এক্সপ্লোর

TMCP না করায় প্রাণনাশের হুমকি ! আলিপুরদুয়ার কলেজে অভিযোগ 'ABVP সমর্থক' ছাত্রের

Alipurduar College: অভিযোগ করেছেন, বাণিজ্য বিভাগের এক ছাত্র। অভিযোগ তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন TMCP-র জেলা সহ সভাপতি সন্দীপন ঘোষের বিরুদ্ধে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: তৃণমূল ছাত্র পরিষদ ( TMCP ) না করায় র‍্যাগিংয়ের শিকার! কলকাতার গুরুদাস কলেজের পর এবার একই অভিযোগ উঠল আলিপুরদুয়ার কলেজে। রাজ্যপাল, অধ্যক্ষ ও ইউজিসি-র কাছে অভিযোগ দায়ের করলেন বাণিজ্য বিভাগের পড়ুয়া। যদিও অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। অ্যান্টি র‍্যাগিং সেল অভিযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। (Alipurduar college)

 নিজেকে ABVP সমর্থক বলে দাবি করেছেন অভিযোগকারী

র‍্যাগিং-এর জেরে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর অভিযোগ ঘিরে এখনও উত্তপ্ত যাদবপুর। র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে, কলকাতার গুরুদাস কলেজে। এরই মধ্যে একই অভিযোগ উঠল আলিপুরদুয়ার কলেজে। কলেজে মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন, বাণিজ্য বিভাগের এক ছাত্র। অভিযোগ তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন TMCP-র জেলা সহ সভাপতি সন্দীপন ঘোষের বিরুদ্ধে। নিজেকে ABVP সমর্থক বলে দাবি করে পড়ুয়ার অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদ না করায় ওই বহিরাগত ছাত্রনেতা কলেজে তাঁকে প্রাণনাশের হুমকি দেন। অশ্লীল গালিগালাজ করেন।

ইউজিসি-র কাছে অভিযোগ দায়ের

অভিযুক্ত TMCP নেতার দাবি, সামনেই ছাত্র সংসদ নির্বাচন, তাই তাঁর সংগঠনকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। রাজ্যপাল, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, জাতীয় মানবাধিকার কমিশন ও ইউজিসি-র কাছে অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্র। অ্যান্টি র‍্যাগিং সেল অভিযোগ খতিয়ে দেখছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

সাম্প্রতিক কালে ব়্যাগিংয়ের অন্যান্য় ঘটনা

এর আগে এরকম অভিযোগ ওঠে কলকাতার গুরুদাস কলেজে।  রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে না চাইলে পড়ুয়ার রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের বিরুদ্ধে। এছাড়া সম্প্রতি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও এক প্রাক্তনীর বিরুদ্ধে র‍্যাগিং-এর অভিযোগ ওঠে। উত্তর ২৪ পরগনার অশোকনগর নেতাজি শতবার্ষিকী মহাবিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রকে র‍্যাগিং করা হয় বলে অভিযোগ ওঠে টিএমসিপি-র বিরুদ্ধে। সব ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি। এবার র‍্যাগিং রোগের সংক্রমণ আলিপুরদুয়ারে।

অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নাবালক ছাত্রের মৃত্যুর ঘটনায়, ধৃতদের বিরুদ্ধে পকসো আইনের ধারা জুড়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে আগেই খুন ও র‍্যাগিংয়ের অভিযোগে মামলা রুজু হয়েছিল। তাছাড়া, পড়ুয়া মৃত্যুর তদন্তভার যাদবপুর থানার থেকে নিয়েছে লালবাজারের হোমিসাইড শাখা।                          

আরও পড়ুন :

'যে টেবিলে বসলে সম্মান থাকে না, সেই টেবিল ছেড়ে আমি চলে যাই' তুঙ্গে বাবুল-ইন্দ্রনীল তরজা

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget