এক্সপ্লোর

Sukanta Majumdar: 'বেসুরো হচ্ছে কেন বিরোধী জোট I.N.D.I.A ?' নীতীশ ইস্যুর পর বোঝালেন সুকান্ত

Sukanta Attacks I.N.D.I.A Nitish: বিহারে বিজেপির সঙ্গে সরকার গড়তে পারেন নীতীশ, সুকান্তের নিশানায় 'বিরোধী জোট I.N.D.I.A ' , কী বললেন বিজেপি নেতা ?

কলকাতা: বিরোধী জোট ইন্ডিয়া থেকে আবার এনডিএ-তে? সূত্রের খবর, বিরোধী জোট ছেড়ে আবার শাসক জোটে যেতে পারেন নীতীশ কুমার। বিহারে বিজেপির সঙ্গে সরকার গড়তে পারেন নীতীশ। নতুন সরকার গঠিত হলে, তার মুখ্যমন্ত্রী হবেন নীতীশ।নতুন সরকার গঠিত হলে, সেখানে ২ উপ মুখ্যমন্ত্রী হবেন বিজেপির। এই ইস্যুতে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই বিরোধী জোট I.N.D.I.A-কে খোঁচা দিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।

নীতীশ কুমারের এনডিএতে যোগ দেওয়ার প্রসঙ্গে এদিন সুকান্ত মজুমদার বলেন,'ইন্ডিয়া জোট হল কল্পনাপ্রসুত বাদ্যযন্ত্র। সেকারণেই বেসুরো হচ্ছে।'   সূত্রের খবর, ফের উপ মুখ্যমন্ত্রী হতে পারেন সুশীল মোদি। বিহারে নতুন সরকার নিয়ে ফর্মুলা চূডান্ত। গতবার বিজেপির যে নেতারা মন্ত্রী হয়েছিলেন, এবারও তাঁরাই মন্ত্রী হতে পারেন।বিজেপি নেতৃত্বের সঙ্গে সরাসরি কথা নীতীশ কুমারের।

এনডিএ শিবিরকে একজোট করতে তৎপর হয়েছেন খোদ অমিত শাহও । নীতীশকে জোটে ফেরাতে চিরাগ পাসওয়ান সহ এনডিএ-র অন্যান্য শরিকদের সঙ্গে কথা শাহের।নীতীশ কুমার হঠাৎ ইন্ডিয়া জোটে কেন নারাজ, তা নিয়ে খোঁজখবর নিয়েছেন রাহুল গাঁধী। নীতীশের ইউটার্ন-জল্পনায় বিহারের প্রদেশ কংগ্রেস সভাপতিকে তাঁর সঙ্গে কথা বলার নির্দেশ মল্লিকার্জুন খাড়গের। ৪ ফেব্রুয়ারি বেতিয়ায় মোদির সভায় থাকতে পারেন নীতীশ কুমার: সূত্র।  

পটনায় জেডি'(ইউ) বিধায়কদের সঙ্গে বৈঠক করেন নীতীশ কুমার। যার পর নতুন সমীকরণের জল্পনা হু হু করে ছড়িয়েছে। সূত্রের খবর, বিহারে মুখ্যমন্ত্রীর পদ পেতে চায় বিজেপি। আজ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে যাওয়ার কথা বিহার বিজেপি নেতৃত্বের। এদিকে আরজেডি এবং জেডি(ইউ)-র মধ্যে মতবিরোধের আঁচ স্পষ্ট হতে শুরু করেছে। এই মুহূর্তে জল্পনা এতটাই তীব্র যে, লোকসভা ভোটের আগে বিহার বিধানসভায় ভাঙনের চর্চাও শোনা যাচ্ছে। তবে সূত্রের খবর, লোকসভা ভোট পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকতে চান নীতীশ কুমার।

আরও পড়ুন, 'বাংলার জোটের কবর খুড়েছেন অধীর চৌধুরী', বিস্ফোরক তৃণমূল নেতা শান্তনু

এহেন পরিস্থিতিতে বিজেপির সঙ্গে তাঁদের জোট কী ভাবে সম্ভব, ভাঙন রুখতে আরজেডি কিছু করবে কিনা, তা নিয়ে আলোচনা তুঙ্গে। মূলত নীতীশ কুমারের সমস্ত কর্মসূচি বাতিল হয়েছে।সমস্ত জেডি(ইউ) বিধায়কদের পটনাকে ডেকে পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করছেন জেডি(ইউ) বিধায়করা। আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আর্চায নাম না করেই নীতীশকে আক্রমণ করেন বলে অভিযোগ।  

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget