এক্সপ্লোর

Ram Temple: বালুরঘাটের বিভিন্ন ওয়ার্ডে রাম পুজোয় সামিল সুকান্ত মজুমদার

Sukanta In Balurghat: কলকাতায় যখন শুভেন্দু, তখন বালুরঘাটের বিভিন্ন এলাকায় রাম পুজোয় মেতে উঠলেন সুকান্তরা..

মুন্না অগ্রবাল,  দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের বিভিন্ন ওয়ার্ডের রাম পুজোয় সামিল হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন ২২ নম্বর ওয়ার্ডে রাম পূজো শুরু করে রাম পুজোয় যাত্রা শুরু করেন সুকান্ত মজুমদার। এরপরে একে একে বালুরঘাট শহরের আর্য সমিতি, নিউ টাউন, পাওয়ার হাউস-সহ বিভিন্ন এলাকায় রাম পুজোয় মেতে ওঠেন। বিভিন্ন এলাকায় গিয়ে রামের চরণে ফুল ছড়িয়ে দেন তিনি। 

কলকাতাতেও অযোধ্য়ার উচ্ছ্বাস। রাম মন্দিরের প্রতিকৃতি নিয়ে রাজপথে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। পুজো দিলেন পোস্তার রাম মন্দিরে। যোগ দিলেন অষ্টপ্রহরযজ্ঞে। সন্ধারতি করলেন হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে। কলকাতায়, রাম মন্দিরে লাইভ স্ক্রিমিংয়ের মাধ্য়মে অযোধ্য়ায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার মুহূর্তের সাক্ষী থাকলেন রাজ্য়পালও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, যারা হিন্দুদের ভালোর জন্য় কাজ করবে, সেই বাংলায় রাজ করবে।'

  অযোধ্য়ায় নরেন্দ্র মোদি। রাজপথে সংহতি যাত্রায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কলকাতায় শুভেন্দু অধিকারী। ধর্ম-রাজনীতি-ভোট মিলেমিশে একাকার। সোমবার, রামলালার মূর্তি প্রতিষ্ঠার দিন পোস্তার এই রামমন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী। শ্রী রাম সেনার আয়োজনে এদিন, গণেশ টকিজ থেকে সেন্ট্রাল অ্য়াভিনিউ পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলেই পা মেলান বিরোধী দলনেতা।  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, গাড়ি করে এই লোক আমরা আনিনি। পাড়ায় গ্রামে সব জায়গায় প্রোগ্রাম আছে। সব বাড়ি থেকে লোক বেরিয়ে এসেছে। লজ্জা থাকলে মমতা বিকেলবেলা বাড়ি থেকে বেরোবে না। 

মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,আমার রাম পুজোয় কোনও আপত্তি নেই। ভোটের আগে ধর্মের সুড়সুড়ি দেওয়া হচ্ছে। বিজেপিকে রাজ্য় থেকে একটিও আসন নয়। যারা দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে বলে তাঁর কোন হিন্দু ধর্মের প্রতিনিধি। শুভেন্দু অধিকারী বলেন, সংহতি যাত্রা স্বীকারই করি না। হিন্দুস্থান এটা। হিন্দুস্থানের যাত্রা। যারা হিন্দুস্থান বলে, সে যে ধর্মেরই হোক, সে আজকে রামের মিছিলে থাকবে। রাম মন্দিরে পুজো দেন শুভেন্দু অধিকারী।এরপর, দুপুরে, উত্তর কলকাতায়, ৫০ নম্বর ওয়ার্ডে, শশীভূষণ দে স্ট্রিটে অষ্টপ্রহরযজ্ঞ কর্মসূচিতে অংশ নেন তিনি। এখানে বসেই অযোধ্য়ায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা লাইভ স্ট্রিমিংয়ে চাক্ষুস করেন তিনি। 

 আরও পড়ুন, অযোধ্যা থেকে ফিরেই বড় বার্তা মোদির, বললেন 'দেশবাসী পেতে চলেছেন..'

আপনি কবে অযোধ্য়া যাবেন? প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, কলকাতা অযোধ্যা দ্বিতীয় বিমান চালু হলে ১০ই ফেব্রুয়ারির পর। বিজেপি পরিষদীয়  দলের ৬৭ জন বিধায়ক সঙ্গে যাবেন । তৃণমূল বিধায়করা যেতে চাইলে কী করবেন? সাংবাদিকের এই প্রশ্নে তিনি বলেন, তৃণমূল বিধায়ক  গেলে গঙ্গা স্নান করে গোবর খেতে হবে। যদিও সম্প্রতি মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, এই মিছিল সর্বধর্মের মিছিল। ধর্ম যার যার, উৎসব সবার। এদিন সন্ধেয় হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে সন্ধারতি করেন শুভেন্দু অধিকারী। 

সেরা শিরোনাম

Woman Death: ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
ফাঁকা ফ্ল্যাটের দরজা ভেঙে তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ! বরানগরে চাঞ্চল্যকর ঘটনা
Weather Update: ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
ভাইফোঁটায় বৃষ্টি কলকাতায়, আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা, বাড়বে কুয়াশার পরিমাণও
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Weather Forecast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা, কবে ফিরবে শুষ্ক আবহাওয়া?
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি! বুধবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা, কবে ফিরবে শুষ্ক আবহাওয়া?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget