায়েন ছিল সেবার সাড়ে ৩ হাজার পুলিশ। ১১টি ওয়াচ টাওয়ার থেকে চালানো হয়েছিল নজরদারি। পুলিশের সহায়তা বুথ ছিল ১৫টি। মোটর বাইকে টহলদারি চালানো হয়েছিল ২০টি টিম।  ১১টি হাই রেডিও ফ্লাইং স্কোয়াড ছিল। শুধু পার্ক স্ট্রিটে ছিল ২টি ক্যুইক রেসপন্স টিম।  ড্রোনের সাহায্যে নজরদারি চালানো হয়েছিল ভিড়ের ওপর।  মহিলাদের সুরক্ষার জন্য ২৫ জন মহিলা পুলিশকর্মী সাদা পোশাকে নজরদারি চালানো হয়েছিল।

আরও পড়ুন, শতরঞ্চি পেতে নবান্ন বাসস্ট্যান্ডে অনড় DA আন্দোলনকারীরা, ধর্নার আজ দ্বিতীয় দিন

কলকাতার পার্ক স্ট্রিটের ধাঁচে এবার হাওড়াতে শুরু হয়েছে ক্রিসমাস কার্নিভাল (Christmas Carnival)।১২ দিনব্যাপী এই কার্নিভাল বা উৎসব হবে ইছাপুরে ড্রেনেজ ক্যানেল রোডে ষষ্ঠী নারায়ণ ইকো পার্কে।ফি বছর বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজে ওঠে ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিট। আলোর মালা দিয়ে সাজানো হয় অ্যালেন পার্ককে।এছাড়াও গোটা পার্ক স্ট্রিট ভাসে আলোর বন্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন সেখানে।ঠিক একইভাবে প্রথমবার হাওড়া শহরেও ক্রিসমাস কার্নিভাল পালন করা হবে।এই পার্কটিকে নানা ধরনের আলো, ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ এবং অন্যান্য জিনিস দিয়ে সাজানো হবে। এছাড়াও থাকবে মিষ্টি, বিভিন্ন ধরনের খাবার এবং কেনাকাটা নিয়ে ৫০ টি স্টল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget