এক্সপ্লোর

Sukanta Majumdar: মন্ত্রী হয়ে রবীন্দ্রনাথ-বিদ্যাসাগরকে শ্রদ্ধাজ্ঞাপন সুকান্তর, মূর্তি ভাঙার ঘটনা স্মরণ করালেন কুণাল

Kunal Ghosh: রবিবার প্রথমেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন সুকান্ত। 

কলকাতা: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন সবে। এবার বাংলার শিক্ষা জগতের মনীষীদের সম্মান জানালেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রবিবার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। এর পর যান কলেজ স্কোয়্যারে। লেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মালা পরান তিনি। যদিও সেই নিয়ে তাঁকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বিদ্যাসাগরের মূর্তি ভেঙে এখন প্রায়শ্চিত্ত করছেন বলে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

রবিবার প্রথমেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন সুকান্ত।  এর পর কলেজ স্কোয়ারে গিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে ফুল নিবেদন করেন। সংবাদমাধ্যমে তিনি বলেন, "বাংলা তথা ভারতের নবজাগরণে বাঙালি মনীষীরাই পথিকৃৎ। তাঁদের ছাড়া বাঙালির অস্তিত্বই অসম্পূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ভগিনী নিবেদিতা, এঁদের অবদান ছাড়া বাঙালির উদ্ধার পাওয়া সম্ভব ছিল না।"

অতি সম্প্রতি কেন্দ্রে মন্ত্রী হয়েছেন সুকান্ত।পাশাপাশি, রাজ্য বিজেপি-র সভাপতি পদেও আসীন রয়েছেন এখনও পর্যন্ত। দিল্লিতে শপথগ্রহণের পর কলকাতায় ফিরেছেন তিনি। সুকান্ত বলেন, "কেন্দ্রে শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর কলকাতায় মনীষীদের স্মৃতি বিজড়িত যে যে জায়গায় গুলি রয়েছে, সেখানে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করলাম। তাঁদের দেখানো পথই অনুসরণ করে চলতে চাই।" ভগিনী নিবেদিতাকে শ্রদ্ধা জানাবেন বলে জানান সুকান্ত। 

আরও পড়ুন: Suvendu Adhikari: কোচবিহারে গিয়ে দলের ঘরছাড়া কর্মী-সমর্থকদের আতঙ্কের কথা শুনলেন শুভেন্দু, 'বৈঠক এড়ানোর' খোঁচা কুণালের

এ নিয়ে যদিও সুকান্তকে কটাক্ষ করেছেন কুণাল। তাঁর বক্তব্য, "ওরাই ভেঙেছিল, এখন প্রায়শ্চিত্ত করতে যাচ্ছে। অমিত শাহের মিছিল থেকে ওরাই সেদিন বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। এখন দেখাতে হচ্ছে যে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিতে হয়। সেই জন্যই যাচ্ছে।"

২০১৯ সালের ১৪ মে কলকাতায় অমিত শাহের রোড শো চলাকালীন অশান্তি বাধে। সেই সময় বিদ্যাসাগর কলেজে ঢুকে ভাঙা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। সেই ঘটনাকে ঘিরে তুলকালাম বাধে। উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর, যাকে ঘিরে তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতিও। ঘটনা কারা ঘটিয়েছে, তা নিয়ে তরজা সপ্তমে ওঠে। পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলে তৃণমূল ও বিজেপি। এর পর জুন মাসে, বিদ্যাসাগর কলেজের ভিতরে নতুন বিদ্যাসাগরের মূর্তি বসানো হয়। সুকান্ত আজ মনীষীদের শ্রদ্ধা জানাতে গেলে সেই প্রসঙ্গই টেনে এনেছেন কুণাল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget