এক্সপ্লোর

Adhir Chowdhury Defeat : বারবার কেন অধীর চৌধুরীর পাশে বিজেপির রাজ্য় সভাপতি? বিশেষ সমীকরণের ইঙ্গিত?

Sukanta Majumdar On Adhir Chowdhury : অধীরের দুঃসময়ে সুকান্তর পাশে থাকার বার্তা কি বঙ্গ রাজনীতিতেও কি কোনও সম্ভাবনার পথ তৈরি হচ্ছে?

 

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, আশাবুল হোসেন, কলকাতা : বাংলায় বিজেপির ( Bengal BJP ) আশানুরূপ ফল হয়নি। টার্গেটের বহু দূরেই তাদের থামিয়ে দিয়েছে জনতা। ফল নিয়ে ইতিমধ্যেই  দলের মধ্য়ে থেকে ক্ষোভ সামনে এসেছে।অন্যদিকে বঙ্গে কংগ্রেসের ইন্দ্রপতন হয়েছে। এই নিয়েও বারবার বিজেপির তরফ থেকে ভেসে আসছে সহানুভূতিশীল মন্তব্য, যা পরোক্ষভাবে উসকে দিচ্ছে কিছু প্রশ্ন। অধীরের ( Adhir Chowdhury ) এই খারাপ সময়ে এই ধরনের বার্তা দিয়ে কি বিশেষ কোনও সমীকরণ কষতে চাইছে বিজেপি? BJP র  রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar ) বৃহস্পতিবার বললেন, মুসলিম হলে জিতে যেত। 

১৯৯৯ থেকে ২০১৯, পরপর পাঁচবার মুর্শিদাবাদের বহরমপুর থেকে কংগ্রেসের সাংসদ ছিলেন অধীর চৌধুরী। সিপিএমের মধ্য়গগণে হোক কিংবা রাজ্য়ে তৃণমূলের ঝড় উঠুক বা দেশে মোদির হাওয়া, বহরমপুরে অধীরের রাজত্বে কেউ থাবা বসাতে পারেনি। কিন্তু এবার সংখ্য়ালঘু অধ্য়ুষিত মুর্শিদাবাদ জেলায়, অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করে, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে। আর তাঁর কাছেই এবার হেরে গেছেন কংগ্রেসের প্রাক্তন লোকসভার দলনেতা।

হারের পর অধীরের মুখে শোনা গেছিল সাম্প্রদায়িক মেরুকরণের কথা। তিনি বলেছিলেন, 'এখানে একটা সাম্প্রদায়িক বিভাজন হয়েছে বুঝতেই পারছেন আপনারা। বিজেপি এত পরিমাণে ভোট পাওয়ার জন্য় বিপদটা আরও বাড়ল। অর্থাৎ সাম্প্রদায়িক মেরুকরণ তো একটা হয়েছে বুঝতেই পারছেন। আমাদের মতো মানুষ যারা উদার এবং ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বিশ্বাস করি, তাদের জন্য় বিষয়টা জটিল হচ্ছে। এটুকু আমি বলতে পারি।' 

এই প্রেক্ষাপটে এবার কার্যত একই সুর শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। এটা প্রথম নয়। বুধবারও অধীর চৌধুরীর হার নিয়ে হতাশার সুর শোনা গেছিল তাঁর গলায়। সুকান্ত মজুমদার বলেছিলেন, '২৫ বছর পর উনি পরাজিত হলেন, অধীরদা আমাদের সিনিয়র লিডার। আমি আশা করিনি উনি পরাজিত হবেন, তাও আবার তৃণমূলের কাছে ! যাই হোক মানুষ কোনও কারণে ভোট দিয়েছে। মানুষ মাঝে মাঝে এরকম ভুল করে। এক সময় তো মানুষ মুনমুন সেনকেও তো ভোট দিয়েছিল।'

অধীরের দুঃসময়ে সুকান্তর এই পাশে থাকার বার্তা কি বঙ্গ রাজনীতিতেও কি কোনও সম্ভাবনার পথ তৈরি হচ্ছে? সেটা বোঝা যাবে আগামী দিনেই।

আরও পড়ুন :        

রবিবার থেকেই ঘুরছে ভাগ্য, বড় ঝামেলা এড়াতে রাশি অনুসারে শুভ রং ও সংখ্যাটি জেনে নিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
News Live Updates: সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার

ভিডিও

Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Nirmal Ghosh: তপসিয়ায় 'ঋতব্রত তৃণমূল' বৈঠকের মধ্যেই হঠাৎ হাজির পানিহাটির প্রাক্তন বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget