এক্সপ্লোর

CBSE News: গৃহশিক্ষক ছাড়াই সিবিএসই দ্বাদশে ৯৯.২ %, 'খুশির' হাওয়া বাড়িতে

Mesmerizing Result: ভালো ফলাফল হবে সেটা আশা করেছিলেন। তা বলে ৯৯.২ শতাংশ? তাও আবার কোনও গৃহশিক্ষকের সাহায্য ছাড়া? শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও সিবিএসই দ্বাদশের পরীক্ষায় এমনই করে দেখিয়েছেন শ্রী শিক্ষায়তন স্কুলের ছাত্রী খুশি চৌধুরী।

সুনীত হালদার,হাওড়া: ভালো ফলাফল হবে সেটা আশা করেছিলেন। তা বলে ৯৯.২ শতাংশ? তাও আবার কোনও গৃহশিক্ষকের (private tutor) সাহায্য ছাড়া? শুনতে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও সিবিএসই দ্বাদশের (CBSE Twelve) পরীক্ষায় এমনই করে দেখিয়েছেন শ্রী শিক্ষায়তন (Sree Sikhashayatan) স্কুলের ছাত্রী খুশি চৌধুরী। আদতে শিবপুরের (Shibpur) বাসিন্দা খুশি। সেখানেই নিজেদের ফ্ল্যাটে বসে একের পর এক বিষয়ে কী নম্বর পেয়েছেন জানিয়ে গেলেন পর পর।

কোন বিষয়ে কী নম্বর?

অর্থনীতিতে ১০০-য় ১০০ পেয়েছেন। হিসাবশাস্ত্র বা অ্যাকাউন্টেসিতে পেয়েছেন ৯৯। অঙ্ক ও বিজনেস স্টাডি, এই দুটি বিষয়েও তাঁর প্রাপ্ত নম্বর ৯৯। আর ইংরেজিতে পেয়েছেন ৯৪। খুশি জানালেন, যা ভেবেছিলেন তার থেকে অনেকটা বেশি নম্বর পাওয়ায় স্বাভাবিক ভাবেই বাড়তি আনন্দের পরিবেশ বাড়িতে। তবে এই সাফল্য পেতে কোনও গৃহশিক্ষকের সাহায্য নেননি। স্কুল যে অনলাইন ক্লাস হত, সেগুলি মন দিয়ে করতেন। বাড়িতেও নিজের মতো লেখাপড়া করতেন। তাতেই এমন পারফরম্যান্স! মেয়ের সাফল্যে খুশি পরিবার। তাঁরা জানাচ্ছেন,লেখাপড়ার পাশাপাশি তাই ব্যাডমিন্টনও খেলেছেন কিশোরী। নাচ-ও বড় পছন্দ তাঁর। ওয়েব সিরিজ দেখাও চলে। তবে সবটাই পরিমিতি বজায় রেখে, কোনও কিছুর জন্য যেন লেখাপড়া টাল না খায় সেদিকে সবচেয়ে নজর ছিল খুশির নিজের। সাফল্যের প্রায় শিখরছোঁয়া ওই কৃতী ছাত্রীর মা রেখা চৌধুরী বললেন, 'কখনই ভাল রেজাল্টের জন্য বাড়তি চাপ দেওয়া উচিত নয়। শুধু পড়ার সময় বিষয়বস্তুর ধারণাটুকু যাতে স্বচ্ছ থাকে সেটা দেখা দরকার।' মেয়ের ক্ষেত্রে তাই করেই দুরন্ত রেজাল্ট এসেছে।  

আরও এক কৃতীর খোঁজ...

সিবিএসই দ্বাদশে কার্যত একই রকম মারকাটারি রেজাল্ট করা আরও এক কৃতী পড়ুয়ার কথা জানা গিয়েছে আজ। নাম ঋতপ্রভা ভট্টাচার্য। দক্ষিণশ্বরের জি ডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের ছাত্রী ঋতপ্রভা ইংরেজিতে পেয়েছেন ৯৭। রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান এবং হোম সায়েন্সে ১০০-য় ১০০। ইতিহাসে তাঁর প্রাপ্ত নম্বর ৯৯। সমাজবিদ্যায় পেয়েছেন ৯৪। সব মিলিয়ে চোখধাঁধানো রেজাল্ট।
সব রহস্যই লুকিয়ে অধ্যবসায়ে। তবে বাইরে থেকে চাপানো প্রত্যাশার জগদ্দল নয়, বরং ভিতর থেকে তৈরি হওয়া ইচ্ছাই সাফল্যের দরজা খুলে দিতে পারে। বলছেন কৃতীরা।  

আরও পড়ুন:৮টি ফ্ল্যাট, ৫৪ লক্ষের বিদেশি মুদ্রা, ২১ কোটি ১০ লক্ষ নগদ, অর্পিতার বিপুল সম্পত্তির হদিশ পেল ইডি

সেরা শিরোনাম

Cafu In Darjeeling: পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Samik Bhattacharya: চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য, চাইলেন ক্ষমাও
চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য, চাইলেন ক্ষমাও
Weather Alert: সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?
সপ্তাহের শুরুতেই ১০ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, সোমবার বানভাসি দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ?

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget